Home আঞ্চলিক কেশবপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নব-নির্বাচিত এমপি

কেশবপুরে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নব-নির্বাচিত এমপি

9

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুর উপজেলায় কোন সন্ত্রাসী কর্মকান্ড করা যাবে না। কোন চাঁদাবাজী করা যাবে না। কোন মাদক ব্যাবসা ও মাদক সেবন করা যাবে না। ঘের দখল, টেন্ডারবাজী-সহ কোন দখলবাজি করা যাবে না। নিয়োগ বাণিজ্য করা যাবে না। কেশবপুরে মেধা যাচাইয়ের ভিত্তিতে চাকুরী হবে। অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। কেশবপুরে কেউ কোন খারাপ কাজ করলে তার কোন ক্ষমা হবে না। কেশবপুরে থাকবে সুন্দর পরিবেশ।
এমপি আজিজুল ইসলাম আরো বলেন, কেশবপুর উপজেলা বাসি আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যারা আমার জন্য কষ্ট করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কেশবপুর সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচ কে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের ভালোবাসার জায়গা। আমি তাঁদের অনুসারী। নির্র্বাচনে যারা আমাকে ভোট দেয়নি, আমার বাইরে নির্বাচন করেছে, তাদেরকে আঘাত করা যাবে না। তাদেরকে আঘাত করলে তাদের পরিবারের লোকজনও কষ্ট পাবে। আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি চাই কেশবপুর উপজেলার প্রতিটি পরিবার আমাকে যেন তাদের সন্তান মনে করে। আমি কেশবপুর বাসির সন্তান হিসেবে বেঁচে থাকতে চাই। আমি আপনাদের সুখ-দুখের সাথী হয়ে থাকতে চাই। কেশবপুরের প্রশাসন যেভাবে বলবে আমরা সেইভাবে চলবো। আমরা আইন মেনে চলবো। আমরা কেউ আইনের উর্ধ্বে নই।
বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে উপস্থিত জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বৃহস্পতিবার সকালে ঢাকার বনানী কবরস্থানে প্রায়ত সাবেক সফল শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের কবর জিয়ারত করেন। দুপুর ১২ টায় তিনি যশোর বিমানবন্দরে আসলে
নব নির্বাচিত এমপি আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে আজ দুপুর ১২ টায় বিমানবন্দরে হাজারো নেতা কর্মীদের ঢ্ল নামে। সকাল থেকে নেতা কর্মীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানাতে যশোর বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন। নেতা-কর্মীদের অপেক্ষার প্রহর শেষে এমপি আজিজুল ইসলাম দুপুর ১২ টায় বিমানবন্দরে অবতারণ করেছেন। এ সময় বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নেতাকর্মীদের ভীড়ের কারণে পরিবেশ ঠিক রাখতে প্রাইভেট কারের ভিতর থেকে হাত নাড়িয়ে নেতা-কর্মীদেরকে স্বাগত জানান।
তারপরে একই সাথে কেশবপুরের উদ্দেশ্যে সাড়ে ১২ টার দিকে রওনা হন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন,যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কেশবপুরের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, ইউপি সদস্য হুমায়ুন কবির টিনু, যুবলীগ নেতা, শামীম হোসেন, তরিকুল ইসলাম, টিপু সুলতানসহ হাজারো নেতা কর্মী।
আজিজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে প্রায় ২শত প্রাইভেট কার, ১শত মোটরসাইকেল নিজেদের খরচে কেশবপুর থেকে যশোর বিমান বন্দরে আসেন। এবং বিমানবন্দর থেকে সাড়ে ১২ টায় এমপিকে সাথে নিয়ে কেশবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন । এসময় শহরের বিভিন্ন স্থানে তীব্র যানজট সৃষ্টি হয়।