আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেন এবং রাশিয়ার দক্ষিণ উপকূলে অবস্থিত আজভ সাগরে ভয়াবহ ড্রোন হামলায় চালিয়েছে ইউক্রেন। রাতভর চলানো এই হামলায় রাশিয়ার ২১টি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে অবস্থানরত রুশ বাহিনীর জ্বালানি সরবরাহ ব্যাহত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, ট্যাংকারগুলোর পাশাপাশি ৪টি টাগবোট, ২টি কার্গো জাহাজ এবং একটি ড্রেজারেও হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের দাবি, এসব জাহাজ রাশিয়ার সামরিক রসদ পরিবহন এবং বন্দর অবকাঠামোকে সহায়তা দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। তবে ইউক্রেনের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।









































