Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

22
শিমুলগাছের পাশে ঝাঁক বেঁধে উড়ছে পাখি। কয়েকটি পাখি আবার গাছের ডালে বসে আছে।

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক নেতাদের সাথে লিংকেজ কর্মশালা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে লক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে লিংকেজ বিষয়বক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা ওয়াদা’র আয়োজনে বুধবার দুপুরে শহরের ধানসিড়ি হোটেলে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও ওয়াদা‘র চেয়ারম্যান ও সিইও নিলুফা আক্তার ইতি’র সঞ্চালনায় কর্মশালা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ইউনুস আলী, গন অধিকার পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শমসের আলী মোহন, ওয়াদার প্রজেক্ট ম্যানেজার আল-আমিন সরদার প্রমুখ। এছাড়া কর্মশালায় ওয়াদ‘র ইয়ুথ গ্রুপের সদস্য মোঃ সাজিদ, তুলি আক্তার, অভিজিৎ, জুই আক্তার, মোঃ আলামিনসহ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় রাজনৈতিক দলের নেতাদের স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রচারণায় তরুন যুবদের উদবুদ্ধ করা হয়।

কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি (বুধবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি দুটি আঞ্চলিক পত্রিকায় আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনা হচ্ছে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয় প্রতিপন্ন করতে ও দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে বিএনপি নেতা এম এ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, আওয়ামীলীগ আমলে সুবিধাভোগ করার অভিযোগ রয়েছে । সংবাদটি আদৌও সত্য নয়। এধরণের কোন কাজের সাথে আমি কোন দিন জড়িত ছিলাম না। এখনও নেই। উক্ত সংবাদে যে সকল ব্যাক্তিদের বক্তব্য প্রদান করা হয়েছে তারা প্রতিবেদককে ঐ ধরনের কোন বক্তব্য প্রদান করেনি। প্রতিবেদক তার মনগড়া বক্তব্য প্রদান করেছে। সংবাদে যাদের বক্তব্য প্রদানকরা হয়েছে সংবাদ সম্মেলনে তারা উপস্থিত হয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে ২৫ বছরের অধিকসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আত্মীয়-স্বজনের রাজনীতির সুবিধাভোগি বলা হয়েছে। অথচ বিগত ১৬ বছরে স্বৈরাচার সরকারের আমলে ৫ টি মামলার আসামী হয়েছি। ২ বার জেল খেটেছি। ২০১৩ সালে বিএনপির অবস্থান কর্মসূচী চলাকালিন সময়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা হামলা করে বিএনপি অফিস ভাংচুর করে এবং আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে খুলনা জেলখানা থেকে আমার দুপায়ে ডান্ডাবেড়ী দিয়ে রিমান্ডের উদ্দেশ্যে কয়রা থানায় আনা হয়। এবং গভীর রাতে অসংখ্যবার আমার বাড়িতে পুলিশ হানা দিয়ে তছনছ করেছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রদান করে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করলে মিথ্যা প্রমানিত হবে। সম্প্রতি কয়রা উপজেলা বিএনপির কমিটি গঠন করার ঘোষণা দেওয়ায় পর আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি উক্ত মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কয়রায় বিএনপি নেতা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, সম্প্রতি দুটি আঞ্চলিক পত্রিকায় আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। প্রকৃত ঘটনা হচ্ছে আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে হেয় প্রতিপন্ন করতে ও দলীয়ভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে। সংবাদে উল্লেখ করা হয়েছে বিএনপি নেতা এম এ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজি, আওয়ামীলীগ আমলে সুবিধাভোগ করার অভিযোগ রয়েছে । সংবাদটি আদৌও সত্য নয়। এধরণের কোন কাজের সাথে আমি কোন দিন জড়িত ছিলাম না। এখনও নেই। উক্ত সংবাদে যে সকল ব্যাক্তিদের বক্তব্য প্রদান করা হয়েছে তারা প্রতিবেদককে ঐ ধরনের কোন বক্তব্য প্রদান করেনি প্রতিবেদক তার মনগড়া বক্তব্য প্রদান করেছে। উক্ত সংবাদে যাদের বক্তব্য প্রদান করা হয়েছে সংবাদ সম্মেলনে তারা উপস্থিত হয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে ২৫ বছরের অধিকসময় বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে আত্মীয়-স্বজনের রাজনীতির সুবিধাভোগি বলা হয়েছে। অথচ বিগত ১৬ বছরে স্বৈরাচার সরকারের আমলে ৫ টি মামলার আসামী হয়েছি। ২ বার জেল খেটেছি। ২০১৩ সালে বিএনপির অবস্থান কর্মসূচী চলাকালিন সময়ে আওয়ামীলীগের নেতা কর্মীরা হামলা করে বিএনপি অফিস ভাংচুর করে এবং আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীতে খুলনা জেলখানা থেকে আমার দুপায়ে ডান্ডাবেড়ী দিয়ে রিমান্ডের উদ্দেশ্যে কয়রা থানায় আনা হয়। এবং গভীর রাতে অসংখ্যবার আমার বাড়িতে পুলিশ হানা দিয়ে তছনছ করেছে। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা ভিত্তিহীন তথ্য প্রদান করে এ ধরনের বানোয়াট সংবাদ পরিবেশন করেছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করলে মিথ্যা প্রমানিত হবে। সম্প্রতি কয়রা উপজেলা বিএনপির কমিটি গঠন করার ঘোষণা দেওয়ায় পর আমার জনপ্রিয়তা দেখে আমার প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভয়নগরে গণমাধ্যমকর্মীদের সাথে ডাক্তার আলিমুল রাজিবের মতবিনিময়
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলিমুল রাজিব স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডাক্তার আলিমুর রাজিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর জন্য সরকারি বিভিন্ন সেবার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি আরোও বলেন আগামী সপ্তাহ থেকে প্রসূতি নারীদের জন্য আল্ট্রাসনোসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প খরচে করতে পারবে। এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর প্রেসক্লাব সভাপতি বাবু চৈতন কুমার পাল, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এর অভয়নগর ইউনিট প্রধান সৈয়দ রিপন, অভয়নগর রিপোর্টার ক্লাব সভাপতি ডা. বদরুজ্জামান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শেখ আতিয়ার রহমান, আমিনুরুল ইসলাম, মোস্তাক আহমেদ, মিঠুন দও, ইবাদুল ইসলাম প্রমুখ।

