Home Lead খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট

25


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার ঐতিহ্যবাহী বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জোরদার অভিযান চালাচ্ছে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের একটি অংশ থেকে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখে মুহূর্তের মধ্যে পুরো হাসপাতাল এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে হাসপাতালের ভেতরে থাকা রোগী, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি। ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালের ভেতরে আটকে পড়া রোগীদের উদ্ধার ও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও উদ্ধারকাজে সহায়তা করতে পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকেরাও ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।


বিস্তারিত আসছে————