Home আঞ্চলিক কেডিএ’র চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা

কেডিএ’র চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা

83


স্টাফ রিপোর্টার।।


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নতুন চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সভাপতি এড. এস এম শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলম-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে আগামী ০১ (এক) বছর মেয়াদে কেডিএ’র চেয়ারম্যান পদে চুক্তিবিত্তিক নিয়োগ প্রদান করা হলো।


এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই প্রজ্ঞাপনের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।