Home আঞ্চলিক দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন বিরোধী সাইকেল র‍্যালী

দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন বিরোধী সাইকেল র‍্যালী

11

আসাদ, দিঘলিয়া প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকাল ১০ টায় নারী ও শিশু নির্যাতন বিরোধী ব্যাতিক্রমধর্মী সচেতনতামূলক এক সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। বাইসাইকেল চালিয়ে র‌্যালীর নেতৃত্বদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দিঘলিয়া উপজেলা সহ সারা দেশে উদ্বেগজনক হারে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়ে গেছে, সবাইকে নারী ও শিশুর প্রতি  মানবিক আচরন সহ নির্যাতনের প্রতিবাদে সোচ্চার থাকার আহ্বান জানান। এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রায় তিন শতাধিক বাইসাইকেল নিয়ে র‍্যালীতে উপজেলাধীন ৬টি সামাজিক সংগঠন যথাক্রমে আলোর মিছিল, স্বপ্নতরী, দিঘলিয়া উন্নয়ন ফোরাম, দিঘলিয়া ব্লাড ব্যাংক, পরিচ্ছন্ন দিঘলিয়া, ব্রমগাতী ব্লাড লাইনসহ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ  স্হানিয় ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালীতে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন বিরোধী বিভিন্ন প্লাকার্ড বহন করেন। র‍্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পথেরবাজার, সেনহাটী ও দেয়াড়া গ্রাম প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।