মোরেলগঞ্জে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে হাস বিতরণ
মোরেলগঞ্জ প্রতিনিধি
হতদরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে ২০০ পরিবারের মাঝে হাস বিতরণ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবু হানিফ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এপি শাখার এরিয়া ম্যানেজার তপন কুমার মণ্ডল, প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার, স্বপন হালদার এবং টেকনিক্যাল স্পেশালিস্ট ইসতিয়াক আহম্মেদ।
এই কর্মসূচির আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের ২০০ জন সুবিধাভোগী প্রত্যেকে ৬টি করে খাকি ক্যাম্বেল জাতের হাস পান, যার মোট সংখ্যা দাঁড়ায় ১,২০০টি।
হাস বিতরণ কার্যক্রম চলাকালে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বনির্ভর হওয়ার সুযোগ পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে। বিতরণকৃত হাস পালন করে তারা ডিম ও মাংসের মাধ্যমে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। পাশাপাশি, অতিরিক্ত ডিম বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবে।
উপস্থিত সুবিধাভোগীরা ওয়ার্ল্ড ভিশনের এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

দিঘলিয়ায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় ওয়ার্কশপ
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার দোহার খাল সংলগ্ন পানিগাতি গ্রামে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং জেলা মৎস্য অফিসার ডক্টর ফারহানা তাসলিমার সভাপতিত্বে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (১ম সংশোধিত) ওয়ার্কশপ গতকাল (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগের সিনিয়র সহকারি পরিচালক মোঃ আব্দুল মান্নান আকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
খুলনা এবং সাতক্ষীরা অঞ্চলে প্রচুর পরিমাণে মৎস্য চাষ হয়ে থাকে। আর সেই মৎস্য রপ্তানি করে এ অঞ্চলের মানুষ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে, যেটা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে। কিন্তু কালের বিবর্তনে ও পরিবেশ বিপর্যায়ের কারণে এ অঞ্চলে চিংড়ি চাষের ক্ষেত্রে কিছুটা ভাটা পড়েছে। এ অবস্থা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।
দিঘলিয়া উপজেলার পানিগাতি, ব্রহ্মগাতী এবং দিঘলিয়া গ্রামের খালপাড়ের ৩০ জন সুবিধা ভোগী ও এলাকার বিভিন্ন পেশাজীবী গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। দিঘলিয়ায় বর্তমানে দুইটি খাল পূণঃখনন হচ্ছে। খাল দুটি যেন যথাযথ নিয়ম অনুযায়ী অর্থাৎ খালের গভীরতা এবং প্রস্থ্য ঠিক রেখে মানসম্পন্ন ভাবে খনন করা হয় সে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করার জন্য অংশগ্রহণকারীরা মৎস্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

বটিয়াঘাটায় যুবদলের প্রস্তুতিমূলক সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
আগামী ২৩ ফেব্রুয়ারী খুলনা জেলা যুবদলের নব-গঠিত কমিটির এক আনন্দ মিছিল উপলক্ষ্যে বটিয়াঘাটা যুবদলের উদ্দ্যোগে এক প্রস্তুতিমূলক সভা গতকাল বুধবার বিকাল ৪টায় স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সীর সভাপতিত্বে ও শফিক মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা যথাক্রমে মোঃ বিল্লাল হোসেন, বিশ্বজিৎ বিশ্বাস, আবুল কাশেম, বাদল, সদর যুবদলনেতা সোহাগ শেখ, হাফিজুর রহমান, নাজমুল বিশ্বাস, শফিকুল খলিফা, মোঃ আল মামুন শেখ, লিটন শেখ, মিন্টু মলঙ্গী, আজিম, জাহাঙ্গীর, শহিদুল মলঙ্গী, হাফিজুল সরদার, জাকারিয়া, মোঃ জাহিদ হাওলাদার, মোঃ লিটন শেখ, সাকিব খাঁ প্রমূখ।

কয়রায় সয়াপ্রোটিন বিস্কুট বিতরণ কার্যক্রমের মতবিনিময় সভা
কয়রা প্রতিনিধি
খুলনা জেলার কয়রা উপজেলার প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর ছাত্র-ছাত্রীদের স্কুল ফিডিং কর্মসুচীর আওতায় সয়াপ্রোটিন বিস্কুট বিতরন কার্যক্রমের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শরিফুল ইসলাম, খুলনা জেলা ত্রান পুর্নবাসন অফিসার মোঃ আব্দুল করিম ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রশাসনিক অফিসার শরীফ শাহআলম। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা সহকারি প্রাথমিক অফিসার মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, মোঃ এবাদুল হক, মোঃ ইউনুস আলী, এস্কেন্দার আলী প্রমুখ।

মোরেলগঞ্জে মাওলানা আব্দুল হাই আর নেই
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জের ইসলামী ফাউন্ডেশনের বারইখালী গণশিক্ষা পাঠাগার কেন্দ্রের পরিচালক ও খানকা শরীফের ইমাম মাওলানা আব্দুল হাই (৬২) মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
পারিবারিক সূত্রে জানাগেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার জোহর নামাজ বাদ বিআরডিপি চত্বর মাঠে জানাজা শেষে বারইখালী পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

