Home আঞ্চলিক সীমান্তে বিজিবি’র অভিযানে সহযোগীসহ মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সহ আটক

সীমান্তে বিজিবি’র অভিযানে সহযোগীসহ মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সহ আটক

13

সীমান্ত প্রতিনিধি কলারোয়াঃ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ সহযোগী সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর’কে গ্রেফতার ও তাদের কাছে থাকা ৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  ( বিজিবি) সদস্যরা ।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা কাহার পাড়া গ্রামের মৃত সামছের আলীর পুত্র শাহিনুর ( ৩২)  , একই এলাকার বাগাডাঙ্গা গ্রামের খুকু’র  এর পুত্র ও শাহিনুরের সহযোগী ইকরামুল ( ২০ )  এবং একই গ্রামের ইসহাক আলীর পুত্র ও শাহিনুরের আরেক সহযোগী রাসেল হোসেন ( ১৯) ।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ঝাউডাঙ্গা ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ( ০৯ অক্টোবর)  ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি  ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার শরীফ মাহমুদের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের মাদকের আতুড়ঘর নামে পরিচিত বাগাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী শাহিনুর ও তার দুই সহযোগী ইকরামুল ও রাসেলকে ৪৮ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরামুল ও রাসেলের সহযোগিতায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী শাহিনুর এলাকায় দাপটের সাথে ফেনসিডিল সহ নানা ধরনের মাদক ব্যবসা করে আসছে।

সাতক্ষীরার ঝাউডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার শরীফ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন মাদক নির্মূল ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে ।