স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর দেয়ানা হাসপাতাল মোড়ের পশালের বাড়ীর ভাড়াটিয়া আক্কাস শেখ এর ছেলে আহম্মদ আলী শেখ (৫৩), সোনাডাঙ্গা ৩য় ফেজের রোড নং-২ ও হোল্ডিং নং-৬ এর বাসিন্দা মৃত. শামছুদ্দিন তালুকদারের ছেলে জহিরুল ইসলাম শামীম (৪০), ৯/৩, মহেশ্বরপাশা কেদারনাথ ২নং ক্রস রোডের মৃত. শেখ আমির হোসেনের ছেলে শেখ আশিফুল হোসেন ওরফে রাজিব (৩৫), মহেশ্বরপাশা পুলিশ ফাঁড়ী রোডের
মৃত. সোহবান এর ছেলে মো. সিরাজ (৪০) ও রূপসা থানার যুগিহাটি গ্রামের মুনজুর হোসেন শেখ এর ছেলে আল-মামুন শেখ (৩৭)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ১০০ পিস ইয়াবা ও ৬৬ গ্রাম গাঁজা ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রুজু করা হয়েছে।











































