Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

56
ফুলে ফুলে খাবার খুঁজছে মোটুসি পাখি।

মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমরা খুলনাবাসীর মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আমরা খুলনাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খুলনা নগরীর বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ শুক্রবার জুম্মাবাদ নগরীর ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্বনবীকে কটুক্তি করার প্রতিবাদে বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা সফল করার জন্য বিএনপি নেতৃবৃন্দকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। সভায় উপস্থিত বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি. ডা. মো. নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, বিএনপি নেত্রী সৈয়েদা রেহেনা ঈসা, সাবেক ছাত্রনেতা শেখ সাদি, শ্রমিক দলনেতা মো. মজিবর রহমান, শ্রমিক দলনেতা মো. শফিকুল ইসলাম শফি, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন. আব্দুস সালাম, এম এ জলিল, কাওসারি জাহান মঞ্জু, সাকিল আহমেদ রাজা, মো. কামরুল ইসলাম ভুট্রো, শেখ শহিদুল ইসলাম, মো. তারেক রহমান, খায়রুল ইসলাম, মো. মনিরুজ্জামান মিলন, মাহাবুবুর রহমান, মো. কবির উদ্দিন আহমেদ, মো. আবু.বক্কার, মো. আজমল আহমেদ প্রমুখ।

শক্তিশালী করে স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত প্রণয়নের দাবী
খবর বিজ্ঞপ্তি
স্বাস্থ্যসেবা খাতে নানা প্রতিষ্ঠান ও পরিধি বৃদ্ধি পেলেও আইন, নীতিমালার সংস্কার ও উন্নয়ন সে অনুসারে হয়নি। আইনের দূর্বলতার কারণে মানসম্মত আর মানহীনদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা ব্যবস্থার মানহীনদের ভোগান্তির দায় সকলকে বহন করতে হচ্ছে। আইনের সীমাবদ্ধতা, নজরদারির অভাব, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি/ঝঙচ) না থাকাসহ নানা কারণে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো মানুষের আস্থা হারাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষা আইনটি প্রণয়নের কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকলেও এখনো সম্পন্ন করা যায়নি। এ আইনকে দুর্বল করতে স্বার্থান্বেষীরা সক্রিয় রয়েছে। স্বাস্থ্য সুরক্ষায় আইন না থাকায় স্বাস্থ্য সেবা বুধবার বাণিজ্য পরিণত হয়েছে এবং চিকিৎসা করাতে গিয়ে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে। সরকারকে সতর্কতার সাথে স্বাস্থ্য সেবার জন্য পুর্ণাঙ্গ আইন প্রণয়ন করা জরুরি। মঙ্গলবার অনলাইনে স্বাস্থ্য আন্দোলন, সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স, পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা আয়োজিত সভায় এ আহবান জানানো হয়।
সভায় সিএলপিএ-র প্রোগ্রাম উপদেষ্টা আমিনুল ইসলাম বকুলেরর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন এড. সৈয়দ মাহবুবুল আলম। সভায় বক্তব্য রাখেন সামিয়া আফরিন, জনস্বাস্থ্য বিশেষ্ণগ, নারী পক্ষ, ডাঃ ফখরুল ইসলাম খালেদ, সহযোগী অধ্যাপক, এসএমএমইউ, ব্যারিষ্টার নিশাত মাহমুদ, সদস্য-সচিব, পাবলিক হেলথ ল ইয়ার্স নেটওয়ার্ক, ডাঃ রশিদ ই মাহবুব, জনস্বাস্থ্য বিশেষ্ণগ, প্রফেসর ফিরোজ আহমেদ, সভাপতি, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রেমেন্ট, ডাঃ মাহবুবুর রহমান রাফি, সহযোগী অধ্যাপক, এসএমএমইউ, বজলুল রহমান, সহযোগী অধ্যাপক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডাঃ সাকলাইন রাসেল, বারডেম, আমিনুল ইসলাম রিন্টু, ডাস, হামিদুল ইসলাম হিল্লোল, বিএনটিটিপি, মেজবাহ সুমন, সাধারণ সম্পাদক, পবা ।
প্রবন্ধে সৈয়দ মাহবুবুল আলম বলেন, ‘জনস্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ব্যবস্থাপনা সাথে প্রায় ৪৫টি আইন জড়িত আইন, ভোক্তা অধিকার আইন, দন্ডবিধিতে কতিপয় ধারায় স্বাস্থ্য সুরক্ষার কিছু বিধান রয়েছে। এ আইনগুলোর কোনটিই পুর্ণাঙ্গ নয়। আর এ বাস্তবতায় স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা গ্রহীতার সুরক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চিত করবার লক্ষ্যে একটি যুগোপযোগী আইন প্রণয়ন করা জরুরি।
তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিক্যাল নেগলিজ্যান্স/ চিকিৎসা অবহেলার বিষয়গুলো আইনে যুক্ত করার সুপারিশ করেন। চিকিৎসা অবহেলা চিহ্নিত করতে হাসপাতাল/চিকিৎসা সহায়তা প্রতিষ্ঠানের দায়িত্ব, চিকিৎসক, নার্স, চিকিৎসা সহায়তাকারী, উপকরণ সরবরাহকারী, রোগী, রোগীর এটেনডেন্টদের দায়িত্ব ও কর্তব্য সুনির্দিষ্ট করা উচিত বলে মতামত দেয়া হয়। অন্যথায় চিকিৎসা অবহেলার দায় শুধু চিকিৎসদের উপর আসবে।
বক্তারা আইনে পাবলিক হাসপাতাল স্থাপন ও ব্যবস্থাপনার পৃথক সংজ্ঞা ও সুনির্দিষ্ট করার পাশাপাশি সরকার যাতে প্রয়োজনে পাবলিক হাসপাতালকে বিশেষ সুবিধা দিতে পারে তার ব্যবস্থা রাখা, রোগীর সুরক্ষায় ও চিকিৎসা অবহেলা নিরুপনে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্যসেবায় খাদ্য, ঔষধ মালামাল, উপকরণ সরবরাহকারীর দায়িত্ব সুনির্দিষ্ট করা, চিকিৎসা ব্যয় কমাতে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে রোগ নিয়ন্ত্রণ ও রোগ প্রতিরোধ ব্যবস্থা বাধ্যতামূলক করা, চিকিৎসা ব্যয় কমাতে সার্বজনীন স্বাস্থ্যসেবা কার্যক্রম যুক্ত করা, স্বাস্থ্য সেবার মান ও যথার্থতা পরিবীক্ষণ, মূল্যায়ন, রেফারেল ইত্যাদি বিধান যুক্ত করা, ডিজিটাল রেজিষ্টার ব্যবস্থার বিধান রাখা, জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অভিযোগ প্রদানে স্বাস্থ্য সুরক্ষা কমিটি গঠন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রশাসনিক জরিমানা প্রদানের ব্যবস্থা রাখা, পরিবেশ আদালত-ঔষধ আদালতের মতো স্বাস্থ্যসেবা আদালত গঠন এবং সাধারণ নাগরিকদের সহজে অভিযোগ ও মামলা দায়ের করার ক্ষমতা প্রদান করার সুপারিশ করেন।
বক্তারা বলেন, সমন্বিত একটি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রনয়ন করা গুরুত্বপূর্ণ একটি জনদাবি। এ আইনে যেন সবার অধিকার রক্ষা করা হয়, একইসঙ্গে অধিকার লঙ্ঘনকারী ও দায়িত্ব অবহেলাকারীকে জবাবদিহিতার মুখোমুখি করার সুযোগ থাকে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পিরোজপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব-৮
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন,বুধবার সকাল ১১ ঘটিকায়, র্যাব-৮ (বরিশাল) সিও আরাফাত ইসলাম। এ সময় পিরোজপুর সদরে আখড়া বাড়ি মন্দিরে প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমরা আশা করি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আমরা অত্যন্ত আনন্দপূর্ন ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হয়ে এবার দুর্গা উৎসব সুন্দর ভাবে সম্পন্ন হবে।

পূজা মন্ডপ পরিদর্শন কালে আরও উপস্থিত ছিলেন র্যাব-৮ পিরোজপুর জেলা কমান্ডার মোঃ মাসুদুর রহমান মনির, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা।

‘কেমন বাংলাদেশ চাই’-শিশুদের অংশগ্রহণে আলোচনাসভা অনুষ্ঠিত
তথ্য বিবরনী
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে শিশুদের অংশগ্রহণে আলোচনাসভা বুধবার সকালে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
আলোচনায় আলোচক ও শিক্ষার্থীরা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণের মধ্যে কোন বৈষম্য থাকবে না। একটি সুশিক্ষিত আর সচেতন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাকামী মাকছুদা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ফাইজা শাহরিন, শেখ নওশিদ, মিথিলা ও হাফসা বক্তব্য রাখেন।
সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

মোংলায় উপজেলা সহকারী কমিশনার’র (ভূমি) বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
মোংলা প্রতিনিধি
মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলামের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে এবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান গেইটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, মোঃ তারিকুল ইসলাম মোংলায় এসিল্যান্ড হিসেবে যোগদানের পর থেকে তিনি এ অফিসটিকে ঘুষ ও দালালমুক্ত করেছেন। এতে তিনি উপজেলা জুড়ে ব্যাপক সুনামও কুড়িয়েছেন। তার এ কাজের ফলে সাধারণ লোকজন সময় মত সঠিক সেবা পাচ্ছেন। এর আগে ঘুষ ও দালাল চক্রের দৌরাত্মে হয়রানী হতেন সেবাগ্রহীতার। তাই এ এলাকার উন্নয়ন ও মানুষের সেবার মান স্বচ্ছ রাখতে তার বদলি আদেশ প্রত্যাহারের দাবী জানান তারা।
এর আগে একই দাবীতে রবিবার দুপুরে একই জায়গা
অবস্থান কর্মসূচি পালন করেন বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা। পরে তারা এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপিও দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে এসিল্যান্ড তারিকুল ইসলামের বদলি আদেশ আসে। এর আগে তিনি এখানে যোগদান করেন চলতি বছরের ১৮এপ্রিল।

মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বেনাপোলে দিয়ে আমদানি রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বুধবার (২ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে মালামাল খালাস প্রক্রিয়া চলবে। পাশাপাশি পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল- বেনাপোল বন্দর দিয়ে বুধবার সারাদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ।ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট থেকে পত্র দিয়ে আমাদেরকে জানিয়েছেন।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতের অহিংস আন্দোলনের প্রবর্তক ও শান্তিকামী নেতা মোহন দাস করম চাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি রপ্তানি বাণিজ্য চলবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, বেনাপোল বন্দর
দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দ্#ু৩৯;দেশের মধ্যে পাসপোর্টযাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন। বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস হােেউজ কাজ চলবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবার স্বাভাবিক ভাবেই আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