ডুমুরিয়ায় উপজেলা যুবদলের প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা যুবদলের আয়োজনে গতকাল বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহান ২১ শে ফেব্রুয়ারি ও ২৩ ফেব্রুয়ারি খুলনায় যুবদলের কর্মসূচি সফলের লক্ষ্যে যুবদলের সদস্য সচিব মোল্ল্যা মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন। বক্তব্য দেন যুবদল নেতা খান আবুল কালাম আজাদ,সাম্মি মোল্ল্যা, সোহাগ গোলদার, জাহানারা রহমান, মাষ্টার হাফিজুর রহমান, পারভেজ গাজী, জিয়াউর রহমান, শেখ শাহনেওয়াজ হোসেন,রিপন হালদার,মইন বাগাতি, রিপন শেখ, গাজী আব্দুল আজিজ, রবিউল মেম্বার, আঃ রাজ্জাক, আলামিন শেখ, হামিদুর রহমান বাবু,সবুজ শেখ, ডালিম হোসেন,হাসানুর রহমান, শহীদ মোল্লা,ইয়রান খান, শহীদ আহমেদ,দলু বিশ্বাস,সোহান হোসেন, ইমরান হোসেন খাজা, রেবেকা বেগম, চঞ্চল আহমেদ,মনু সরদার,পিয়ারী সুলতানা, শিল্পী গাইন,মেরী বেগম, শামীম খান,মোজহার শেখ প্রমুখ।

বড়দলে মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দলে সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে ইউনিয়নভিত্তিক মার্কেট লিংকেজ ও ভ্যালু চেইন নেটওয়ার্ক গঠন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং ইউএনডিপি এর অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রজেক্ট অফিসার মো. রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়দল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. আক্তার ফারুক বিল্লাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুন শাকিব শাওন, মধুমতি ব্যাংক আশাশুনি শাখার কর্মকর্তা নয়ন ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেহেনা খাতুন, বাজার ব্যবস্থা কমিটির সদস্য, প্রসেনজিত সরকার, প্রকল্পের ওয়ার্ড ফ্যাসিলিটেটর তাহেরা খাতুন এবং রেখা সানা প্রমুখ।

কলারোয়ায় ইটভাটায় টাস্কফোর্সের অভিযানে কোটি টাকার কাঠ জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়ার হেলাতলা এলাকায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে পরিবেশের দূষণকারী ইটভাটায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বিজিবি। ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৩৮০ লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বাধীন কলারোয়া থানাধীন হেলাতলা নামক স্থানে পরিবেশ দূষণ করে ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট তৈরী করছে এমন ২টি ইটভাটায় বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। ওই স্থানে কিছু অসাধু ব্যবসায়ী পরিবেশের ক্ষতি করে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত ইয়াসমিন, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মো. মাসুদ রানার সাথে ১৫জন বিজিবি সদস্য, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলামের সাথে ৩ জন এবং ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ২টি ইটভাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৬(ক) লক্ষন করায় ধারা ১৫ (১) মোতাবেক যথাক্রমে ভাই ভাই ব্রিকস-এর মালিক মো. শাহাদাত হোসেন’কে দুই লক্ষ টাকা এবং সরদার ব্রিকস-এর মালিক মো. আরিফুর রহমানকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে উভয় প্রতিষ্ঠানে কয়লার পরিবর্তে কাঠ ব্যাবহারের জন্য কাঠ মজুদ পাওয়া যায়। এ সময়ে পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটায় কাঠ ব্যবহারের নিমিত্তে মজুদ রাখার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ভাই ভাই ব্রিকস এর ২০ হাজার মণ এবং সরদার ব্রিকস এর ৫হাজার মণ কাঠ জব্দ করে। যার সিজার মূল্য এক কোটি টাকা। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত ২৫হাজার মণ কাঠ ও ২টি প্রতিষ্ঠানের জরিমানা বাবদ সর্বমোট সিজার মূল্য এক কোটি চার লক্ষ টাকা।

কালিগঞ্জে ১১টি বাইসাইকেল ও একটি মোটরসাইকেল উদ্ধার, আটক তিন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১১টি চোরাই বাইসাইকেল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। চুরির সাথে জড়িত এক ব্যক্তিকে এবং চুরিকৃত মালমাল ক্রয়ের অভিযোগে আটক করা হয়েছে দুই ব্যবসায়ীকে। এসময় পালিয়ে গেছে আরও তিন ভাংড়ি ব্যবসায়ী।
আটকরা হলেন, উপজেলার মৌতলা ইউনিয়নের মৃত কেনা চৌকিদারের ছেলে রাজিবুল ইসলাম, পরমানানন্দকাটি গ্রামের মৃত হানিফের ছেলে ভাংড়ি ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও শ্যামনগর উপজেলার ভাংড়ি ব্যবসায়ী হাফিজুর ইসলাম।
গত সোমবার দুপুর ১২টার দিকে পৃথক অভিযান চালিয়ে মৌতলার গ্রামপুলিশ, দফাদার ও জনতা তাদেরকে আটক এবং চোরাই বাইসাইকেল ও মোটরসাইকেল উদ্ধার করেন। পরবর্তীতে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, চারদিন আগে মৌতলার লক্ষ্মীনাথপুর গ্রামে ওয়াজ মাহফিল থেকে একটি ভ্যান চুরি হয়ে যায়। ঘটনার তিনদিন পর চুরি হওয়া ভ্যানটি ভাংড়ি ব্যবসায়ী রুহুল আমিনের দোকান থেকে উদ্ধার করা হয়। রাজিবুল নামে এক ব্যক্তির নিকট থেকে দুই হাজার টাকার বিনিময়ে ওই ভ্যানটি বন্ধক রেখেছে বলে চেয়ারম্যানকে জানান ব্যবসায়ী রুহুল আমিন। গত সোমবার দুপুরে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ডেকে রাজিবুলকে ভ্যানের বিষয়ে জিজ্ঞেস করলে সে রুহুল আমিনের কাছে দুই হাজার টাকায় চুরি করা ভ্যানটি বিক্রি করেছে বলে জানায়। এর ১সপ্তাহ আগে দুইটি চোরাই বাইসাইকেল রুহুল আমিন তার কাছ থেকে কিনেছে বলে সে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে চোর রাজিবুল আরও জানায় সে গত ৬ মাসে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৪৬টি বাইসাইকেল ও ২টি ভ্যান চুরি করেছে। চুরিকৃত বাইসাইকেলের মধ্যে ২০টি কিনেছে হাফিজুর ও তার ছেলে বাবু। ১৫টি কিনেছে আলম, ৮টি কিনেছে সিরাজ। আর রুহুল আমিন কিনেছে ৩টি বাইসাইকেল।
ধৃত রাজিবুলের স্বীকারোক্তি অনুযায়ী চেয়ারম্যানের নির্দেশে দফাদার, গ্রাম পুলিশ ও স্থানীয়রা চোরাই সাইকেল উদ্ধার কার্যক্রম পরিচালনা করে মৌতলা বাসস্ট্যান্ডে অবস্থিত সিরাজের দোকান থেকে ৬টি, বাসস্ট্যান্ড মসজিদে মার্কেটে অবস্থিত হাফিজুরের দোকান থেকে দুটি ও বাড়ি থেকে দুটি বাইসাইকেল উদ্ধার করে। এছাড়া শ্যামনগর উপজেলার মাজাটে অবস্থিত রুহুল আমিনের গোডাউন থেকে উদ্ধার করা হয় ১টি মোটরসাইকেল ও ১টি বাইসাইকেল। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে দ্রুত পালিয়ে যায় অসাধু ব্যবসায়ী আলম।
পরে ধৃত রাজিবুল ও ভাংড়ি ব্যবসায়ী সিরাজ ও হাফিজুরকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনায় জড়িত অসাধু ব্যবসায়ী রুহুল আমিন, আলম ও বাবু এলাকায় না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়ে মৌতলা ইউপি চেয়ারম্যান বলেন, মৌতলার অধিকাংশ ভাংড়ি ব্যবসায়ী চোরদের কাছ থেকে স্বল্পমূল্যে চোরাই মালামাল কেনাকাটা করেন। এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনার রশিদ মৃধা বলেন, চুরির অভিযোগে রাজিবুলকে এবং চোরাই মাল কেনার অপরাধে সিরাজুল ও হাফিজুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ১১টি সাইকেল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে চোর স্বীকারোক্তি দিলেও ব্যবসায়ী রুহুল আমিন ও আলমের বিরুদ্ধে মামলা হয়নি বলে নিশ্চিত করেন ওই পুলিশ কর্মকর্তা।

