স্টাফ রিপোর্টার।।
স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আগামীকাল ৩০ মে ২০২৬, শনিবার বেলা ১১টায় খুলনা নগর ভবনের নিচতলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, আলোচক হিসেবে বক্তব্য রাখবেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শিক্ষাবিদ মাজহারুল হান্নান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোল্লা মাসুম রশিদ। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, শিক্ষক ও সুধীজনদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।











