ডুমুরিয়ায় সহকারী শিক্ষকদের ১দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
“শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে” এ শ্লোগান কে সামনে রেখে ১দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের সামনে দাঁড়িয়ে ডুমুরিয়ায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সরদার রাকিবুজ্জামান, এম শফিকুল আলম, এস জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম রবি, আব্দুল্লাহ আল কবির, জিন্নাত হোসেন, সুফিয়া পারভিন, ঝর্ণাএআউ পারভিন প্রমূখ। উপ¯ি’ত ছিলেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, রবিউল ইসলাম লাবু,আব্দুস সালাম, মোঃ রুহুল কুদ্দুস,সুনিল মন্ডল সহ অনেকে। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সমন্বয় সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরী এলাকায় জাতীয় ‘হিউম্যান প্যাপিলোমা ভাইরাস’ (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির এক সভা বুধবার সকালে নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশের সকল কিশোরীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে জাতীয় পর্যায় থেকে এইচপিভি টিকাদান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এইচপিভি টিকাদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই টিকা কিশোরীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। একজন কিশোরীও যাতে এ কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ কর্মদিবসব্যাপী মহানগরীতে এইচপিভি টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ১০ থেকে ১৪ বছর বয়সী অর্থাৎ, ৫ম থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের এ টিকার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। সুষ্ঠুভাবে টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করতে কিশোরীদের রেজিষ্ট্রেশনের আওতায় আনাসহ ক্যাম্পেইনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে নিয়মিত মাইকিং ও সংবাদ প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো: আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. শেখ শফিকুল ইসলাম, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান ও মেডিকেল অফিসার ডা. শরীফ শাম্মিউল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর-খুলনার উপপরিচালক হাসনা হেনা, কেএমপি’র অতিরিক্ত উপকমিশনার মো: আহসান হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো: আশরাফ আলী, থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিপি বিশ^াস, বেসরকারি সংস্থা বাপসা’র ব্যবস্থাপক শেখ আনিসুর রহমান ও এ্যাডামস-এর সমন্বয়কারী ডা. সুমাইয়া পারভিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। পাওয়ার পয়েন্টের মাধ্যমে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-বাংলাদেশের সারভিলেন্স এন্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।
উল্লেখ্য, বিশ^জুড়ে সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার চতুর্থ সর্বোচ্চ। বাংলাদেশী নারীদের ক্ষেত্রে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বিশে^র অন্যান্য দেশের মত বাংলাদেশেও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্তের হার বেড়েই চলেছে। নিয়মিত পরীক্ষার পাশাপাশি এইচপিভি টিকাদানের মাধ্যমে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এই ক্যান্সারজনিত মৃত্যু হ্রাস করা সম্ভব। সে কারণে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) ও ইউনিসেফসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাংলাদেশ সরকার দেশে এইচপিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এঁর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তথ্য বিবরনী
বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,বাংলাদেশী পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানিতে দুই দেশ একসাথে কাজ করতে পারে।
চীনা রাষ্ট্রদূত গৎ.ণধড় ডবহ বুধবার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন।
সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে চীনের আগ্রহ প্রকাশ করে চীনা রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চায়নাতে মাছ রপ্তানি করতে চায়। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ,চিংড়ি, কাঁকড়া,কুচিয়া,পাট ও পাটজাত পণ্য,আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদা থাকায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। এসময় দুই দেশ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করতে ঐকমত্যে পৌঁছায়।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর,অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল,অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর গৎ. ঝড়হম ণধহম, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি গৎ.ঝযর ঈযবহ, থার্ড সেক্রেটারি গং.ইধর তযধড়ীর উপস্থিত ছিলেন।

সাতক্ষীরার দেবহাটার খলিশাখালির ১৩’শ ২০ বিঘা মৎস্যঘের জবরদখল ও লুটপাট
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটার খলিশাখালিতে ১৩’শ ২০ বিঘা (৪৩৯.২০ একর) জমির মৎস্যঘের স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা বারবার জবরদখল ও লুটপাটের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পারুলিয়া এলাকায় বেসরকারি সংস্থা আইডিয়ালের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন, জমি মালিকরা।
সংবাদ সম্মেলনে জমি মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন, ডা. নজরুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, পারুলিয়া মৌজার ৪৩৯.২০ একর সম্পত্তি সিএস ১৮১২ নং খতিয়ানে ১১১৭৫ দাগসহ ২৭ টি দাগের উল্লেখিত জমির সিএস খতিয়ানের মালিক চন্ডিচরণ ঘোষ, সেখান থেকে ১৯৩৭ সালের ৫ এপ্রিল ও ১৭ এপ্রিল ৭৪৯,৭৯৩ ও ৭৯৪ নং দলিলের মাধ্যমে এবং কোর্টের রায় অনুযায়ী নিলাম খরিদের মাধ্যমে পরবর্তীতে মালিক হলেন তেজেন্দ্র নাথ চৌধুরীগং। পরবর্তীতে কলিকাতা সাবরেজিষ্ট্রি অফিসের বিগত ১৯৫৩ সালের ৪ মার্চ তারিখে ৬৯৪ নং বিনিময় দলিল মূলে মালিক হলেন কাজী আব্দুল মালেকগং। উক্ত সম্পত্তি ২৯৬২ থেকে ২৯৮০ পর্যন্ত মোট ১৯ টি খতিয়ানে কাজী আব্দুল মালেকগংসহ প্রজাদের নামে এসএ রেকর্ড প্রকাশিত হয়। এসএ রেকর্ড পরবর্তী কাজী আব্দুল মালেকের ওয়ারেশগণ থেকে ক্রমিক হস্থান্তর সূত্রে বর্তমান মালিকগন দলিল মূলে ক্রয় করত: মিউটিশন করেন এবং খারিজ খতিয়ানের দ্বারা মালিক হন এবং নিয়মিত সরকারের করাদি পরিশোধ করে ভোগ দখলে আছেন। পরবর্তীতে সেটেলমেন্ট জরিপে মাঠপর্চা এবং প্রিন্টপর্চার মাধ্যমে গেজেট প্রকাশিত হয় এবং সে অনুযায়ী সরকারের হালনাগাদ অর্থাৎ ১৪৩০/১৪৩১ সাল পর্যন্ত করাদি পরিশোধসহ ভোগদখলে আছেন। বর্তমানে উক্ত জমির মালিক প্রায় ২০০ জন। উক্ত সম্পতি কোন সময় শত্রু সম্পতি বা ভেস্টেট সম্পত্তি হিসাবে গন্য হয়নি। তালিকায় উক্ত সম্পতি “ক” বা “খ” তপশীলভূক্ত হয়নি। এসএ রেকর্ড পরবর্তী মোট সম্পত্তির মধ্যে ৮Í১০ একর সম্পত্তি এসএ রেকর্ড মালিকগণ সিলিং বর্হিভূত সম্পত্তি হিসেবে সরকারের নিকট সারেন্ডার করেন। যা পিও ৯৮ এর আওতায় সরকার খাস সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত করার পর দারিদ্র পরিবারের মধ্যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান করেন। বিএস রেকর্ডে তাদের নাম গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া উক্ত জমির মধ্যে মাত্র ১২.৫৫ একর জমির মালিকদের পানি নিস্কাশনের জন্য খাল হিসেবে রেকর্ডভূক্ত হয়েছে, তবে তা কালের প্রবাহে বিলীন হয়ে জমিতে পরিনত হয়েছে। কিছু অর্থসম্পদ লোভী ভূমি দস্যু, কথিত ১/২জন সংবাদকর্মী ও আইনজীবি লোভের বর্শবর্তী হয়ে তাদের উস্কানীতে গত ২০২১ সালের ১১ সেপ্টেম্বর রাতের আধারে মকরম শেখ, আকরাম হোসেন, আরিফুল ইসলাম পাড়, সাইফুল ইসলাম গাজী, কামরুল ইসলাম, রিপন হোসেন, গোপাল ঢালী, শরিফুল ইসলাম, বাবলু গাজী, পুটু, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম কালু, আব্দুল গফুর, এসএম মহিউদ্দিনসহ আরও ৫০/৬০ জন সন্ত্রাসী আমাদের মৎস্য চাষকৃত জমি জবরদখল নেয় এবং কোটি টাকার উর্দ্ধে জমির মালিক এবং লীজ গ্রহিতারদের ক্ষতিগ্রস্থ করে এবং নিঃস্ব করে দেয়। বর্তমান আবারো ওই জমি দখলে নিতে এবং চাষকৃত মাছ লুট করার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে উক্ত সন্ত্রাসীরা। এঘটনায় জমির মালিক এবং লীজ গ্রহিতাগনের পক্ষ থেকে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব এবং সেনাবাহিনীর কাছে উক্ত আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত আবেদন জানানো হয়েছে। তিনি এসময় খলিশাখালি এলাকার শান্তি শৃঙ্খলার অবনতি হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে উক্ত সন্ত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জমির মালিক কাজী গোলাম ওয়ারেশ, আনসার আলী, আব্দুল মাজেদ, আব্দুল মজিদ, রুহুল আমিন, এবাদুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল খালেক, রেজাউল ইসলাম, আব্দুল গফুর, আনারুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল গফ্ফারসহ লিজ গ্রহিতারা।

পাইকগাছা বিএনপির নের্তুবৃন্দের দূর্গ পূজা উপলক্ষে লক্ষে মত বিনিময় সভা
পাইকগাছা প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গ পূজা সুষ্ঠু ভাবে পালনের লক্ষে লস্কর উইনিয়ন হিন্দু সম্প্রদায় পাইকগাছা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছে। বুধবার বিকাল ৪ টায় লস্কর ইউনিয়নের বীনাপানী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মন্দির প্রাঙ্গনে ওই সভা হয়। খড়িয়া বীণাপানি সার্বজনীন দূর্গ মন্দরের সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউপি’র সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আসলাম পারভেজ, সাজ্জাত আহম্মেদ মানিক, ইমরান সরদার, সাইফুল ইসলাম তারিখ, আনারুল কাদির, লস্কর ইউনিয়নের প্যনেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য অরবিন্দু মন্ডল, যজ্ঞেশ্বর কাত্তিকেরপরিচালনায় বক্তব্য রাখেন সাবো ইউপি সদস্য ঠাকুর দাশ সরদার, হাবিবুর রহমান মোল্লা, কিশোর কুমার, রুস্তুম গাজী, সন্দরবন দুর্গা মন্দিরের সভাপতি শংকর মন্ডল, ঢেমশাখালী দুর্গা মন্দিরের সভাপতি পঙ্কজ কুমার মন্ডল, ঠাকরণবাড়ি দুর্গা মন্দিরের সভাপতি কৃষ্ণ পদ মন্ডল, বাশাখালী দুর্গা মন্দিরের সভাপতি অনুকুল হালদার, মিলনবিথী দুর্গা মন্দিরের সভাপতি সজ্ঞয় কুমার ঢালী,মিনহাজ চক দুর্গা মন্দিরের সভাপতি দেব্রত মন্ডল মনোজ কান্তি মন্ডল, বিপ্লব কান্তি মন্ডল, দীপং মন্ডল,

