Home বিনোদন মৌনীকে নিয়ে নতুন বিতর্ক

মৌনীকে নিয়ে নতুন বিতর্ক

3

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝেই এবার এই অভিনেত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় সংবাদকর্মী ও ইনফ্লুয়েন্সার সিমি চন্দোক। তার দাবি, মৌনী রায় অধিকাংশ সময়ই মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিমি এই মন্তব্য করার পর তা নিয়ে সিনেপাড়ায় নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে সিমি চন্দোক বলেন, আমি বলিউডের তারকাদের সব গতিবিধির খবর রাখি।


আজ পর্যন্ত মৌনী রায়ের এমন কোনো ভিডিও দেখেননি, যেখানে অভিনেত্রীকে পুরোপুরি স্বাভাবিক মনে হয়েছে। তিনি সব সময়ই নেশার ঘোরে থাকেন। এর আগে বলিউড অভিনেতা বীর দাসের ঠোঁটে কঙ্গনা রানাওয়াতের কামড় বসানোর ঘটনা নিয়েও মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই ইনফ্লুয়েন্সার। ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এর আগে বিভিন্ন সময়ে বলিউডের একাধিক তারকা ও তাদের সন্তানদের মদ্যপ অবস্থায় ক্যামেরাবন্দি হতে দেখা গেছে, যার মধ্যে মৌনী রায় অন্যতম। News


গত বছরের শুরুর দিকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্বামী সুরজ নাম্বিয়ার ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে একটি বার থেকে বের হওয়ার সময় মৌনী ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে তার স্বামী তাকে টেনে তুলে গাড়িতে বসান। ওই ঘটনার পর মৌনী রায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি মদ্যপ ছিলেন কি না, তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন ওঠে। তবে বিষয়টি নিয়ে মৌনী কিংবা তার স্বামী কখনোই কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানাননি।