Home বিনোদন মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

মা হচ্ছেন মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

2

বিনোদন ডেস্ক।।

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সুখবর জানালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। মা হতে চলেছেন তিনি। একইসঙ্গে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই সুখবর জানান অভিনেত্রী। এ সময় প্রথমবারের মতো সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন স্বামী আবদুল ওয়াদুদকে।

মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, “আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্যই প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে, সবার সঙ্গে দেখা হবে। তাই স্বামীকে সঙ্গে নিয়ে এসেছি মা হওয়ার খবরটি সবাইকে জানাতে।”

এতদিন বিষয়টি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন তিনি। মৌসুমীর ভাষায়, “অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে—এই আশঙ্কায় আমি এত দিন কাউকে কিছু বলিনি। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চেয়েছি। আমি এবং আমার অনাগত সন্তান দুজনেই ভালো আছি। জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।”

অনুষ্ঠানে জানা যায়, এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “তাদের বিয়ে বেশ কিছুদিন আগেই হয়েছে। আপাতত নতুন অতিথিকে ঘিরেই জীবনের এই বিশেষ সময় উপভোগ করতে চান।”

স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই জায়গা থেকেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।”

মৌসুমী হামিদের এই ঘোষণার পর অনুষ্ঠানে উপস্থিত সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানান এবং মা ও অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করেন।