শরণখোলায় ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন
শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১নং ধানসাগর ইউনিয়ন ও ২নং খোন্তাকাটা ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলীয় সদস্যদের প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটে দুইটি ইউনিয়ন কমিটির নেতৃত্ব নির্বাচিত করা হয়। উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে।
বুধবার উপজেলার দুইটি ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ। শরণখোলা উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, জেলা বিএনপি সদস্য এ্যাডভোকেট ফারজানা জাহান নিপা।
সম্মেলন শেষে দলীয় সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১নং ধানসাগর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন অহিদুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সুমন সরদার নির্বাচিত হয়েছেন। ২নং খোন্তাকাটা ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।
বৃহস্পতিবার ৩নং রায়েন্দা ও ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ডুমুরিয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে যশোর বোর্ডের সচিবের মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
বুধবার (১৯ ফেব্রুয়ারি)সন্ধ্যা সাড়ে ৬ টায় খুলনার ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এস এম তৌহিদুজ্জামান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.মোঃ কামরুজ্জামান,ডুমুরিয়া কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ ড.ফেরদৌস খান,বানিয়াখালী মওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল হাই,বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসেন,,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর বৈরাগী প্রমুখ।
এ মতবিনিময় সভায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

‘ডিপ্লোমা ইন সফটওয়্যার এ্যাপ্লিকেশ” কোর্সের সনদপত্র বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক বিভাগের পরিচালিত “ডিপ্লোমা ইন সফটওয়্যার এ্যাপ্লিকেশ’ কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং) সকাল সাড়ে ১১ টায় ডুমুরিয়া ডিজিটাল পোস্ট অফিস চত্বরে খুলনা দক্ষিণ উপ-বিভাগের পোস্ট পরিদর্শক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মোহাম্মদ ফেরদৌস খান,ডুমুরিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের খান,ডুমুরিয়া প্রেসক্লাবের সদস্য খান আরিফুজ্জামান নয়ন প্রমুখ।
উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২৮০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পোস্ট মাস্টার মেহেবুব নওশাদ ও সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়া ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্ত এস এম মাজেদুল ইসলাম।

সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি
জোরপূর্বক সম্পত্তি জবর দখল করার প্রতিবাদে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইমাম আলী গাজীর ছেলে ফজলুল হক (৪৫)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ফজলুল হক গাজী তার লিখিত বক্তব্যে তিনি বলেন মলেঙ্গ্যা গ্রামের মিজানুর রহমান, আমিনুর রহমান আনিছুর রহমান, আজিজুর রহমান পিতা-মৃত জহুরুল ইসলাম, মাহবুব আলম, পিতা-আমিনুর রহমান, শাহজালাল হেসেন পিতা-আজিজুর রহমান, তৈয়েবুর রহমান পিতা- মিজানুর রহমান গংদের বিরদ্ধে তেলিখালী মৌজার অন্তর্গত ১৩৯ নং জে,এল, এস, এ ২৬৬ নং খতিয়নে ১১৭ নং দাগে, আর,এস ১১০৬ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক ছুরাতী বিবি, আছিয়া খাতুন ও মরিয়ম বিবি গংদের নিকট হতে ১৩/০২/২০০৫ তারিখের ৬৪৬ নং রেজিঃ কোবলা দলিল মূলে আছিয়া খাতুনদের নিকট হতে ০.১৭০০ একর জমি, ২৯/০৩/২০০৫ তারিখের ১৩৯০ নং রেজিঃ কোবলা দলিল মূলে মরিয়ম বিবির নিকট হতে ০.২১০০ একর জমি, ২৮/০১/২০০৯ তারিখের ২১৪ নং রেজিঃ কোবলা দলিল মূল চুরাতী বিবির নিকট হইতে ০.১৭০০ একর জমি সর্বমোট ০.৫৫০০ একর জমির মধ্যে ০.৪৮০০ একর আমার পৈতৃক ও খরিদা অংশের সম্পত্তি। আমার সম্পত্তি বিবাদীরা গত ১৫/ ০১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় জবরদখল করে। উক্ত সম্পত্তি তাদের ছেড়ে দিতে বললে তারা হুমকি ধমকী দিয়ে বলে তাদের নিকট সম্পত্তি ফেরত চাইলে আমদের মারপিট করবে, খুন জখম করবে, মিথ্যা মামলা জড়াবে সহ বিভিন্নভাবে ক্ষতি করবে’। বর্তমানে আমি নিরাপত্তা হীনতায় ভুগতেছি। আশঙ্কা করছি, বিবাদীরা আমদের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পরে। এ বিষয়ে আমি ইতিপূর্বে থানায় অভিয়াগ দয়ের করিয়াছি এবং স্থানীয়ভাবে বসিয়া মিমাংসার চেষ্টা করিয়াছি কিন্তু বিবাদীরা কাহারও শালিস বিচার মনে নাই। সে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কমনা করছি। এসময়ে আবেগঘন কন্ঠে তিনি দাবি করেণ যে, নিরাপত্তার সহিত পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাই।

