Home আঞ্চলিক রূপসায় বাৎসরিক কালী পূজা ও কবি গানে মহানগর যুবলীগের সভাপতি

রূপসায় বাৎসরিক কালী পূজা ও কবি গানে মহানগর যুবলীগের সভাপতি

10

 

রূপসা প্রতিনিধি।।

খুলনা মহানগর যুবলীগের সভাপতি,সাবেক ছাত্রনেতা সফিকুর রহমান পলাশ গত ১০ জানুয়ারি রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামবাসী আয়োজিত শিয়ালি পশ্চিমপাড়া কালী মন্দিরে বাৎসরিক কালী পূজায় এবং কবি গানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে থাকেন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় এনেছে। সব মিলিয়ে তিনি বাংলাদেশের ইতিহাসে পঞ্চমবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। শেখ হাসিনা সরকার গরীব অসহায় মানুষের সরকার। তিনি আরও বলেন আমি আপনাদের পাশে সবসময় ছিলাম এবং থাকবো। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন।

উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,শিয়ালী ক্যাম্পের টু আইসি রামপ্রসাদ সরকার,মন্দির কমিটির সভাপতি অমল মালাকার,সাধারন সম্পাদক মৃন্ময় ধর শিপন, ইউপি সদস্য দিবাংশু মালাকার মনি,প্রভাষক সনৎ কুমার বালা,উত্তম বিশ্বাস,বিজন বালা,ধিমান মালাকার, তারক অধিকারী,নেহার রঞ্জন তরফদার, বিজন মালাকার,শহীত ধর,কানাই লাল ধর,বাসুদেব মহলী,সখা বৈরাগী,স্বপন দাস,যুবলীগ নেতা ফয়সাল শেখ,ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন এলিচ,রূপম দাস,সজীব পাল শুভ,শুভ্র বিশ্বাস প্রমূখ।