Home আঞ্চলিক আওয়ামী লীগ নেতা সোহাগ গ্রেপ্তার : জেলহাজতে প্রেরণ

আওয়ামী লীগ নেতা সোহাগ গ্রেপ্তার : জেলহাজতে প্রেরণ

113


স্টাফ রিপোর্টার
নগরীর খুলনা সদর থানাধীন শান্তিধাম এলাকার হাজী মেহের আলী রোডের একটি বাসা থেকে খুলনা মহানগর আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক মুন্সি মাহবু আলম সোহাগ (৫৭) কে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ডিবির এসআই বিধান চন্দ্র রায় তাকে খুলনা সদর থানার মামলা নং-১৮ তে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। সোহাগ নগরীর ৫৫ হাজী মেহের আলী রোডের মৃত. মুন্সি আলিমুল হকের ছেলে।
১৮নং মামলায় জানা যায়, চলতি বছরের ২৭ জুলাই বিকেলে নগরীর প্রানকেন্দ্র শিববাড়ী মোড়ে সৌন্দর্য্যবর্ধনকারী “দূর্জয়” স্থাপনার উপরে লটকানো স্বৈরচার পতিত সরকারের প্রচারনামূলক ব্যানার অপসারন করে সেখানে “ঝঃবঢ় ফড়হি ঐধংরহধ লেখা ব্যানার লাগিয়ে নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করে সৈরচারী ফ্যাসিষ্ট পতিত সরকারের পতন ঘটানোর দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছিল খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারী আযমখান কমার্স কলেজের সমন্বয়ক শেখ রাফসান জানী। এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ায় বিষয়টি পতিত স্বৈরাচারী সরকারের স্থানীয় নেতৃবৃন্দের নজরে আসে। এঘটনার জেরে ৩০ জুলাই রাতে রাফসান জানী ও তার পিতা এড. শেখ রফিকুজ্জামানকে খুলনা সার্টিজ হাউজে ডেকে নিয়ে বিভিন্ন প্রকার ভয়ভীতি, অকথ্য ভাষায় গালিগালাজসহ উপস্থিত ছাত্রদের চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যাহার করতে জীবন নাশের হুমকী প্রদান করে এসএম কামাল হোসেন, খালেক তালুকদার, শফিকুর রহমান পলাশ, নাসিম সুজনসহ অচেনা আরো ৪/৫ জন। পরে ৪ আগস্ট বিকেল ৪টার দিকে শেখ রাফসান জানীর নেতৃত্বে ছাত্র জনতার একটি বিশাল মিছিল রূপসা ঘাট থেকে যাত্রা করে নতুন বাজার হয়ে আন্দোলনের কেন্দ্রস্থল খুলনা শহরের শিববাড়ী মোড়ে যাওয়ার পথে ফাতেমা স্কুলের কাছে পৌঁছালে আসামিসহ অন্যান্যরা হত্যার উদ্দেশ্যে রাফসান জানীর বুক বরাবর দুইজনে দুইটি গুলি করলে তা তার বুকের ডান পাশে এবং ডান হাতের বাহুতে লাগলে সে রাস্তায় লুটিয়ে পড়ে যায়। মিছিলে থাকা মিফতা সহ অন্যরা আমার ছেলেকে ইজিবাইকে করে কেএমপি সদর দপ্তরে আনলে পুলিশ কর্মকর্তাগন তাদের এ্যামবুলেন্স করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। এঘটনায় রাফসান জানীর পিতা এড. শেখ রফিকুজ্জামান, বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।
ডিবি জানায়, সোহাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তালিকা এর তালিকাভুক্ত আসামি এবং খালিশপুর ১৩নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর ঘটনায় জড়িত ছিলেন। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য সে সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। সে খালিশপুর এলাকার সাবেক ফ্যাসিস্ট সরকারের খুলনা ৩নং আসনের সাবেক এমপি এসএম কামাল হোসেন এর একান্ত সহযোগী ও অর্থ যোগানদাতা। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলিতে সাহস পায়না। তার বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-১১, তাং-৩০/০৮/২০২৪, ধারা ১৪৩/১৪৭/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৪৩৬/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড, তৎসহ বিষ্ফোরক দ্রব্যাদি উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩ মামলার এজাহার নমীয় আসামী যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
উক্ত আসামী তার সন্ত্রাসী লোকজন নিয়ে পরস্পর যোগসাজসে গোপন বৈঠকের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ বর্তমান সরকারের বিরুদ্ধে সড়যন্ত্র করার অপচেষ্টায় লিপ্ত আছে।