পাইকগাছায় সপ্রবি সহকারী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পাইকগাছা প্রতিনিধি
ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী অন্তর্র্বতীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সদায় অনুগ্রহ কামনা করে পাইকগাছায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন, সহকারী শিক্ষক এসকে আসাদুল্লাহ মিঠু। সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ।
বক্তৃতা করেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রবীন্দ্রনাথ রায়। এছাড়া বক্তৃতা করেন, সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি জিএম আলমগীর কবির, সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গাজী, ব্রজেন বিশ্বাস, তরুণ সাধু, আব্দুর রাজ্জাক, মোঃ মহসিন আযম, এস আবু সাঈদ, প্রীতিশ সরকার, জেসমিন ফেরদৌস, সুরাইয়া ইয়াসমিন, সাহানা ইয়াসমিন, মনিরা, ভৈরব দফাদার, সুস্মিতা, আঃ আলিম, আঃ সালাম, মিলন সাধু, তাপস ঘোষ, মানব ঘরামী, জ্যোতি প্রকাশ, প্রহ্লাদ দেবনাথ, সাইফুল্লাহ হাসান, আলমগীর হোসেন, জেসমিন নাহার, তাপসী ঢালী, তাফরুজানুর চিশতী, সিরাজুল ইসলাম, তরুণ সাধু, অমেন্দ্রনাথ সরদার, শাহিন উল্লাহ সহ অন্যান্য সহকারী শিক্ষক বৃন্দ। মানববন্ধন শেষে সহকারী শিক্ষক বৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট দাবীকৃত স্মারকলিপি প্রদান করেন।

কালিগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন, র্যালী, ঘোষনাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (২ অক্টোবর-২৪) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন এর সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন এর উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, পিএফজির সদস্য এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, মীর জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমেদ, লাইলি পারভীন, মিলন কুমার ঘোষ, আলী সোহরাব, শেখ পারভেজ ইসলাম, আলমগীর হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, শেখ আব্দুল্লাহ, আমিরুল ইসলাম, জিএম পারভেজ প্রমুখ। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।

কালিগঞ্জ নীলকন্ঠপুরে বৃক্ষরোপন উদ্বোধন করলেন বিএনপির নেতৃবৃন্দ
কালিগঞ্জ প্রতিনিধি

“দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি” এই শ্রোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরের নীলকন্ঠপুর নদীর ধার বায়তুল নূর জামে মসজিদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জামে মসজিদ চত্বরে বৃক্ষরোপণ উদ্বোধন করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক জিএম রফিকুল ইসলাম,সদস্য সচিব আজিজুর রহমান খান, সিনিঃ যুগ্ন আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী সরদার, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম সরদার। এ সময় উপস্থিত ছিলেন আবাসান প্রকল্পের সভাপতি ইসমাইল হোসেন সরদার, মসজিদ কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, মসজিদের ইমাম তরিকুল ইসলাম, আবু মুসা নুরুজ্জামান, মোস্তফা, রবিউল, হামিদুল, ফারুক হোসেন, আব্দুর রউফসহ মুসল্লী বৃন্দ। এসময়ে মসজিদ চত্বরে ২৫ টি কদবেল এর চারা রোপন করা হয়।

কালিগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন, র্যালী, ঘোষনাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (২ অক্টোবর-২৪) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন এর সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন এর উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, পিএফজির সদস্য এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, মীর জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমেদ, লাইলি পারভীন, মিলন কুমার ঘোষ, আলী সোহরাব, শেখ পারভেজ ইসলাম, আলমগীর হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমন, শেখ আব্দুল্লাহ, আমিরুল ইসলাম, জিএম পারভেজ প্রমুখ। দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে। র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।

খুলনার দিঘলিয়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ ৪ অক্টোবর
খবর বিজ্ঞপ্তি
আগামী ৪ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় দিঘলিয়া পথের বাজার স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখানুপাতিক চজ পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধকৃত সকল মিল- কলকার খানা চালু, ছাত্র জনতার গণঅভুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, আহতদের সুস্থতা ও বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিতব্য বিশেষ দোয়া ও গণ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, বিশেষ অতিথি থাকবেন ইসলামী আন্দোলন খুলনা জেলার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, জেলা সহ সভাপতি মাওলানা সাইখুল ইসলাম বিন হাসান, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম সরদার, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ফজলুল হক ফাহাদ, মুফতি আব্দুল মান্নান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ফরহাদ মোল্লা, গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন দিঘলিয়া উপজেলা সভাপতি মোঃ নুরুল হুদা সাজু। শুক্রবারের সমাবেশে সর্বস্তরের দিঘলীয়া বাসীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।

মাগুরার শালীখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপি’র মিছিল ও আলোচনা সভা
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালীখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপি’র মিছিল ও আলোচনা বুধবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়।পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরুহয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্কুল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সমবেত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান মোল্লা,বিএনপি নেতা ইউপি সদস্য খন্দকার মামুন,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম রেজা,সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সদ্য আওয়ামী লীগের মারপিটের শিকার আহত মোহাম্মদ রাসেল মোল্লা,যুবদল নেতা নাজির মোল্লা,বিএনপি নেতা আলম ভূঁইয়া, চন্নু মোল্লা, মোহাম্মদ ফরহাদ হোসেন, সহ শতাধীক নেতা ও কর্মী বৃন্দ।
এ সময় নেতারা মাগুরা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল ভাই এর হাতকে শক্তিশালী করতে স্লোগান দেন। আইন-শৃঙ্খলা যাতে ঠিক থাকে সেটাও উল্লেখ করেন।

দিঘলিয়ায় প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
দিঘলিয়া প্রতিনিধি
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদ দিঘলিয়া উপজেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও স্থানীয় প্রশাসনে স্মারকলিপি প্রদান করা হয়। শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার দাবীতে এ মানববন্ধন কর্মসূচি ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার ( ২ অক্টোবর) বিকাল ৪ টায় দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদের উদ্যোগে দিঘলিয়া উপজেলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি ও স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদের সমন্মিত সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, কেন্দ্রীয় সহ সভাপতি প্রধান শিক্ষক সমিতি লিপি আফরিন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম, সেক্রেটারী শোয়াইব হোসেন রানা, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা অধীর কুমার কুন্ডু প্রমুখ।

বাগেরহাটে মন্দিরের নিরাপত্তায় কাজ করবে বিএনপির কর্মীরা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দূর্গা উৎসবের সময় মন্দিরের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সনাতন ধর্মালম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করবেন। কোন অসুবিধা মনে করলে আমাদের জানাবেন। বুধবার (০২ অক্টোবর) বিকেলে দূর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম এসব কথা বলেন।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আয়োজনে বাগেরহাট শহরের সরুইস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, বাগেরহাট হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি প্রদীপ বসু শন্তু, ধর্মীয় নেতা মোহন লাল হালদার, ভবকান্ত সাহা, জয়দেব দাস, বিএনপি নেতা শাহেদ আলী রবি, মাহবুবুর রহমান টুটুল, খাদেম নিয়ামুল নাসির আলাপ, সরদার লিয়াকত হোসেন, হাদিুজ্জামান হিরো, সাফুদ্দৌলা জুয়েলসহ কচুয়া ও বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএ সালাম আরও বলেন, শেখ হাসিনা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু তার ফেতনাবাজ নেতাকর্মীদের রেখে গেছেন। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপি নির্বাচনমুখি দল। আগামীতে নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে। এজন্য সকলকে দলের জন্য কাজ করার আহবান জানান এই নেতা।

বাগেরহাটে হাসপাতালে প্রবেশ করে ৩ চিকিৎসককে মারধর, মুঠোফোন-মানিব্যাগ ছিনতাই
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন চিকিৎসককে মারধর করা হয়েছে।বুধবার (০২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ২০-২৫ জনে একটি দল হাসপাতালে প্রবেশ করে এই হামলা করে। এসময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) চন্দন দাসের মুঠোফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়েছেন এমন অভিযোগ আহতদের।
জানাযায়, দুপুরে ২০-২৫ জনের একটি দল হাসপাতালের মধ্যে এসে জরুরী বিভাগ থেকে স্যাকমো চন্দন দাসকে টেনে হিচরে বের করে নেয়। জরুরী বিভাগের সামনে বসেই বেধরক মারধর করতে থাকেন। এসময় জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ও মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা ঠেকাতে আসেন। তখন এই দুই চিকিৎসককেও মারধর করেন হামলাকারীরা।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেজোয়ানা মেহজাবিন বন্যা বলেন, স্থানীয় মোঃ শিমুল শেখ নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জরুরী বিভাগ থেকে স্যাকমো চন্দন দাসকে বের করে বেধকর মারপিট করতে থাকে। আমি এবং জরুরী বিভাগের চিকিৎসক ডা. তনুশ্রী ডাকুয়া ঠেকাতে গেলে হামলাকারীরা আমাদেরও মারধর করে। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. শর্মী রায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। শিমুলের সাথে ওরিয়ণ ফার্মাসিউটিক্যালস-এর শাহিন ও একমি ফার্মাসিউটিক্যালস-এর রাবিবও হামলায় অংশগ্রহন করেন। হাসপাতালে ভিতরে এ ধরণের ঘটনা আমাদের খুবই হতাশ করেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা হামলাকারীদের বিচার চাই।
স্যাকমো চন্দন দাস বলেন, জরুরি বিভাগে কাজ রোগীদের সেবা দিচ্ছিলাম। আমাকে টেনে হিচড়ে বের করে জরুরি বিভাগের সামনে বসেই মারধর করতে থাকে হামলাকারীরা।তারা আমার মুঠোফোন ও মানিব্যাগ নিয়ে গেছে।
এদিকে মধ্যে হামলাকারীরা গ্রেপ্তার না হলে, আগামীকাল বৃহস্পতিবার থেকে কর্মবিরতি ঘোষনা করেছেন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, এ ঘটনার বিষয়ে স্থানীয় সেনাক্যাম্পে অভিযোগ দেওয়া হয়েছে।থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
শর্মী রায় আরও বলেন, শিমুলের বাড়িতে মোরেলগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন একটি বেসরকারি ক্লিনিক করেছেন। তিনিই এই হামলার নেপথ্যে রয়েছেন।
এ বিষয়ে ডা. মুফতি কামাল হোসেনের মুঠোফোনে কল দিলে অন্য এক ব্যক্তি বলেন স্যার এখন আর এই নাম্বার ব্যবহার করেন না।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, চিকিৎসকদের মারধরের বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।চিকিৎসকদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে কথা বলার জন্য মোঃ শিমুল শেখের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, এটা চিকিৎসকদের জন্য খুবই হতাশাজনক একটা ব্যাপার। আমরা আইনগত ব্যবস্থা নিব। একটি তদন্ত কমিটি গঠন করা হামলার কারণ এবং হামলাকারীদের বিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবহিত করা হবে বলে জানান তিনি।

