Home আঞ্চলিক আ. লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ব্লকেড কর্মসূচি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায় ব্লকেড কর্মসূচি

40

স্টাফ রিপোর্টার।।

আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ছাত্র-জনতার ব্যানারে ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে জমায়েত হয় আন্দোলনকারীরা।


কর্মসূচিতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রশিবির ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

এ সময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে একটি মিছিলটি কেডিএ অ্যাভিনিউ ঘুরে ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ হয়।