বিআরটিএ অফিসে ঘুষ গ্রহণকালে দালাল আটক

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে আবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে দুদকের একটি টিম। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
আবুল হোসেন কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো গ্রামের বাসিন্দা। পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে ঘুষ গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন তিনি।
অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের খুলনার সহকারী পরিচালক মাহাবুর রহমান (শুভ্র) জানান, বিআরটিএ অফিসে দালাল বেড়েছে, এমন খবর পেয়ে তারা অনুসন্ধানে নামেন। পরবর্তীতে ঘটনার সত্যতা পেয়ে তারা অভিযান চালান। এ সময় পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটিএ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার জন্য এক ব্যক্তির নিকট থেকে টাকা গ্রহণকালে দুদকের কাছে ধরা পড়েন আবুল হোসেন। এ ছাড়া বিকাশ অ্যাকাউন্ট চেক করে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র করে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ লেনদেনের তথ্য পাওয়া যায় অফিস সহকারী সাইফুল ইসলামের।
পরে তাকে আটক করে বিআরটিএর সহকারী পরিচালকের হাতে হস্তান্তর করা হয়। এ বিষয়টি নিয়ে একটি রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষের আদেশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সাতক্ষীরা বিআরটিএ সহকারী পরিচালক মাহাবুব কবির বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিন লাইট, এক ফ্যানের বিদ্যুৎ বিল লাখ টাকা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের শিকড়ী গ্রামে তিনটি লাইট ও একটি সিলিং ফ্যান চালিয়ে আমিনুল হক আনু নামের এক ব্যক্তির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৯৮ হাজার ৭৫ টাকা। মঙ্গলবার তিনি বিলের কপিটি হাতে পেয়েছেন।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের গ্রাহক আমিনুল হক আনু বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের আয়নাল হকের ছেলে।
মিটারটি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেনাপোল আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত। গত পাঁচ বছর ধরে তার ১২০০ থেকে ১৪০০ টাকা বিদ্যুৎ বিল আসতো। ডিসেম্বর-২০২৪ মাসে সর্বমোট প্রদেয় বিল আসে ১৩৩৪ টাকা। অথচ সর্বশেষ জানুয়ারি-২০২৫ মাসে বিলের কপিতে দেখা যায়, সর্বমোট প্রদেয় বিল করা হয়েছে ৯৮ হাজার ৭৫ টাকা।
এবিষয়ে আমিনুল হক আনু জানান, তার শিকড়ীর বাড়িতে ২০ ওয়াটের তিনটি লাইট ও সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ ওয়াটের একটি সিলিং ফ্যান চালান। এগুলোর বিল গত ডিসেম্বর মাসে বিল এসেছিল ১৩৩৪ টাকা, চলতি মাসের বিদ্যুৎ বিলের কাগজে এত বেশি টাকা বিল দেখে বিস্মিত এবং হতাশ আনু।
তিনি জানান, পল্লী বিদ্যুৎ অফিসের কারসাজিতে এত বেশি টাকা বিল এসেছে। গত পাঁচ বছরেও কোনো বকেয়া নেই। আমি প্রতিমাসে বিল প্রতিশোধ করে থাকি। আমি এই বিপদ কীভাবে সামলাবো।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর বেনাপোল আঞ্চলিক কার্যালয়ের লাইন কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, বিলের কাগজ নিয়ে ওই গ্রাহক অফিসে এলে বিষয়টি দেখব।

গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে খুলনা বিভাগীয় সম্মেলন
তথ্য বিবরণী
গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় বিষয়ে খুলনা বিভাগীয় সম্মেলন বুধবার দুপুরে নগরীর হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ইউনিয়ন পরিষদ ও গ্রাম আদালত অনেক পুরোনো প্রতিষ্ঠান। তবে অতীতে বিভিন্ন কারণে গ্রাম আদালতের কার্যক্রমে তেমন গতি আনা সম্ভব হয়নি। আজকের সম্মেলনে আগত জনপ্রতিনিধিরা গ্রাম আদালতকে আরো কার্যকর করার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। এখনো প্রান্তিক জনগোষ্ঠির অনেক মানুষ গ্রাম আদালতের কাজ ও এর পরিধি সম্পর্কে জানেন না। সাধারণ মানুষকে এবিষয়ে অবহিত করতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের আরো সক্রিয় হওয়া প্রয়োজন। এক্ষেত্রে অধিকতর তদারকি ও সহযোগিতা বৃদ্ধি করলে মানুষ গ্রাম আদালতের সুফল বুঝতে পারবে। গ্রাম আদালত পুর্ণমাত্রায় কার্যকর হলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এটি বিশেষ অবদান রাখতে পারে।
সম্মেলনে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে পরিচালিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে খুলনা বিভাগের ১০ জেলার ৫৯টি উপজেলার ৩৯২টি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করা হয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ছোট-খাটো বিরোধ নিষ্পত্তির একটি আধা-আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভাগের গ্রাম আদালতগুলোয় ৭১৩০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫৩৮৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসময় ক্ষতিপূরণ আদায় হয়েছে ১০ কোটি আট লাখ সাত হাজার ৪৪৯ টাকা। বিভাগের গ্রাম আদালতগুলোয় সেবা গ্রহণকারীদের মধ্যে ২৮ শতাংশই নারী।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (ইউনিয়ন পরিষদ অধিশাখার) যুগ্মসচিব মোহাম্মদ ফজলে আজিম। খুলনা বিভাগে এ প্রকল্পের অধীনে গৃহীত কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে তথ্য উপস্থাপন করেন খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী। এসময় বক্তৃতা করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রতিনিধি ও গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্ত্তী।
সম্মেলনে খুলনা বিভাগের ১০ জেলার স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক, ৪০টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
আগামী ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালোপতাকা উত্তোলন, এর পরপরই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদীপ প্রজ্বালন। এছাড়াও বিকাল ৪টা থেকে ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

কুয়েটে হামলায় আহত শিক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সন্ত্রাসী হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের একটি প্রতিনিধি দল হাসপাতালে যান। প্রতিনিধি দল আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন।
প্রতিনিধিরা বলেন, “বিশ্ববিদ্যালয় শিক্ষার জায়গা, সন্ত্রাসের নয়। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা প্রমাণ করে, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা চরমে পৌঁছেছে। আমরা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই, অন্যথায় ছাত্রসমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
সংগঠনের নেতৃবৃন্দ আহত শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ সভাপতি মোহাম্মদ বনি আমিন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান শাকিল, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক নাঈম হাসান ও সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস। দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব।

আঠারোবাকী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
নড়াইলে আঠারো-বাকি নদীতে অজ্ঞাত এক অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর- বল্লাহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল আড়াইটার দিকে উপজেলার আঠারোবাকি নদীত অর্ধ গলিত মরাদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘঠনাস্থলে পুলিশ এসে মরাদেহটি উদ্ধার করেন। মধ্যে বয়াসী পুরুষের, লাশের পরনে ছিল কালো রংঙ্গের জিন্স প্যান্ট ও কালো রংয়ের ফুল হাতা গেঞ্জি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, মরাদেহটি পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন রিমান্ডে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর ও মহেশপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার তাকে ঝিনাইদহ সিনিয়রজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। গত বছরের ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। বিচারক মো. ফারুক আযম তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাকে সদর থানায় নেওয়া হয়।
ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মুক্তার হোসেন জানান, ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি সালাহউদ্দিন মিয়াজী। বুধবার তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ আদালতে হাজির করে পুলিশ।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ‘শ্যামলছায়া’ পার্কে অবরুদ্ধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাকে হেফাজতে নেয়। রাতেই যশোর কোতোয়ালি থানা থেকে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর থানায় আনা হয়। তাকে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
সালাউদ্দিন মিয়াজী ২০১৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি যশোর শহরের রেলগেটে। গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তার আত্মীয়-স্বজনদের দিয়ে মহেশপুরে কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া সরকার থেকে বরাদ্দকৃত এক হাজার হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে নিয়ে পালা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

চরমোনাইর তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু

খবর বিজ্ঞপ্তি
উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু হয়েছে। আমীরুল মুজাহিদীন¡ হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাইর তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুধবার।
উদ্বোধনী বয়ানে পীর সাহেব চরমোনাই বলেন, চরমোনাই মাহফিল দুনিয়াবি উদ্দেশ্যে নয় বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।
বুধবার বাদ জোহর চরমোনাই মাদরাসার মূল মাঠসহ ৫টি মাঠ নিয়ে অনুষ্ঠিত চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী অধিবেশনে পীর সাহেব চরমোনাই আরো বলেন, যারা চরমোনাইতে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে যায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্বভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদা-সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর ওলী হয়ে চরমোনাই থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।
পীর সাহেব চরমোনাই তাঁর উদ্বোধনী বয়ান শেষে মাহফিলের নিয়ম-কানুন সম্পর্কে বিশদ বর্ণনা করেন। বুধবার সকাল ৮টা থেকে মাহফিলে আগত মুসল্লীদের কয়েক হাজার হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।
মাহফিলে আগত মুসল্লীদের প্রাথমিক চিকিৎসার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এতে ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আরো ৪০ জন চিকিৎসকের সমন্বয়ে চিকিৎসা সেবা পরিচালিত হচ্ছে। ১০ টি এ্যাম্বুল্যান্স ও ২ টি নৌ এ্যাম্বুলেন্স মাহফিল হাসপাতালে কার্যক্রমে নিয়োজিত রয়েছে। মাঠে অসুস্থ হয়ে পড়া রোগীকে তাৎক্ষণিক মাহফিল হাসপাতালে পৌঁছানোর জন্য নিযুক্ত রয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী।
৫টি মাঠে মাহফিলের শৃঙ্খলা রক্ষায় নিযুক্ত করা হয়েছে বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে বাংলাদেশ মুজাহিদ কমিটির নিজস্ব নিরাপত্তা বাহিনীর স্পেশাল টীম। হারিয়ে যাওয়া ব্যক্তি বা বস্তু খুঁজে পাওয়ার জন্য প্রত্যেক মাঠেই রয়েছে হারানো ক্যাম্প। যেউ কিছু কুড়িয়ে পেলে এখানে জমা দিয়ে দেন আবার কেউ কিছু হারিয়ে ফেললে এখানে খোঁজ নেন।
সারাদেশ থেকে আগত মুসল্লীদের খাবারের জন্য সকল মাঠের চারিদিকে সুপেয় নিরাপদ পানির ব্যবস্থাসহ রয়েছে সহস্রাধিক মানসম্মত টয়লেট, ওজু এবং গোসলের ব্যবস্থাপনা।
আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টায় হযরত পীর সাহেব চরমোনাই’র আখেরি বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিশাল এ মাহফিলের কার্যক্রম সমাপ্ত হবে।
উল্লেখ্য, চরমোনাই মাদরাসা প্রতিষ্ঠিত হয় ১৯২৪ ঈসায়ী সালে। চরমোনাই মাহফিল ও দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ এছহাক রহ.। তার ইন্তেকালের পর ১৭৭৭ সাল থেকে এ দরবারের জিম্মাদারি পালন করেন মাওলানা সৈয়দ ফজলুল করীম রহ.। ২০০৬ সালে তার ইন্তেকালের পর এখন পর্যন্ত আমীরুল মুজাহিদীন হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেসিসি’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার-এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন; সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। এছাড়া সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বেলা ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘গ্রামবাংলার চিত্র’ ও ‘গ’ বিভাগের জন্য ‘ভাষা আন্দোলন’ বিষয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বাঙালির অহংকার একুশে ফেব্রুয়ারি’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

