Home Uncategorized খুলনার চার্চ অফ দ্য নাজারেনের রাজ বিশ্বাস পুলিশের নজরদারীতে, সাথীর ফেসবুক আইডি...

খুলনার চার্চ অফ দ্য নাজারেনের রাজ বিশ্বাস পুলিশের নজরদারীতে, সাথীর ফেসবুক আইডি বন্ধ

330


স্টাফ রিপোর্টার।।
মৃত্যুর তিনদিন আগে সাথী আক্তার তার ফেসবুক ওয়ালে লিখেছিলো “আহা শখের পুরুষ, তুমি যে পরিমাণ খেলা দেখাইলা, সে খেলায় মির্জাফরও ফেল__ ” আর ১৪ জুন লিখেছিলো “আমারে দেখিবার আইসো শেষ জানাযার আগে যেন পরকালে তোমায় দেখার একটু স্বাদ না জাগে…!” এর আগে ৩ জুন লিখেছে “আমি তোমাকে ভিষন ভালো বাসি,,,আর শুধু এই জন্ম না প্রিয় আমি যত বার জন্মনিব ততবার তোমার প্রেমে পরতে চাই,, তুমি সেই পুরুষ যে আমাকে খুব করে আগলে রাখো,,, হয়তো মাঝে মাঝে একটু বেশিই মারো কিন্তু তার পর ও তো তুমি আমাকে ভালো বাসো R ”।


৩ জুনের স্ট্যাটাসের শেষে ”R” এর পুরো নাম রাজ বিশ্বাস। রাজ বিশ্বাসের সাথে প্রেমজ সম্পর্ক –সেই সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায় এবং বিয়ের জন্য চাপ দেয়ায় মারপিটের জের ধরে মৃত্যুর পথ বেচে নেয় স্কুলছাত্রী সাথী আক্তার। সাথীর বন্ধবী আখির বক্তব্যে এমনটি উঠে এসেছে। আখি জানায় প্রভাতী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সাথী আক্তার প্রেমিক রাজ বিশ্বাসের লালসার শিকার হয়ে শনিবার (১৫ জুন) রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যে কোন সময়ে সে প্রেমিককে ভিডিও কলে রেখে সে গলায় ফাস লাগিয়ে মৃত্যুবরন করেছে। খুলনার হরিনটানা থানার পিপড়ামারী ঠিকরাবাদ এলাকার ইউসুফ শেখের কন্যা সাথী। এ ব্যাপারে কেএমপির হরিনটানা থানায় অপমৃত্যু মামলা হয়েছে তবে তদন্ত সাপেক্ষে আত্মহত্যায় প্ররোচনার মামলা হতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ সাথীর মৃত্যুর ঘটনাটি নিয়ে কাজ করছে।


এদিকে সাথীর ফেসবুক আইডি লক করে রেখেছে প্রতারক রাজ বিশ্বাস। সাথীর ঘনিষ্টরা জানান, সাথীর ফেসবুক আইডির পাসওয়ার্ড ছিলো রাজের কাছে। অন্যকারো সাথে সাথী কথা বলে কি না –সেটা দেখভালের জন্য সাথীর ফেসবুক আইডি সব সময় মিনিটরিং করেতো রাজ বিশ্বাস। সাথীর আত্মহননের পর থেকে রাজ বিশ্বাস পলাতক আছে। তার ব্যবহৃত মোবাইল ( 01305230436) নম্বরটিও বন্ধ রয়েছে। রাজ বিশ্বাস চার্চ অফ দ্য নাজারেন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ দক্ষিণ জেলায় জেলা হিসাবরক্ষক পদে কর্মরত।
হরিনটানা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ বিশ্বাস তাদের নজরদারীতে রয়েছে। তদন্তে রাজ বিশ্বাস জড়িত থাকলে অবশ্যই তাকে আইনের মুখোমুখি করা হবে।


এদিকে হরিনটানা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সাথীর আত্মহত্যার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হবে।