দিঘলিয়ায় বিএনপির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মোহাম্মদ আলী, সাজ্জাদ হোসেন মোল্লা ও ছাত্রদল নেতা ইমন মোল্লার নামে মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ । উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক স্বাক্ষরিত এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ ও জানিয়েছেন । বিবৃতি দাতারা হলেন, উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, অধ্যাপক মনিরুল হক বাবুল, মনিবুর রহমান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, বিল্লাল মোল্লা, নাজমুল হোসেন মোল্লা, মনিরুজ্জামান মোল্লা, শহীদ চৌধুরী , ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, আবেদ মোল্লা, শেখ মোসলেম উদ্দিন, বাবুরাম প্রসাদ অধিকারী, ডাঃ হাফিজুর রহমান, কুদরত-ই এলাহী স্পিকার, মোহাম্মদ আলম চৌধুরী, জুয়েল বিশ্বাস, সেলিম মোড়ল, আব্দুল কাদের জনি, সেতারা বেগম, গাজী মনিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, বাদশা গাজী, মল্লিক খাইরুল ইসলাম, বাকের শিকদার, শেখ মোহাম্মদ লিটন প্রমুখ।

কালিগঞ্জের জনপ্রিয় দুই নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জনপ্রিয় দুই নেতাকে জড়িয়ে অপ প্রচারে ফুঁসে উঠেছে সাধারণ জনগন।এঘটনায় প্রতিকার চেয়ে থানায় জিডি করা হয়েছে। জানাগেছে, আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে একটি চক্র পরিকল্পিত ভাবে সমাজে হেয় করতে নানান অপপ্রচারে লিপ্ত। এরই অংশ হিসাবে সাতক্ষীরা ৩ আসনের অত্যান্ত জনপ্রিয় নেতা, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলম ও আরেক জনপ্রিয় ও সৎ ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে জড়িয়ে একটি ব্যানার টানানো হয়েছে নলতাসহ বিভিন্ন মন্ডপে। সেখানে লেখা হয়েছে পর্দা মেনে পূজা মন্ডপে আসতে হবেসহ আপত্তিকর কথা লিখে ৩০টি ব্যানার তৈরী করেছে পূর্ব নলতা গ্রামের আবু তাহেরের ছেলে মোকছেদ আলী মোড়ল।
এনিয়ে সংশ্লিষ্ট এলাকায় নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটতে পারে বলে আশঙ্কা করছে সচেতন মহল। এ ব্যাপারে জননেতা ডাঃ মোঃ শহিদুল আলম এক বিবৃতিতে বলেন আমি অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করিতেছে যে, একটি বিশেষ মহল হীন রাজনৈতিক স্বার্থে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সদ্য প্রাপ্ত স্বাধীনতা নস্যাৎ করার জন্য হীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারই একটি অংশ হলো এই ব্যানার প্রকাশ। আমরা অত্যন্ত গভীর ঘৃনাভরে এই কর্মকান্ডের নিন্দা জানাই। আমি আরো স্পষ্ট ভাবে বলিতে চায় যে, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন যাতে সার্বঙ্গীন সুন্দর ও সার্বজনীন হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
দেশের আবহমান সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের কৃষ্টি ও ঐতিহ্য অনুযায়ী আমাদের যে অবস্থান সেটা বহাল রাখার জন্য আমাদের সবার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এ ধরনের যড়যন্ত্র এবং ঘৃন কর্মকান্ডকে নস্যাৎ করতে হবে, যাতে আমরা একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে পারি, আগামীর দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি। সর্বপরি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে এই উৎসবের সফলতা কামনা। উল্লেখ কালিগঞ্জ থানায় জিডিকৃত নাম্বারটি দেওয়া হলো- ১০৭১। একইভাবে চেয়ারম্যান আজিজুর রহমান ন্যাক্কারজনক এহেন অপপ্রচারের তীব্র নিন্দা জানান।

পলিথিন নিষিদ্ধে অকুণ্ঠ সমর্থন, তবে চান সহজ বিকল্প
স্টাফ রিপোর্টারঃ
শপিং ব্যাগ হিসেবে পলিথিন ব্যাগ মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য উপাদান। পাড়া-মহল্লার দোকানে কিছু কিনতে গেলেও ধরিয়ে দেওয়া হয় এই পলিথিন। একবার ব্যবহার্য এসব পলিথিন ব্যবহার শেষে পয়োনিষ্কাশনের ড্রেন, নালা, নর্দমা, খাল, বিল ও নদীগুলোতে গিয়ে পড়ছে। দূষণ হচ্ছে পরিবেশের, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। অপচনশীল এই পদার্থটির ফলে জমির উর্বরতা নষ্ট হয়, বাধা দেয় মাটিতে থাকা অনুজীবের সাধারণ বৃদ্ধিতেও। নদী, নালা, খাল, বিল থেকে সমুদ্রের পানিতে মিশে গিয়ে দূষিত করছে পানি, সামুদ্রিক জীবের ওপর যার প্রভাব হচ্ছে মারাত্মক।
তবে আশার বাণী হচ্ছে, পলিথিন বন্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্র্বতী সরকার। সে লক্ষে ইতোমধ্যে ১ অক্টোবর থেকে সুপারশপগুলোতে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যবহার। যা পরবর্তীতে ধীরে ধীরে সর্বস্তরে কার্যকর করারও ঘোষণা দেওয়া হয়েছে।
১ অক্টোবর সুপারশপ পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগ পরিদর্শনে গিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রথম পরিকল্পনা হচ্ছে পলিথিন শপিং ব্যাগের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা ক্রমান্বয়ে বাস্তবায়নের দিকে যাওয়া। আমরা সুপার শপ দিয়ে শুরু করেছি। ক্রমান্বয়ে ঢাকার বাহিরে যাবো। একসময় মুদি দোকান, কাঁচাবাজারে চলে যাবো। কাঁচাবাজারে এসব পলিথিন ব্যাগ বন্ধে আমাদের অভিযান শুরু হবে ১ নভেম্বর’।
বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলেও পাওয়া গেছে ইতিবাচক মনোভাব। সরকারের এমন উদ্যোগে অকুণ্ঠ সমর্থন জানিয়ে তা সর্বস্তরে কার্যকর করার দাবি সাধারণমানুষের। তবে এর বিকল্প হিসেবে যে সব পণ্য আসবে তার সহজলভ্যতায় সরকারের পদক্ষেপের প্রতিও জোর দেন তারা।
তেমনই একজন মোঃ রাজা পড়াশোনার পাশাপাশি কাজ করেন কাঁচাবাজারে মাছ কাটার। দিনে কয়েকশো পলিথিনের প্রয়োজন হয় তার। তবে পরিবেশের কথা চিন্তা করে পলিথিন ব্যবহার না করে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। কিন্তু দামের বিশাল পার্থক্য, তা আর সম্ভব হয়ে উঠেনি।
মোঃ রাজা বলেন, পলিথিন পরিবেশের সব কিছু ধ্বংস করে দিচ্ছে। এখন এটা নিষিদ্ধ হওয়ায় ভাল হয়েছে। আমি আগেও চেষ্টা করছিলাম যেন পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে পারি, কিন্তু দামের পার্থক্য অনেক বেশি। এখন যে পরিমাণ পলিথিন ৭০ টাকায় কিনি, সে একই পরিমাণ পরিবেশবান্ধব ব্যাগের দাম ৮০০ টাকা। সরকার যদি এখানে দামটা কমাতে পারে, সহজলভ্য করতে পারে তাহলে আমাদের জন্য ভাল হবে।
তানজিল আক্তার থাকেন মেসে, টিউশনি শেষ করে বাসায় ফেরার পথে এসেছেন বাজারে। এক কেজি করে শসা ও পটল নিয়েছেন। সেই সঙ্গে ২০ টাকার কাঁচা মরিচ। তিনটি পণ্য তিনটি ব্যাগে দিলেন দোকানদার। বাসায় নিয়ে যাবার সুবিধার্থে তিনটি ব্যাগ আরেকটি পলিথিন ব্যাগে দেন তাকে।
এই যে পলিথিনের এমন অবাধ ব্যবহার করছেন, সরকার এক মাস পর বন্ধ করে দিলে সমস্যায় পড়বেন কিনা জানতে চাইলে তানজিল আক্তার বলেন, বিকল্প ব্যবস্থায় মানুষ যেতে চায় না। সহজে যেটা পায় সেখানেই থাকে। কিন্তু যখন সে ব্যবস্থাটা থাকবে না তখন তো বিকল্প ব্যবস্থায় যাবেই। আমি এখন পলিথিন পাচ্ছি, তাই ব্যাগ নিয়ে আসিনি, কিন্তু যখন আমাকে পলিথিন দেবে না, তখন একটা বিকল্প নিশ্চয় তৈরি হয়ে যাবে।
১০ বছরের বেশি সময় ধরে পলিথিনের ব্যাগসহ একবার ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিকের পণ্য বিক্রি করেন ভাই-ভাই স্টোরের মালিক আব্দুল হান্নান। এটা তার ব্যবসা হলেও অখুশি নন সরকারি সিদ্ধান্তে।
বরং সরকারকে সাহায্য করার কথা জানিয়ে এই বিক্রেতা বলেন, পলিথিন ব্যাগ নিষিদ্ধ করাটা খুবই ভাল সিদ্ধান্ত। এখন আমরা পাচ্ছি তাই বিক্রি করছি, সরকার নিষিদ্ধ করে দিলে তখন বিক্রি করবো না। অন্য কিছু তো আসবে, তাই বিক্রি করবো। আমরা তো আর সরকারে বাহিরের কেউ না। এটা বন্ধ হওয়া উচিত।
সুপারশপে কথা হয় সাব্বির নামের এক ভোক্তার সঙ্গে। তিনি বলেন, পলিথিন ব্যাগ নিষিদ্ধ এর আগেও একবার হয়েছিলো। তখন সরকার অভিযান চালিয়েছে, কিন্তু পরে বন্ধ হয়ে গেছে সে অভিযান। আমরা সব কিছুই খুব ঘটা করে শুরু করি কিন্তু সেটা আর বেশি দিন ধরে রাখতে পারি না। তবে এখন আশা রাখি সরকারি তৎপরতা বন্ধ হবে না। এটা খুবই ভাল সিদ্ধান্ত।
জানা যায়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, পোল্ট্রি ফিড, ফিস ফিড ও তুষ-খুদ-কুঁড়া মোড়কীকরণে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক। এই আইন ভঙ্গ করলে ১ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনঃসংঘটনের ক্ষেত্রে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডেরও বিধান আছে। এছাড়াও এই আইনের অধীনে কোম্পানিগুলোকে পাটের বস্তার ব্যবহার সংক্রান্ত মাস ভিত্তিক তথ্য নির্ধারিত ছকে প্রতিমাসের ৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রদান করারও নির্দেশনা রয়েছে।
তবে বাস্তব প্রয়োগ না থাকায় এতদিন কেউ মানেনি আইনটি। অন্তর্র্বতী সরকার সক্রিয় হওয়ায় মানুষের মধ্যে আবারও আশার প্রদীপ জ্বলে ওঠছে। জীবন ও জীববৈচিত্র্য রক্ষায় এটি কার্যকর করা গেলে তা দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মত ভোক্তাদের। এতে করে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে মানুষ, প্রাণ ও পরিবেশ।
পলিথিন ব্যাগ বন্ধের বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছেন পলিথিনের ব্যবহার বন্ধ করার, এটা ভাল উদ্যোগ। পলিথিন পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই যে বন্যা, সাইক্লোন এইগুলোর পিছনেও এর একটা বড় প্রভাব আছে। তাই পলিথিন বন্ধ হওয়াটাই উচিৎ।
পলিথিন বন্ধ করার সাথে সাথে ভোক্তাদের জন্য সরকার কোন বিকল্প ব্যবস্থা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, পলিথিন সরকার বন্ধ করেছে। এখন এটা নিয়ে যদি সরকার যথাযথ আইন প্রয়োগ করে তাহলে বিকল্প ব্যবস্থা হয়ে যাবে। এটা তেমন কোন সমস্যা হবে বলে মনে হয় না।

