Home জাতীয় পদ্মায় ধরা পড়লো ১২ কেজি ওজনের বোয়াল

পদ্মায় ধরা পড়লো ১২ কেজি ওজনের বোয়াল

8

খুলনাঞ্চল রিপোর্ট

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের বিশাল আকারের একটি বোয়াল মাছ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে জেলার অন্তর মোড় এলাকায় পদ্মা নদীতে জেলে মোহাম্মদ সেখের জালে মাছটি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ভাদু সরদারের আড়তে মাছটি ডাকে তোলা হয়। সেখানে প্রতি কেজি ১৮৫০ টাকা দরে ২২ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। চান্দু মোল্লা জানান, ১২ কেজি ওজনের এই বোয়াল মাছটি তিনি প্রতি কেজি ২ হাজার টাকা দরে ২৪ হাজার টাকায় বিক্রি করবেন।