Home আঞ্চলিক সাতক্ষীরার দেবহাটা থেকে ২৩৪ বোতল ফেনসিডিল জব্দ

সাতক্ষীরার দেবহাটা থেকে ২৩৪ বোতল ফেনসিডিল জব্দ

0


সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের অভিজানে পরিত্যক্ত অবস্থায় দুইটি বস্তা থেকে ২৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। উপজেলার হাদিপুর এলাকায় থেকে সোমবার রাত ১১টার দিকে উক্ত ফেন্সিডিল গুলো জব্দ করা হয়। তবে, পুলিশ এসময় কোর চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

পুলিশ জানায়, দেবহাটা সীমান্ত দিয়ে একটি চোরকারবারী চক্র অবৈধপথে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে উপজেলার হাদিপুর এলাকায় বেচা-কেনা করার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) মো. রেজাউল করিম ও এস.আই নোকিব পান্নুর নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বস্তাভর্তি ২৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রটি এসময় পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেনসিডিলের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।