Home বিনোদন কেটে গেছে ২৪ বছর, আবারো একফ্রেমে সেই বিজয়-সোনালী

কেটে গেছে ২৪ বছর, আবারো একফ্রেমে সেই বিজয়-সোনালী

0

বিনোদন ডেস্ক।।

মাঝে কেটে গেছে ২৪ বছর। কিন্তু টলিউডের ‘বিজয়’ আর ‘সোনালী’র ম্যাজিক আজও অমলিন দর্শক হৃদয়ে। ২০০২ সালে হরনাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমা দিয়ে যে ইতিহাস তৈরি হয়েছিল, তার রেশ দুই বাংলার দর্শকের মনে গেথে আছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী এখন ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা।

স্বামী, সন্তান নিয়ে সেখানেই সংসার তার। কিন্তু প্রাণের শহর কলকাতায় পা রাখলেই কি আর পুরনো ‘সাথী’কে ভোলা যায়?
সম্প্রতি কলকাতায় এসে অভিনেতা জিতের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা।

শুধু জিৎ নন, আড্ডায় আরও ছিলেন জিতের স্ত্রী মোহনা মাদনানিও। সেই পুনর্মিলনের একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা নিজেই।
এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘তোমাদের দুজনের সঙ্গেই দেখা করে দারুণ লাগল! এই উষ্ণতা আর ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ!’

দীর্ঘদিন পর প্রিয় জুটিকে একসঙ্গে ফ্রেমে দেখে আবেগঘন ভক্তরা। হঠাৎ এই সাক্ষাৎ মনে করিয়ে দিচ্ছে চব্বিশ বছর আগের সেই সোনালি দিনের কথা।

বলে রাখা যায়, ‘সাথী’ জিতের প্রথম সিনেমা হলেও, সেটে তার ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা। কাজের প্রতি ভীষণ পরিশ্রমী জিৎ, নায়কের এই গুণেই মুগ্ধ হন প্রিয়াঙ্কা।

আজ ২৪ বছর পর জিৎ-প্রিয়াঙ্কার এই ফ্রেমবন্দি মুহূর্ত প্রমাণ করে দিল- ‘সাথী’র স্মৃতি আজও ততটাই রঙিন, ঠিক যেমনটা ছিল ২০০২ সালে ছিল রূপালি পর্দায়।