বিআরটিএ কর্তৃক ২০০ পেশাদার চালকদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার
বিআরটিএ খুলনা সার্কেল শিরোমনি অফিসের উদ্যোগে পেশাজীবী ড্রাইভারদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ খুলনা সার্কেলের আয়োজনে গতকাল ১৯ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে ২০০ পেশাদার চালকদের মাঝে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হয়। খুলনা বিআরটিএ’র সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ারের সভাপতিত্বে এবং মটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ খুলনার বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন (সিনিয়র সহকারী সচিব), খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডাঃ অনিন্দ্য কুমার সাহা, কেএমপির পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আল মামুন ও বিআরটিএ খুলনা সার্কেল এর মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। এ প্রশিক্ষণ কর্মশালায় সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি- এ স্লোগানকে সামনে রেখে কুয়াশার সময় ওভার স্পীডে বা ৪০ কি:মি: উপরে গাড়ি না চালানোর জন্য প্রধান অতিথি পেশাদার চালকদেরকে শপথ বাক্য পাঠ করান।

গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
খবর বিজ্ঞপ্তি
বুধবার, নগরীর শান্তিধাম মোড়, গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের কার্যালয় সামনে থেকে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। দাবিগুলোর মধ্যে ছিল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা, আওয়ামী দোসরদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা, জুলাই অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ব্যবস্থা এবং শহীদ পরিবারের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ। বিক্ষোভ শেষে মিছিলটি শান্তি ধাম মোড় থেকে শুরু হয়ে ডাকবাংলা, হাদিস পার্ক, খুলনা প্রেসক্লাব এর সামনে থেকে বিভিন্ন সড়ক ঘুরে এসে শান্তি দাম মোড়ে দলটির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিতি নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নগর যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম পলাশ, লাইজু খাতুন, তারেক রহমান, শাহীন আহমেদ, জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মোঃ রসূল আহমেদ, ইমরান হোসেন, আব্দুল্লাহ আল মামুন সহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে রূপসায় আটক ১
রূপসা প্রতিনিধি
দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে সোহেল নামে একজনকে গ্রেফতার করেছে। বুধবার রাত অনুমান সাড়ে তিনটায় সময় টহল ডিউটি করাকালীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১ টি লোহার হাসুয়া, ১ টি লোহার প্লাচ, ১ টি ছোরা, ১ রাবারের টিউব, ১ ছেনি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি কাপড়ের ব্যাগ ও ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ সোহেল শেখসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিলো। কিন্তু কিসমত খুলনা ক্যাম্প পুলিশের টহল টিম সেখানে উপস্থিত হওয়ায় তাদের ডাকাতির পরিকল্পনা নস্যাৎ হয়ে যায় এবং পালানোর সময় পুলিশ মোঃ সোহেল শেখকে গ্রেফতার করে।
এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।

