Home আন্তর্জাতিক বাংলাদেশকে ভারতের দশটি রেল ইঞ্জিন উপহার

বাংলাদেশকে ভারতের দশটি রেল ইঞ্জিন উপহার

18

খুলনাঞ্চল ডেস্ক:

ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়েকে ১০টি ব্রডগেজ লোকোমোটিভ ইঞ্জিন উপহার দিয়েছে ভারতীয় রেলওয়ে। আজ সোমবার (২৭ জুলাই) দশটি ইঞ্জিন বাংলাদেশে এসেছে।

বেলা ৩টায় লোকোমোটিভগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। দর্শনা-গেদে ইন্টারকানেকশন পয়েন্টের মাধ্যমে লোকোমোটিভগুলো হস্তান্তর করবে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

বাংলাদেশের রেলপথ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রী রেল ভবন থেকে এবং ভারতের রেলমন্ত্রী দিল্লি থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করবেন। বাংলাদেশ রেলওয়ের ৭২ শতাংশ লোকোমোটিভের উপযোগ ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

 এ সংকট কাটাতে প্রথমবারের মতো গত বছর ভারত থেকে ইঞ্জিন ভাড়া নেওয়ার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার।