Home খেলাধুলা ৬২ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়া দলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত

৬২ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়া দলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত

1

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার নিখিল চৌধুরী ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া দলে। ব্যক্তিগত কারণে দেখিয়ে ট্রাভিস হেড নাম প্রত্যাহার করে নেওয়ায় এই সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

হোবার্ট হারিকেনসের এই অলরাউন্ডার অস্ট্রেলিয়া দলে পাওয়ায় ৬২ বছরে প্রথম কোন ভারতীয় খেলোয়াড়।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এরপর বর্তমানে বেলজিয়ামে ইইউটি টুয়েন্টি প্রতিযোগিতায় জেবি ব্রুজের হয়ে খেলছেন চৌধুরী। আগামী শুক্রবার (১২ জুন) ঢাকায় অস্ট্রেলিয়ান দলে যোগ দেবেন তিনি।

এর আগে সর্বশেষ ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রেক্স সেলার্স ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

দিল্লিতে জন্মগ্রহণ করা নিখিল এক দশক আগে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। স্কোয়াডে জায়গা পেতে হলে জোয়েল ডেভিস এবং অ্যারন হার্ডির মতো খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যারা শুধু অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি দলেই রয়েছেন।

একাদশে সুযোগ পেলে ভালো কিছু করবে হবে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড।