Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

3

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিল এবং ২৩০  গ্রাম গাঁজাসহ ৯ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন ৪০/১ চানমারি মেসের সড়কের মো. বাবুল হোসেনের ছেলে মো. আছাদুর রহমান (২৩), নিজখামার দরগাতলার মো. হাবিব মলঙ্গীর ছেলে  মো. জনি মলঙ্গী (১৭), লবণচরা এমদাদুল উলুম মাদ্রাসা গলির ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া মৃত. করোমত মোল্লার ছেলে  মো. বায়জেীদ মোল্লা ওরফে রানা (২৮), খালিশপুর নিউজপ্রিন্ট গেটের সামনের বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে মো. সানি হাওলাদার (২১), সোনাডাঙ্গা শহীদ আবুল সড়কের মো. নুর ইসলাম গাজীর ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে সুজন (২৬), একই এলাকার  আ. মোমেনের ছেলে মো. মহসিন হোসেন (২০), মহেশ্বরপাশা ঘোষপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. পারভেজ হোসেন নয়ন (২২), ছোট বয়রা হাসানবাগ ৬৩/১৭, সোনালী কটেজ মুজিবরের বাড়ীর ভাড়াটিয়া মো. কামরুল খানের ছেলে  মো. রবিউল খান (৩৯),  দক্ষিণ কাশিপুর রেল গেটের পাশের বাসিন্দা মো. মজিবর রহমানের স্ত্রী সাফিয়া বেগম ওরফে সাফি (৪০)।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। ৬৫ বোতল ফেন্সিডিল এবং ২৩০ গ্রাম গাঁজাসহ ৯  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।