স্টাফ রিপোর্টার।।
কাল খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা। ১২ জানুয়ারি’২৪ খ্রি. শনিবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং মহানগর পর্যায়ে সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সদস্য সচিব, নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।











