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় যশোর চাচড়া এলাকার বাসিন্দা নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন খুমেকে। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

খুলনায় ধর্মঘট করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার
স্টাফ রিপোর্টার
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতদের ১০ম গেট বাস্তবায়নের দাবিতে খুলনায় বৈষম্যবিরোধী সার্ভেয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সার্ভেয়ার পদে কর্মরতরা এ কর্মসূচি পালন করেন।
নেতারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, নদী/খাল খনন, বাঁধ, ইমারত নির্মাণসহ টপোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরিপসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সব উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপনের এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বরর প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সব মন্ত্রণালয়/বিভাগকে তাদের অধীনস্থ অফিস সমূহে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারীদেরকে ২য় শ্রেণির পদমর্যাদা ও বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত সার্ভেয়ার/সমমানের পদে সরকার নির্ধারিত গ্রেডের কয়েক ধাপ নীচে ১৪/১৫/১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড আইন, ২০১৮ অনুযায়ী ৪ (চার) বছর মেয়াদি সকল ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের চাকরি/দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক/সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ সমতূল্য হিসেবে বলা হলেও সার্ভেয়িং ডিপ্লোমাধারীদের ২য় শ্রেণির মর্যাদা দেওয়া হচ্ছে না, যা বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড আইন, ২০১৮ এর সুস্পষ্ট লংঘন, কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচারণ। বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরত্ব বাড়তে থাকলেও দেশের সবচেয়ে প্রাচীনতম সার্ভেয়িং টেকনোলজির ডিপ্লোমাধারীগণের ব্যাপারে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।
তারা আরও বলেন, বৈষম্য নিরসনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সব ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘ দিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে ১ অক্টোবর হতে লাগাতার কর্মসূচিতে যাওয়ার বিষয়টি আমরা আমাদের দপ্তর প্রধানকে অবহিত করেছি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরবার আবেদন ও তাগিদ প্রদান করা স্বত্ত্বেও অজানা কারণে আমাদের ন্যায়সঙ্গত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে এবং এ বিষয়ে সরকারের উদাসিনতা অত্যন্ত দুঃখজনক।
কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত সারাদেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে। আগামী ৩ অক্টোবরের মধ্যে আমাদের ন্যায়সঙ্গত অধিকার ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে, আগামী ৬ অক্টোবর হতে আরো কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, বিভাগীয় সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন, বাংলাদেশ কানুনগো কল্যাণ সমিতির সহ-সভাপতি মো. জাকির হোসেন মৃধা, ১১-২০ গ্রেডের কর্মচারী পরিষদ খুলনার সভাপতি মো. শাহিন ইসলাম, বাকাসস খুলনার সভাপতি খান আনিছুজ্জামান ও ১৬-২০ গ্রেডের কর্মচারী স্বমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর শেখ ও খুলনা জেলার সকল দপ্তরের সার্ভেয়াররা।

তালিকা হচ্ছে যশোরের অনুপস্থিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের
যশোর প্রতিনিধি
এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়াসহ নানা অপকর্মে জড়িতের অভিযোগ থাকায় যশোরের ইউনিয়ন পরিষদগুলোতে অনুপস্থিত রয়েছেন চেয়ারম্যান ও মেম্বার। এসব অনুপস্থিত চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা করছে যশোর জেলা প্রশাসন।
ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে যশোরের ৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের কাছে তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান।
গত ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর যশোরের ৯৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বেশিরভাগ আত্মগোপনে চলে যান। এ সকল চেয়ারম্যানদের ৯০ শতাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব দিক বিবেচনা করে অনেকেই জনরোষের ভয়ে আত্মগোপনে আছেন। আবার অনেকে শুধু উপজেলা পরিষদে এসে দৈনন্দিন কাগজপত্রে স্বাক্ষর করে যাচ্ছেন। চেয়ারম্যানদের অবর্তমানে ইউনিয়ন পরিষদের সেবামূলক কার্যক্রম তাই মুখ থুবড়ে পড়েছে।
এদিকে প্রায় দুই মাস ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা লাপাত্তা থাকলেও তাদের অপসারণ করে সেখানে নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। যা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে পলাতক ইউপি চেয়ারম্যানদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) রাতে যশোর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল হাসান সাংবাদিকদের বলেন, অনুপস্থিত চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা চাওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে তালিকা হাতে আসবে। তালিকা পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যশোর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, অনুপস্থিত চেয়ারম্যান ও মেম্বারদের তালিকা প্রস্তুত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এগুলো জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী বলেন, আমি সবে মাত্র এই উপজেলায় যোগদান করেছি। এখনও কতজন চেয়ারম্যান ও মেম্বার অনুপস্থিত আছেন সেটি সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কিছু অনুপস্থিত আছে সঠিক। দু’একদিনের মধ্যে এ বিষয়ে তালিকা প্রস্তুত করা হবে।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার জানান, তার উপজেলায় কোনো অনুপস্থিত চেয়ারম্যান ও মোম্বর নেই। ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা সার্বক্ষণিক দায়িত্বপালন করছেন। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, এর মধ্যে অনেক চেয়ারম্যান, মেম্বার ইউনিয়ন পরিষদে না গিয়ে উপজেলা পরিষদের দৈনন্দিন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকছেন।

হরিণাকুন্ডুতে সাপের ছোবলে প্রাণ গেল যুবকের
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাপের ছোবলে হাবিবুর রহমান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত হাবিবুর উপজেলার রায়পাড়া ভাতুরিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
প্রতিবেশী শামসুল ইসলাম জানান, হাবিবুর রহমান রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। সোমবার (০১ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। জ্বালা-যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নেওয়ার চেষ্টা করেন। তিনি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউর রহমানকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিনামূল্যে দেওয়া হচ্ছে ছাগল-ভেড়ার পিপিআর ও ক্ষুরা রোগের টিকা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে বিনামূল্যে ছাগল ও ভেড়াকে পিপিআর ও ক্ষুরা রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কুঠিদূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১১ লাখ ৭৮ হাজার ৩১৫টি ছাগল ও ১১ হাজার ৪০০ ভেড়াকে এ টিকা দেওয়া হবে।
কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুর রেজা, প্রাণিসম্পদ কর্মকর্তা (ছাগল উন্নয়ন, খামার) কে এম সাদ্দাম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল।
এসময় প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী কর্মকর্তারা ছাড়াও ৫০ জন ছাগল খামারি ছাগল নিয়ে উপস্থিত ছিলেন।
কুঠিদূর্গাপুর গ্রামের খামারি ছানোয়ার বলেন, বর্ষার সময় ছাগলের পিপিআর রোগ বেশি দেখা দেয়। এই টিকা দিতে গ্রামের ডাক্তার ডাকলে ছাগল প্রতি ৫০-১০০ টাকা দেওয়া লাগে। আবার ডাক্তার ডাকলে সময়মতো আসতে চায় না। বুধবার জেলা থেকে প্রাণিসম্পদের অফিসাররা গ্রামে এসে বিনামূল্যে পিপিআর ও ক্ষুরা গোরের জন্য টিকা দিয়ে গেছে।
ছাগল খামরি জুনায়েদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে ছাগল পালন করি। ছাগলের জন্য বড় একটা রোগ পিপিআর। এ রোগের টিকা সময়মতো দিতে না পারলে ছাগল মারা যায়। ছাগলের এ টিকা দিতে অনেক হয়রানি ও অর্থ ব্যয় করতে হয়। অথচ বুধবার প্রাণিসম্পদ অফিস থেকে গ্রামের সবাইকে একত্রিত করে বিনামূল্যে দুই ধরনের টিকা দিয়ে গেছে।
ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান বলেন, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সদর উপজেলার গান্না ইউনিয়নের কুঠিদূর্গাপুর গ্রামের প্রান্তিক ৫০ জন খামারিদের ২০০টির বেশি ছাগলকে ফ্রিতে টিকা দিয়ে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলায় ১১ লাখ ৮৯ হাজার ৭১৫টি ছাগল ও ভেড়াকে পিপিআর এবং ক্ষুরা রোগের টিকা বিনামূল্যে প্রদান করা হবে।

ইবির আইআইইআরের পরিচালক হলেন অধ্যাপক ইকবাল
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইন। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আইআইইআর-এর সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খানের সঙ্গে উপাচার্যের মৌখিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে পরিচালকের পদ হতে অব্যাহতি প্রদান করা হলো। তদস্থলে দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইনকে পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি আগামী ৩ বছর এ পদে দায়িত্ব পালন করবেন। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. ইকবাল হোছাইন বলেন, আমাকে দায়িত্ব দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ। আমি আমার সততা ও নিষ্ঠা দিয়ে কাজ করে যাব। আমার এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

মেহেরপুরে আ.লীগ-যুবলীগের দুই নেতা আটক
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু (৫৫) ও গাংনী পৌর যুবলীগের সহসভাপতি সাবেক পৌর কাউন্সিলর নবীর উদ্দিনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নবীর উদ্দিনকে কাঁচাবাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং সানোয়ার হোসেন বাবলুকে তার বাড়ি মহিলা কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করে র্যাবের পৃথক দুটি টিম।
র্যাব-১২ এর সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দুই নেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটককৃতদের ক্যাম্পে এনে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (২ অক্টোবর) সকালে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, গাংনী পৌর আাওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবুলু ও যুবলীগ নেতা নবীর উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদের আদালতে সোপর্দ করা হবে।

চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রপাতে সাকের আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) আলমডাঙ্গা উপজেলার পুটিমারী গ্রামের গাংনী বিলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকের আলী উপজেলার জেহালা ইউনিয়নের পুটিমারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য লিপন হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষিকাজ শেষে ফেরার পথে বজ্রপাতে একজন মারা গেছে বলে শুনেছি।
পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে বাড়ির পাশে গাংনির বিলের মাঠে কৃষিকাজ শেষে বাড়িতে ফিরছিলেন সাকের আলী। এ সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলেই বজ্রপাতে তার মৃত্যু হয়। সাকের আলীর শরীরের বামপাশ ও মুখমণ্ডল পুড়ে গেছে।

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় মামলা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈম উদ্দীন সেন্টু হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহতের ছেলে কাকন হোসেন দৌলতপুর থানায় মামলাটি করেন।
বুধবার (২ অক্টোবর) দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্তের স্বার্থে এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যমকে দিতে রাজি হননি তিনি।
দুর্বৃত্তের গুলিতে নিহত সেন্টু ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি একই এলাকার মৃত মতলেব সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সময় সেন্টু উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। পরে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহানের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে উঠে। পরে বিএনপির রাজনীতিতে তিনি নিষ্ক্রিয় হয়ে যান।
প্রসঙ্গত, গত সোমবার সকাল ১১টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নঈম উদ্দীন সেন্টু। ঘটনার পর চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। এ সময় পুলিশকে ইউনিয়ন পরিষদের মধ্যে অবরোধ করে রাখেন স্থানীয়রা। প্রায় চার ঘণ্টা নঈম উদ্দীন সেন্টুর লাশ কক্ষের মেঝেতেই পড়ে থাকে। পরে র্যাব, বিজিবি ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেনা সদস্যদের সহযোগিতায় বিকেল ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ এলাকায় সেন্টুকে দাফন করা হয়।

কুষ্টিয়ার সাবেক সংসদ সদস্য আবদুর রউফ গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুর রউফের পৈতৃক বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম গ্রামে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ আসন থেকে জয় পান আবদুর রউফ। এর আগে, দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

৮ বছরের প্রেম ৬ বছর সংসার, তালাকের পর দুধ দিয়ে গোসল
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তালাকের পর দুধ দিয়ে গোসল করেছেন সবুজ মিয়া নামে এক যুবক। গত সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলায় রুদ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘ ৮ বছর প্রেমের পর মা-বাবার অনুমতি ছাড়াই ২০১৮ সালে পছন্দের পাত্রীকে বিয়ে করেন সবুজ। বিয়ের শুরুতে বেশ সুখে-শান্তিতে থাকলেও কয়েকদিন পর শুরু হয় অশান্তি। তাদের ৬ বছরের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। সবুজ মিয়া বলেন, স্ত্রী সবসময় আমাকে মানসিক অশান্তির মধ্যে রাখত। তার কথামতো সবকিছু করেও তার মন পাইনি। গত ২৯ সেপ্টেম্বর স্ত্রীর পাঠানো তালাকনামা হাতে পাই। এর পরদিন খুশিতে দুই মণ দুধ দিয়ে গোসল করি।
এ সময় তরুণদের প্রেম করে বিয়ে না করার পরামর্শ দেন তিনি। সবুজ মিয়ার কাছে গণমাধ্যমকর্মীরা তার স্ত্রীর নাম-পরিচয় জানতে চাইলে অপারগতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, সবুজ মিয়া প্রেম করে বিয়ে করেন। গত রোববার তাদের তালাক হয়ে গেছে। এই খুশিতে সোমবার সবুজ দুধ দিয়ে গোসল করেছেন।

নড়াইলের ৩০ পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ভাঙনে হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পূর্বপাড়ায় দুই দিনে অন্তত ২৫ থেকে ৩০টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে খুলনা বিভাগীয় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবিবুর রহমান ও নড়াইল জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
বুধবার (২ অক্টোবর) সকালে সরেজমিন গেলে ভুক্তভোগীরা বলেন, নবগঙ্গা নদীর ভাঙনে মুহূর্তের মধ্যে বিষ্ণুপুর গ্রামের রিলু ফকির, মাকসুদ ফকির, মাহাবুর ফকির, রোকেয়া বেগম, মহাদত শেখ, জনি শেখ, ইমদাদ মাস্টার, ঝর্না বেগম, রিপনা বেগম, কালু সরদার, শহিদুল মোল্যাসহ কমপক্ষে ৩০টি পরিবারের বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। আরও ১৫-১৬টি পরিবার কিছু মালামাল সরাতে পারলেও বসতভিটা রক্ষা হয়নি। তীরবর্তী একটি মসজিদ, অনেকগুলো পরিবারের ঘরবাড়ি যে কোনো মুহূর্তে বিলীন হয়ে যেতে পারে। অনেকের ফসলি জমিও বিলীন হয়েছে।
খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়ে কবলিত এলাকা পরিদর্শন করেছেন। শীঘ্রই নবগঙ্গা নদীতে ঝুঁকিপূর্ণ জায়গা চিহ্নিত করে স্থায়ীভাবে ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

যবিপ্রবি শিক্ষার্থীদের সুবিধায় থাকবে ‘ওয়ানস্টপ সার্ভিস’
যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে একটি কক্ষের মধ্যেই চূড়ান্ত ভর্তির সব কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ৬, ৮ ও ৯ অক্টোবর চূড়ান্ত ভর্তি কার্যক্রম হবে এবং ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
সভায় জানানো হয়, যবিপ্রবিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে চূড়ান্ত ভর্তি হবে রোববার (৬ অক্টোবর) থেকে বুধবার (৯ অক্টোবর) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে নতুন শিক্ষার্থীদের ডিন অফিস-ব্যাংক-মেডিকেল সেন্টার-সংযুক্ত আবাসিক হল-রেজিস্ট্রার অফিসে যেতে হয়। এসব অফিস ভিন্ন ভিন্ন ভবনে হওয়ায় শিক্ষার্থীরা যেন দুর্ভোগে না পড়েন, এ কারণে ‘ওয়ানস্টপ সার্ভিস’ পদ্ধতিতে একটি কক্ষেই ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করা হবে। ভর্তির সময় অগ্রণী ব্যাংকের প্রতিনিধি, ছাত্র হল ও ছাত্রী হলের প্রতিনিধি, মেডিকেল সেন্টার এবং রেজিস্ট্রার অফিসের প্রতিনিধিরা গ্যালারিতে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকবেন। একজন শিক্ষার্থী নিজ নিজ ডিন অফিস থেকে ভর্তি ফরমে সই সংগ্রহ করে গ্যালারিতেই তার ভর্তির অন্যান্য সব কার্যক্রম শেষ করতে পারবেন।

পরীক্ষা শেষে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলেন সমন্বয়করা
কুষ্টিয়া প্রতিনিধি
চূড়ান্ত পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই ছাত্রলীগ নেতা। পরে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের ইবি থানা পুলিশে সোপর্দ করেন। বুধবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আটক দুই ছাত্রলীগ নেতা হলেন- ইবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় সম্পাদকল শাহিনুর পাশা এবং নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার (২ অক্টোবর) আরবি বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। তাদের পরীক্ষা দিতে আসার খবর পেয়ে বিভাগের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

দেড়টার দিকে পরীক্ষা শেষে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে বের করে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা পথরোধ করেন। এসময় শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দুই নেতাকে তাদের হেফাজতে নেন।
পরে বিকেল ৩টার দিকে প্রক্টরের উপস্থিতিতে তাদের ইবি থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে দুই ছাত্রলীগ নেতা বলেন, বুধবার এই সেমিস্টারের সর্বশেষ পরীক্ষা ছিল। বুধবার পরীক্ষা দিতে না পারলে ক্ষতি হয়ে যেত। আমাদের ভুল হয়েছে বিভাগের শিক্ষকদের না জানিয়ে এসে। তবে আমাদের পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, আমরা জানতে পারার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের ওপর যাতে ‘মব জাস্টিস’ না হয় সেটাকে গুরুত্ব দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়করা মিলে নিরাপদে থানায় সোপর্দ করেছি।
ইবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়েই পরীক্ষা দিতে আসে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদেরকে থানায় হস্তান্তর করেন। তারা এখন আমাদের হেফাজতে আছে।

মেহেরপুর তিনটি দোকানে ভোক্তার অভিযান, জরিমানা আদায়
মেহেরপুর প্রতিনিধি
ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তিনটি মুদি দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আগে সতর্ক করা সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স গিয়াস বাণিজ্যালয়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার, মেসার্স জুয়েল স্টোরকে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেসার্স বিশ্বাস স্টোরের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ ও মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।
অভিযান চলাকালীন ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

গাংনীতে অস্ত্রসহ আটক ১
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে অস্ত্র ও ধারালো হাসুয়াসহ রাশেদুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বুধবার (২ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২, সিপিসি-৩ গাংনী ক্যাম্প এ তথ্য জানায়।
আটক রাশেদুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের মৃত কুদরত উল্লাহ ওরফে ভাদু মীরের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে গাংনীর জুগিন্দা গ্রামে অভিযান চালিয়ে রাশেদুলকে অস্ত্রসহ আটক করে র্যাব। পূর্ব শত্রুতার কারণে এদিন রাশেদুল একই গ্রামের মৃত হানিফ শেখের ছেলে আব্দুল আলীম শেখকে ফাঁসানোর জন্য তার বসতবাড়ির রান্না ঘরে একটি দেশীয় তৈরি শাটারগান ও একটি হাসুয়া রেখে র্যাবকে খবর দেন। অভিযানের সময় রাশিদুলের কথা-বার্তা সন্দেহ হলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি আব্দুল আলীমকে ফাঁসানোর কথা স্বীকার করেন। আটক রাশেদুলকে আলামতসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু
যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছায় অ্যাম্বুলেন্স চাপায় আফরোজা খাতুন ওরফে রেশমা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের আরিফ ইসলামের মেয়ে এবং তজবীজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার রাত ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবীজপুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে। পরে ওই অ্যাম্বুলেন্সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮.১৫ মিনিটের দিকে নানীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে চৌগাছা-কোটচাঁদপুর সড়ক হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার পথে একটি অ্যাম্বুলেন্স (যার নম্বর-ঢাকা মেট্রো-ছ-৭১-০৪৮৪) আফরোজাকে ধাক্কা ও চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে ওই অ্যম্বলেন্সে করেই দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৮.৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর খবরে চালক চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে অ্যাম্বুলেন্স ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ঘটনাস্থলে রাস্তার পাশেই একটি ট্রাকে পেয়ারা (ঢাকায় নেয়ার জন্য) লোড হচ্ছিলো। ট্রাকটি রাস্তাকে আড়াল করে রাখায় শিশুটি ও অ্যাম্বুলেন্স চালক কেউই কাউকে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার জুলকার ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শতাধিক বিষধর সাপ নিয়ে ঝাঁপান প্রতিযোগিতা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান প্রতিযোগিতা। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। মঙ্গলবার দিনভর ঝাঁপান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আলমডাঙ্গা উপজেলার পল্লী পারকৃষ্ণপুর গ্রামে।
ঝাঁপান প্রতিযোগিতায় শতাধিক সাপ নিয়ে প্রতিযোগী দলগুলো খেলায় অংশ নেয়। নেচে-গেয়ে দলপ্রধানরা বিষধর সাপ নিয়ে খেলেন। বিকাল ৪টায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে চ্যাম্পিয়ন হয় আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামের সাপুড়ে সিরাজুল ইসলামের দল।
আলমডাঙ্গার পারকৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই গ্রামে ঝাঁপান প্রতিযোগিতার রেওয়াজ রয়েছে। প্রতি বছর গ্রামের যুব সমাজের সহযোগিতায় প্রবীণ ব্যক্তিরা ঝাঁপান প্রতিযোগিতার আয়োজন করেন। এলাকার হাজারও নারী-পুরুষ এই ঝাঁপান প্রতিযোগিতা দেখতে আসেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলা ঝাঁপান প্রতিযোগিতায় অংশ নেয় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার অনেক সাপুড়ে দল। শেষে পারকৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন খেলার বিচারকমণ্ডলী। রানারআপ হয় একই উপজেলার বন্ডবিল গ্রামের ইমাদুল হকের দল। আর তৃতীয় স্থান অধিকার করে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সাপুড়ে সোহেলের দল। বিকালে ঝাঁপান মঞ্চে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বেনাপোল বন্দর দিয়ে ৫ চালানে ২৭৬ টন ইলিশ রপ্তানি ভারতে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল স্থলবন্দর দিয়ে পাচঁ চালানে ভারতে গেল ২৭৬ মেট্রিক টন ইলিশ। এর মধ্যে গত বৃহস্পতিবার ৫৪ মেট্রিক টন, শনিবার ৪৫ মেট্রিক টন, রবিবার ১৯ মেট্রিক টন, সোমবার ৮৯ মেট্রিক টন এবং গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) ৬৯ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার, যা বাংলাদেশি ১ হাজার ১৮০ টাকা দরে।
ভারতে কমে ইলিশ রপ্তানি হচ্ছে এর কারণ জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিদর্শক আসওয়াদুল আলম জানান, ইলিশ রপ্তানির পরিপত্রটি কয়েক বছর আগের। তখনকার বাজারদরের সঙ্গে মিল রেখে প্রতি কেজি ইলিশ ১০ ডলার রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে। এখনও সেই পরিপত্র অনুযায়ীই ইলিশ রপ্তানি হচ্ছে। তবে দেশীয় বাজারদরের সঙ্গে মিল রেখে ইলিশের দাম সমন্বয় হতে পারে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত পাচঁ চালানে ৯১ টি ট্রাকে ২৭৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। তবে রপ্তানিকারকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।

শহীদ শেখ রহমত আলী স্মরণে ছাত্রশিবিরের আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনার সরকারি ব্রজলাল কলেজ ছাত্র সংসদের তৎকালীন নির্বাচিত সাহিত্য সম্পাদক ও ছাত্রশিবির ব্রজলাল কলেজ শাখার সেক্রেটারি শেখ রহমত আলীর ৩১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি এসএম নুরুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি ও কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আরাফাত হোসেন মিলন। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরের অফিস সম্পাদক সাইদুর রহমান, সাহিত্য সম্পাদক তৈয়বুর রহমান, অর্থ সম্পাদক ইসরাফিল হোসেন, এইচআরডি সম্পাদক ইমরান হোসেন , কলেজ কার্যক্রম সম্পাদক হযরত আলী, ব্রজলাল কলেজ ।সভাপতি এসএম বেলাল হোসেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বটিয়াঘাটায় বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা থানা বিএনপির উপজেলার বিভিন্ন দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষে জেলা বিএনপির সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুলতান মাহমুদ আহত হয়ে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।সভার শুরুতেই সংঘর্ষ বেঁধে যাওয়ায় শেষমেশ মতবিনিময় সভা ভন্ডুল হয়ে যায় । ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকাল ৩ টার দিকে বিআরডিবি মিলনায়তনে।আহত সুলতান মাহমুদ জানায়, আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে বিভিন্ন পুঁজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আহবান করে।সভার শুরুতেই স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ব্রজেন ঢালী বক্তৃতা শুরু করলে উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী ও জলমা ইউনিয়ন বিএনপির সদস্য ইসমাইল সেখ ও তার অনুসারীরা কিছু বুঝে উঠার আগেই জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সুলতান মাহমুদের উপর অতর্কিত হামলা করে। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম, বিএনপিনেতা মোঃ কামরুল ইসলাম ও রাশেদ কামাল, যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক নিরু ও হিন্দু কল্যান ফ্রন্ট নেতা ব্রজেন ঢালী সহ অন্যান্যরা সংঘর্ষ ঠেকাতে এলে আবু বক্কর সিদ্দিক নিরু ও ব্রজেন ঢালী নীলাফোলা জখম হয়। পরবর্তীতে নেতাকর্মীরা সুলতান মাহমুদকে উদ্ধার করে স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং নিরু ও ব্রজেন ঢালী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফেরে।তিনি আরও জানান,উক্ত সভায় সভা ব্যানারে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির নেতৃবৃন্দের নাম ও ছঁবি না থাকার কারন জানতে চায় বাহদুর মুন্সি ও তার অনুসারীরা যা সম্পূর্ণ থানা বিএনপির বিষয় এবং জবাব দিলে তারাই দিবে।তিনি ওই সভাতে দাওয়াত পেয়ে অংশগ্রহণ করেছেন মাত্র।কিন্তু কোন কিছু বুঝে ওঠার আগেই তার উপর হামলা করা হয়। অবশেষে সভা ভন্ডুল হয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত সুলতান মাহমুদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বাহাদুর মুন্সীর সাথে তার নিজ ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুলতান মাহমুদ ব্যানার ছিঁড়ে ফেলা ও নেতৃবৃন্দের নাম না থাকায় নিজেদের ভিতর সামান্য কথা কাঁটাকাটি ও হাতাহাতি হয়েছে।ওটা ঠিক হয়ে যাবে।তবে হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।

প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন
বটিয়াঘাটা অফিস
বটিয়াঘাটায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন’র আয়োজনে শতভাগ বিভাগীয় পদোন্নতি-সহ সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ৯ ম গ্রেডে বেতন নির্ধারণ করতে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল বুধবার বিকাল ৪ টায় স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় । মানববন্ধনে অন্যান্যের উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সমীর কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ধীমান মন্ডল, শিক্ষক যথাক্রমে মোঃ মনিরুজ্জামান ময়না, মনিন্দ্র নাথ, কিশোর কুমার মন্ডল, শান্তনু কুমার রাহা, মোঃ রমজান আলী শিকদার,এস এম মুজাফফর হুসেইন, সুদীপ্ত পাল, সজীব মন্ডল, মুনমুন বিশ্বাস, পল্লব বিশ্বাস,ইন্দ্রা রাণী ঘোষ, হিমেল বিশ্বাস, স্নিগ্ধা রায়,টিউলী মন্ডল, পারমিতা রায়, মনোয়ারা জাহান হায়াত,গুরুদাস মন্ডল, রত্না মন্ডল,ইরিনা নাজমিন প্রমূখ । মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।

ডুমুরিয়ায় ট্রাকের আঘাতে প্রাণ গেলো নসিমন চালকের
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার গোনারী গ্রামের হতভাগ্য নসিমন চালক ইমরান গাজী (২৭) বুধবার ভোরে সবজি বোঝাই করে খুলনায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিলেরডাঙ্গা এলাকায় দাড়ানো ট্রাকের পেছনে আঘাত করায় নিজেই প্রাণ হারিয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ইমরান অন্যান্য দিনের মতো নিজের নসিমনে সবজি বোঝাই করে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে খুলনায় যাওয়ার পথে খুলনা-সাতক্ষীরা সড়কে জিলেরডাঙ্গা এলাকায় নিজের নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো একটি ট্রাকের পেছনের ডালায় সরাসরি আঘাত করে। ওই সময় নসিমনের সিটে-বসা চালক ইমরান ট্রাকের ডালায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই দূর্ঘটনার কিছু সময় পরে এলাকার লোক-জন মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
ওই দূর্ঘটনা মৃত্যুর খবর বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার হলেও ডুমুরিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার স্টেশনের কেই কিছুই বলতে পারেন না। তবে খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোনালী গ্রামের আজিজুল গাজীর ছেলে ২ সন্তানের জনক ইমরান প্রতিদিনের মতো নসিমনে করে সবজি নিয়ে খুলনায় যাচ্ছিলো। ভোরে ঘুম-ঘুম চোখে গাড়ী চালানোর সময় হঠাৎ দাড়ানো একটা ট্রাকের সামনে পৌছে নিজের গাড়িকে নিয়ন্ত্রণ করতে না পারায় প্রাণ হারাতে হয়েছে। পরে এলাকার লোকজন সেখানে পৌছে ইমরানের মরদেহ দেখে পুলিশি ঝামেলা এড়াতে সরাসরি বাড়িতে নিয়ে দাফন করেছে।

যুবনেতা সেলিম-এর স্ত্রীর মৃত্যুতে মহানগর যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর আওতাধীন ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সেলিম -এর স্ত্রী, মহানগর মহিলা দলনেত্রী, স্বৈরাচার হাসিনা হঠাও আন্দোলনে ঢাকায় গ্রেফতার ও কারাবরণকারী নেত্রী ঝুনু পারভিন (৪০) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত আনুমানিক ১০:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন।
মরহুমার নামাজে জানাজা বুধবার (০২/১০/’২৪ ইং) সকাল দশটায় টুটপাড়া সেন্ট্রাল রোডস্থ পুরাতন বড় মসজিদে অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাজায় মহানগর যুবদল, বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্র সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি , মহানগর যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর -সহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

কেশবপুরে ১৪ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকদের মানববন্ধন
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বেতন নির্ধারণসহ ১৪ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকেলে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের ত্রিমোহিনী মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের মাধ্যমে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্তি ছিলেন, উপজেলার সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম গোলাম হোসাইন, কোমরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী মোড়ল, আলতাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাবু, শিক্ষক আমজাদ হোসেন, হযরত আলী, ফিরোজ , সুলতান প্রমুখ।

কেশবপুরে মহানবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ
যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপী নেতা নিতেশ রোন কর্তৃক সমর্থনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার বিকেলে কেশবপুর উলামা পরিষদ ও সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে শহরের পাবলিক ময়দানে ওই কর্মসূচির আয়োজন করা হয়।
কেশবপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আছাদুজ্জামানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, মাওলানা আব্দুস সামাদ, অধ্যাপক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, হাজী আব্দুল মান্নান, শাহাদাৎ হোসেন, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।

পরীক্ষা দিতে আসা দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ হেফাজতে দিল ইবি প্রশাসন
নিজস্ব প্রতিনিধি
তৃতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের দুই নেতা। বুধবার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এই ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান তাঁদের ইবি থানায় সোপর্দ করেন।

থানা হেফাজতে থাকা দুই শিক্ষার্থী হলেন শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহিন পাশা ও নাট্য ও বিতর্ক সম্পাদক আল আমিন সুইট। তাঁরা দুজনই আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ভবনের নিচে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ওই দুই ছাত্রলীগ নেতা পরীক্ষা দিয়ে বের হলে তাঁরা উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। বিভাগের শিক্ষকেরা পরিস্থিতি বুঝে বিশ্ববিদ্যালয়ের পরিবহনে ক্যাম্পাস থেকে তাঁদের বের করার উদ্যোগ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগের শিক্ষক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা উপস্থিত হয়ে তাঁদের নিরাপত্তা দিয়ে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময় ক্যাম্পাসে এই দুই নেতা প্রভাব বিস্তার করেছে। ছাত্র আন্দোলনে দুই নেতা সরাসরি বিরোধিতা করেছেন। এ রকম কাউকে ক্যাম্পাসে এসে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘আমি জানতে পারার সঙ্গে সঙ্গেই তাঁদের ওপর যাতে মব জাস্টিস না হয় সেটাকে গুরুত্ব দিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা মিলে আমরা তাদের নিরাপদে থানায় সোপর্দ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ‘দুজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা আটক করে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। আমরা গ্রহণ করেছি। আমাদের ডেটাবেইসে যদি তাঁদের নামে কোনো অভিযোগ থাকে সে ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

বিয়েতে আসায় বোনকে তালাক, ক্ষোভে-দুঃখে ভাইয়ের আত্মহত্যা
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে তারিফ হোসেন (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মনিরামপুর থানা পুলিশ উপজেলার কুয়াদা জামজামি এলাকার একটি আম বাগান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

তারিফ হোসেন একই উপজেলার ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।

তারিফ হোসেনের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

তারিফ হোসেনের বাবা আতাউর রহমান বলেন, ‘আমার আপন ভাই আকবার আলীর শ্বশুরবাড়ির আত্মীয়র সঙ্গে ঢাকুরিয়া গ্রামে মেয়ে তাজমিনকে বিয়ে দিয়েছিলাম। এর মধ্যে ভাই আকবরের সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ শুরু হয়। ফলে তিনি তাজমিনের সংসার টিকে থাকুক সেটা চাইতেন না। এসব নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের মধ্যে গত মাসে তাজমিন তাঁর ভাইয়ের (তারিফের) বিয়েতে আমার বাড়িতে আসে। বিষয়টি ভালোভাবে নেয়নি তাঁর স্বামী আমিনুর। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হলে তাজমিন শ্বশুরবাড়ি ফিরে যায়। তখন তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে তাজমিনকে তালাক দেয় তার স্বামী।’

আতাউর রহমান আরও বলেন, ‘ভাইয়ের বিয়েতে এসে বোনের তালাক হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি তারিফ। এটা নিয়ে তারিফের ভেতরে হতাশা কাজ করছিল। বুধবার সকালে তারিফ তাঁর স্ত্রীকে নিয়ে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চলে যেতে চান। এতে ওর মা বাধা দেন। পরে বাড়ি থেকে মাছ ধরার কথা বলে বেরিয়ে এসে জামজামি এলাকায় একটি বাগানে আমগাছে ঝুলে আত্মহত্যা করে তারিফ।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘এক মাস আগে ছেলেটিকে ঝিকরগাছা উপজেলায় বিয়ে দিলাম। ঘরে নতুন বউ। কিন্তু এখন সব শেষ।’

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) কানু দত্ত বলেন, ‘পারিবারিক কলহের সূত্রধরে তারিফ হোসেন আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।’

বেনাপোলে রাজস্ব ফাঁকির হিড়িক!
নিজস্ব প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থল বন্দরের ১৭ নম্বর শেড থেকে কাগজপত্রবিহীন ভারতীয় শাড়িসহ ৪৮৫ প্যাকেজ ফেব্রিক্সের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পণ্য চালানটি সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের উপ কমিশনার অথেলো চৌধুরী।
তিনি বলেন, এক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে শাড়িসহ ৪৮৫ প্যাকেজ ফেব্রিক্সের একটি চালান ভারত থেকে এনে বেনাপোল বন্দরের ১৭ নম্বর শেডে রেখেছেন। এ ধরনের তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস কমিশরারসহ একটি টিম বন্দরের ১৭ নম্বর শেডে অভিযান চালিয়ে পণ্য চালানটি আটক করা হয়। যার ওজন ১৭ হাজার কেজি। পণ্য চালানটির শুল্ককরসহ মোট মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকা। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছেন ও এর মালিক কে তার সন্ধান এখনও পাওয়া যায়নি।

বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী জানান, আমদানিকৃত কোনো পণ্যে অনিয়ম পেলে সেটা তো আটক করতেই হবে। সোমবার রাতে বেনাপোল বন্দরের ১৭ নম্বর শেড থেকে একটি কাগজপত্র বিহীন ৭০ পিস শাড়িসহ ৪৮৫ প্যাকেজের ফেব্রিক্সের চালান আটক করা হয়েছে। বর্তমানে বেনাপোল কাস্টমস হাউসকে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোনো প্রকার কাউকে ছাড় দেওয়া হয় না। তবে এ ধরনের অবৈধ কাজের সঙ্গে কারা জড়িত তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না। এ ধরনের কাজের সঙ্গে যারা জড়িত আছেন তাদের ছাড় দেওয়া হবে না।

এ বিষয়ে জানতে বেনাপোল কাস্টমস কমিশনার কামরুজ্জামানকে কয়েকবার কল করলেও তিনি রিসিভ করেননি। সোমবার বন্দরের ১৭ নম্বর শেডের এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে বেনাপোল কাস্টমসের একটি আই আর এম টিমের কয়েকজন সদস্যকে নিয়ে দেখতে যান। কাস্টমস সুপার ও ইন্সপেক্টরসহ ৬-৭ জনের একটি টিম তদন্ত করতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যমকর্মী তাদেরকে আটক মালামালের ব্যাপারে জানতে চাইলে তারা মুখ খুলতে অনিচ্ছুক প্রকাশ করেন। এমনকি তারা তাদের নিজেদের পরিচয় দিতেও অনিহা প্রকাশ করেন ।

এদিকে সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, এতো বিপুল পরিমাণের একটি পণ্য চালান কীভাবে কাগজপত্র বাদে বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার এন্ট্রি ছাড়াই বেনাপোল বন্দরে প্রবেশ করলো এবং বন্দরের ১৭ নম্বর শেডে রাখা হলো। বন্দরের শেড ইনচার্জ এতে সরাসরি জড়িত। তার সহযোগিতা ছাড়া ভারতীয় ট্রাক থেকে এ পণ্য চালান কাগজপত্রবিহীন তার সেডের মধ্যে রাখার অন্য কারো ক্ষমতা নেই।

বন্দরের ১৭ নম্বর শেডের ইনচার্জ মতিন বলেন, এ পণ্য কার বলতে পারবো না। কীভাবে এ শেডে নামল তাও বলতে পারবো না।

কীভাবে এ অবৈধ পণ্য বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে প্রবেশ করলো এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার এখানে প্রান্ত নামে একজন এনজিওকর্মী থাকেন সে মিয়ান নামে একটি সিএন্ডএফ এজেন্সির আব্দুল্লাহ নামে একজন বর্ডারম্যানের সহযোগিতায় শেডে পণ্য লোড- আনলোড করে আমার অনুপস্থিতিতে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই নামে কোনো সিএন্ডএফ এজেন্টের কোনো অস্তিত্ব নেই বেনাপোলে এবং আব্দুল্লাহ নামে কোনো বর্ডারম্যানও নেই।

এদিকে বন্দরের ১৭ নম্বর শেড ইনচার্জ মতিনুল এর ব্যাপারে জানার জন্যে বন্দরের ডি ডি রাশেদুল সজিব নিশাদকে মূঠো ফোনে কয়েকবার কল করার পর সাংবাদিক এর নম্বর টের পেয়ে তিনি ছোট বাচ্চাকে দিয়ে কল রিসিভ করিয়ে ২ মিনিট পার হলেও তিনি ফোনে কথা বলেননি ।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বেনাপোল কাস্টমস ও বন্দরের কর্মকর্তারা কেন কথা বলতে অনিচ্ছুক তা নিয়ে নানা সমালোচনা করতে দেখা যাচ্ছে বেনাপোলসহ দেশের বিভিন্ন এলাকার সংবাদিকদের মধ্যে।

এছাড়াও বন্দরে ঘটে যাওয়া এমন কাজকে কে বা কারা মদদ দাতা সেটা নিয়েও চলছে নানা মত বিরোধ ।

এ চালানটি ভারত থেকে সোমবার সকাল ১০টার দিকে বন্দরের ১৭ নম্বর শেড ইনচার্জ আব্দুল মতিনের সহযোগিতায় আনলোড হয় ভারতীয় ট্রাক থেকে। এরপর বেলা ১২টার দিকে ওই পণ্য কাগজপত্রবিহীন একটি কাভার্ডভ্যান ট্রাকে লোড করার সময় কাস্টমস আটক করে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিন যাবত বেনাপোলের একটি চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে জাল কাগজপত্রের মাধ্যেমে স্থলবন্দর ও কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজসে কাগজপত্রবিহীন ভারতীয় পণ্য নিয়ে এসে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এদের কোনো সিএন্ডএফ এজেন্ট লাইসেন্স না থাকলেও তারা বেনাপোলের কয়েকজনের লাইসেন্স ভাড়া নিয়ে এ কাজ করে থাকেন। আর এসব শুল্ক ফাঁকি দিয়ে অসাধু আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ভাড়া নেয়া সদস্যরা দিনে দিনে আঙুল ফুলে কলাগাছ বনে যাচ্ছেন।

সাতক্ষীরায় ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ৩ চোরাই মোটরসাইকেল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় ৩টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরমধ্যে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার ইয়ার আলী রয়েছেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা পুলিশ সুপার কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান। রোববার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ইয়ার আলী আন্তঃজেলা ডাকাতদলের সর্দার কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত জব্বার তরফদারের ছেলে। অন্য দুইজনের একজন হচ্ছেন কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে চিহ্নিত মোটর সাইকেল চোর শাহিন আলম, আরেকজন একই এলাকার জব্বার শেখের পুত্র মহিববুল্যাহ বাবু।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে পুলিশ টিম রাতে শহরের বাইপাস মোড় থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীকে গ্রেপ্তার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শাহিন আলম ও মহিবুল্যাহ বাবুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে তিনটি নম্বর বিহীন চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃত আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ১৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ব্রিফিং আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ, জেলা বিশেষ শাখার পরিদর্শক হাফিজুর রহমান ও পরিদর্শক রেজাউল ইসলাম।