কুষ্টিয়ায় ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় ঘরের দরজা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের চড়দামুকদিয়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্বামী ফরিদুল ইসলামের (৭৪) মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। আর স্ত্রী রাবিয়া খাতুনের (৫৫) মরদেহ গলায় কাপড় পেঁচানো রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে ছিল। তারা চড়দামুকদিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান ফরিদুল ও রাবিয়া। তাদের সাড়াশব্দ না পেয়ে সকাল ১০টার দিকে ছোট ছেলে শরিফুল ডাকতে থাকে। এক পর্যায়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পায় ঘরের টিনের চালার বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ফরিদুল ইসলাম এবং বিছানায় পড়ে আছে তার স্ত্রীর মরদেহ। পরে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। রাবিয়া খাতুনের মরদেহ গলায় কাপড় পেঁচানো, মাথায় আঘাতপ্রাপ্ত ও মুখ রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে ছিল। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ৷
ওসি শেখ শহিদুল ইসলাম জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জনউদ্যোগ,খুলনার আলোচনা সভায় বক্তারা: নগরীর বাতাসের সঙ্গে সবসময় ধূলাবালি উড়ছে
খবর বিজ্ঞপ্তি
দৈহিক রোগব্যাধি থেকে মুক্ত থাকতে হলে দেহকে পরিচ্ছন্ন রাখতে হয়। অপরিচ্ছন্ন পরিবেশ মানব দেহের প্রধান শত্রু। দেশের আবহাওয়ার কারণে আমরা পরিষ্কার থাকার চেষ্টা করলেও তা পারি না। মহানগরীর বাতাসের সঙ্গে সবসময় ধূলাবালি উড়ছে যার কারণে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সবসময় খেয়াল রাখা দরকার। সুস্থ সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। সুন্দর পরিবেশ আমাদের দেহ-মনকে সবল ও সুস্থ থাকতে সাহায্য করে। প্রত্যেকটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমনকি শিশু-কিশোরদের মানসিকতা বিকাশেও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ইতিবাচক ভূমিকা পালন করে। পক্ষান্তরে, অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে বাধা সৃষ্টি করে। যার কারণে আমাদের স্বাভাবিক জীবনে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়। বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মানসিক বিকাশর।এভাবে বললেন জনউদ্যোগ, খুলনার আলোচনা সভায় বক্তারা।
বুধবার সকাল সাড়ে ১০টায় জনউদ্যোগ,খুলনার আয়োজনে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগানকে সামনে রেখে তরুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার কাছ থেকে’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক কুমার বর্মন। সঞ্চালনা করেন জনউদ্যোগ,খুলনার আহবায়ক শিক্ষকনেতা মানস রায়। সভা পতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন রাখেন সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর আইনজীবীর সাবেক সভাপতি এস এম শাহনেওয়াজ, সহকারি প্রধান শিক্ষক মাইনুর রহমান, মুর্শিদা সুলতানা,উম্মে কানিজ,সীমা পারভীন,বন্দনা রায়, মো: মোহলাইন হক ফকির, নবদীপ বিশ^াস,বিপ্লব কুমার দাস, তামান্না রহমান,নূরজাহান খাতুন,মো: আফজাল হোসেন, বিজন কুমার মন্ডল,বিশ^জিত পাল, মো: শামীম হোসেন, মোছা: সুফিয়া খাতুন, বিদুষ মন্ডল প্রমুখ ।
বক্তারা বলেন, নিত্যদিন নানাভাবে পরিবেশকে নোংরা ও দূষিত করে চলেছি আমরা। সৃষ্টি করছি জনদুর্ভোগ সঙ্গে বাড়ছে ভোগান্তিও। গ্রামের পরিবেশ কিছুটা সহনীয় হলেও শহরে এই সমস্যা বেশি পরিলক্ষিত হয়। প্রতিনিয়ত অসতর্কতার হার বেড়েই চলে।
ব্যক্তিগত অবহেলার ফলে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দিন দিন রোগ-জীবাণুর পরিমাণ বেশি হওয়ার মূলে দায়ী আমরাই। পারিবারিক ও সামাজিক এরকম দায়িত্বহীনতার ফলে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষার সময় পানিবাহিত রোগের হাত থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গরমে এসব পচে কখনো দূষিত বায়ু বা ধুলাবালি জীবাণুতে পরিণত হয়ে আমাদের ভিতরে প্রবেশ করে যা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আরো ভয়াবহ অবস্থা হয়তো সামনে অপেক্ষা করছে যদি আমরা আমাদের পরিবেশকে পরিবর্তনের চেষ্টা না করি। সবুজ, পরিচ্ছন্ন পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত সতর্কতা এই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে পারে। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে দেশকে বাসযোগ্য গড়ে তুলতে এগিয়ে আসলে আমরা পেতে পারি সোনালি শ্যামল সুন্দর বাংলাদেশ। যা পরবর্তী প্রজন্মের জন্য হতে পারে গর্বের।

কয়রায় ডেভিল হান্ট অভিযানে ইউপি সদস্য মিজানুর গ্রেপ্তার
কয়রা প্রতিনিধি
খুলনার কয়রায় ডেভিল হান্ট অভিযানে কয়রা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কহিনুরকে গ্রেপ্তার করেছে কয়রা থানার পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি কয়রা সদরের ১ নং কয়রা গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে।
পুলিশ সুত্রে জানাগেছে, কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই রাজেত আলী ১৯ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টার দিকে কয়রা কপোতাক্ষ কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক জানান, ইউপি সদস্য মিজানুর রহমান (কহিনুর)কে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট বর্জনের ৩৪দিন : ভোগান্তিতে বিচারপ্রার্থীরা
সাতক্ষীরা প্রতিনিধি
সকল আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়ার দীর্ঘ ৩৪দিন অতিবাহিত হলেও কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বিচার প্রার্থী সাধারণ মানুষের বেশ ভোগান্তিসহ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অপরদিকে, দাবী না মানা পর্যন্ত ডিসি কোট বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।
প্রসঙ্গত, গত ১৫জানুয়ারি জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নিচতলায় অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬জানুয়ারি থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সকল আদালত বর্জন শুরু হওয়ার পর দীর্ঘ ৩৪দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট আদালত বর্জন কর্মসুচী অব্যাহত আছে। এতে করে বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সূত্র মতে, দীর্ঘদিন সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু শীট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিনিয়র আইনজীবী, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক আইনজীবী সমিতির ব্লু শীট ব্যবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম জানান- সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমিতির নির্দিষ্ট ব্লু শীট ব্যবহারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সকল আদালত ১৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করার পর এখনো অব্যাহত আছে। তবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ১০টাকা মূল্যমানের একটা গোল টিকিট/স্টিকার সংযুক্ত করার শর্তে হলুদ রংয়ের ডেমি পেপার ব্যবহার করার সম্মতি জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সাড়া না দেওয়ায় আদালত বর্জন অব্যাহত আছে এবং দাবি না মানা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি।

কেসিসির শিশুদের ক্ষুধামুক্ত ও পুষ্টি নিশ্চিত করণে প্রচারণা
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগে অপুষ্টি ও ক্ষুধার বিরুদ্ধে একযোগে কাজ করার আহবান সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব বৃদ্ধির লক্ষে বিশ্বব্যাপি প্রচারণার অংশ হিসাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম ”ঊঘঙটএঐ (এনাফ)” প্রচারণার উদ্বোধন করেন সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন।
বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর বয়রাস্থ ইসলামী ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা এরিয়া কোঅর্ডিনেশন অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা, ইকবাল বাহার চৌধুরি, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনা, আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন, খুলনা, জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা, বিকাশ কুমার দাস, পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, খুলনা।
স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণের গুরুত্ব,
খাদ্য অধিকার ও পুষ্টির বিষয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা।