Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

34
ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা বিক্রি হচ্ছে কুষ্টিয়ায়

 

আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

জ্বলেমিন হোসেন,আশাশুনি

আশাশুনিতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মাঠে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ হচ্ছে কী না- তা দেখভালে মাঠে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ৩৯ দিনের জন্য মাঠে সার্বক্ষনিক থাকবেন। আচরণ বিধি লংঘন বা পরিস্থিতির অবনতি হলে তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এরই পরিপ্রেক্ষিতে (৫ ডিসেম্বর) মঙ্গলবার বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বা তার এজেন্ট এবং রাজনৈতিক দলগুলো কর্তৃক নির্বাচনী আচরন বিধিমালা প্রতিপালনে টহল চলমান রাখতে আশাশুনির ১১টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক, হাট বাজারসহ জনসমাগম স্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। এসময় তিনি নির্বাচনী বিধিমালা মেনে চলার জন্য সকল প্রার্থী ও তার এজেন্ট এবং সমর্থকদের অনুরোধ জানান এবং বলেন, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী জেলার সকল উপজেলায় নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রাপ্তি হতে প্রতীক বরাদ্দ পর্যন্ত এবং তৎপরবর্তীকালে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে যে সকল  বিধি বিধান রয়েছে তা প্রতিপালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আরোও বলেন, নির্বাচনী আইন ও বিধিমালা মোতাবেক প্রচার সামগ্রী অপসারণের জন্য অভিযান পরিচালিত হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে বিভিন্ন অভিযান পরিচালনাকালে আশাশুনি থানার পক্ষে এস আই আব্বাস, এস আই মুহিত, এস আই বিশ্বজিৎসহ সঙ্গীয় ফোর্স যথাযথভাবে দায়িত্ব পালন করেন।

 

রামপাল থানার সাইবার বুলিং রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাইবার বুলিং রোধে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় রামপাল থানার নারী ও শিশু ডেক্সের আয়োজনে  এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সাইবার অপরাধ কি ও তা প্রতিরোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে আলোচনা করেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম,  প্রভাষক মোস্তফা কামাল পলাশ, মো. শাহনেওয়াজ, শিক্ষার্থী ফারিয়া ইসলাম ঋতু প্রমুখ। ওসি আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, সাইবার অপরাধ একটি মারাত্মক সামাজিক অপরাধ। এর থেকে সাবধান থাকতে হবে। সকল শিক্ষার্থীকে সচেতন হতে হবে। কেউ সাইবার অপরাধে ক্ষতিগ্রস্থ হলে সাথে সাথে শিক্ষকদের ও থানা পুলিশকে জানাতে হবে। প্রয়োজনে ৯৯৯ এ কল করে প্রতিকার চাইতে হবে। সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতার কোন বিকল্প নেই। সবাইকে সাবধানে থাকতে হবে এবং সচেতন হতে হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে বলে মত দেন ওই পুলিশ কর্মকর্তা।

 

 

কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৫ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবল কবীরের সভাপতিত্বে অবহিতকরণ  ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ। স্বাস্থ্য কমপ্লেক্সের ই.পি.আই টেকনোশিয়ান মশিউর রহমানের পরিচালনায় অবহিতকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ কুমার সানা, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসান জাফরী, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, পরিসংখ্যানবীদ ঝর্ণ রানী প্রমুখ। এছাড়া এ.এইচ.আই, এফ.পি.আই, এস.এস.এন বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আগামি ১২ ডিসেম্বর থেকে ২৮৮টি সেন্টারে এক যোগে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের নীল রঙ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। খালি পেটে কখনো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো ঠিক হবে না। রাতকানা রোগ ও শিশুদের দৃষ্ঠিশক্তি ভাল রাখতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কোন বিকল্প নেই। ৪ মাস পূর্বে যে সকল শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে তাদের আর খাওয়ানো যাবেনা। যে সব মাঠ কর্মীগন এই কাজের সাথে সম্পৃক্ত থাকবে তাদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবশ্যই কেন্দ্রে অবস্থান করতে হবে।

 

 

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধিঃ

কালিগঞ্জে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর (১৬ দিন ব্যাপি) নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধনও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীন এর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী শেখ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধন শেষে কৃষ্ণনগর ইউপির হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন,

বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান ঢালী সাইফুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ সুশীল সমাজ ও সমাজের পিছিয়ে পড়া নারীগণ। নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার নিশ্চিত, নারীদের নায্য পারিশ্রমিক আদায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে ৭৮ জন নারী সদস্যদের মাঝে লাউ ও কুমড়ার বীজ বিতরণ করা হয়।

 

 

 

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের মেম্বার লাউঞ্জে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ উপস্থিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দেন খুলনা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুর্শিদা আক্তার রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল ও এ এইচ এম শামিমুজ্জামান, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

 

উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রহিমা জালাল, আরিফা জাহান, পরিচালক দিলরুবা লিপি, শাহানারা ইয়াসমিন, হাসিনা বেগম, কানিজ ফাতেমা, খুরশিদা আক্তার, চেম্বারের সচিব কাজী জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

খুলনা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী রশীদুজ্জামানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

পাইকগাছা প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার সকাল দশটায় প্রেসক্লাব ভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমীরণ সাধু, সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ সম্পাক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান রুহুলামীন বিশ্বাস, আব্দুল মজিদ গোলদার, গদাইপুর ইউনিয়ন চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, দলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, লতা ইউনিয়ন চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আবুল বাশার বাবুল সরদার, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু,

 

 

আ’লীগ সরকার এমন কোন কাজ করেনি যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে- মেয়র

খবর বিজ্ঞপ্তি

দেশে যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার করেছে, তা পূর্বের কোন সরকার করে নাই। দেশের জনগণকে ভালো রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছে। বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্রকালীন ভাতাসহ যত সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছে, তা সারা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যত উন্নয়ন হয়েছে, তার সব কিছুই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। দেশের দ্বিতীয় সমুন্দ্র বন্দর মোংলা-যা বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সে বন্দরকে আবার চালু করেছে। রামপাল-মোংলায় যানবাহন চলার উপযোগী একটি রাস্তা ছিলনা। একটি ইট রাস্তায় বসাইনি বিএনপি জামায়াত জোট সরকার। ভবনগুলো ছিল সব জরাজীর্ণ। আওয়ামী লীগ সরকার সুউচ্চ ভবন দিয়েছে, ভালো মসজিদ দিয়েছে, মন্দির দিয়েছে। শেখ হাসিনা সরকার এমন কোন কাজ করেনি যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। বিএনপি জামায়াত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত আছে। আমাদের এ অঞ্চলের মানুষের এখন নৈতিক দায়িত্ব, আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে টানা পঞ্চম বারের মতো ক্ষমতায় আনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। সে বিচার বিবেচনা করে ৯৭ বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মত বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন। আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে বিভিন্ন কারণে নেতা-কর্মীদের  মধ্যে বিভেদ  তৈরি হতে পারে। অতীত ভুলে গিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত নেীকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহবান জানান তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে রামপাল উপজেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।

 

উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,  জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ,  প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির,  আ’লীগ নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, শেখ শরিফুল ইসলাম,  মো. গোলাম ইয়াছিন রাজুসহ  সকল ইউনিয়ন যুবলীগের সভাপতিও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

অভয়নগরে মুক্তিযোদ্ধা কামণ্ডার মালেক মোল্যার কবর জিয়ারত করেছেন এনামুল হক বাবুল

 

নিজস্ব প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ—সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মোল্যার কবর জিয়ারত করেছেন অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন তিনি।

এছাড়া একই ইউনিয়নের সমসপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগ নেতা ও পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান হারকিলের মাতার কবর জিয়ারত করেন। এর আগে উপজেলার চলিশিয়া ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম নূর মোহাম্মদ বেগের জানাজা নামাজে অংশগ্রহণ করেন তিনি।

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা ও চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, ভবদহ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ্ আব্দুল মুকিত জিলানী, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান হারকিল, ইউপি সদস্য নাজমুল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক মোল্যার ছেলে রাকিব হাসান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ, ছাত্রলীগ নেতা আবু দারদা জিপু, শহিদুল ইসলাম প্রমুখ।

 

খানবাহাদুর আহ্ছানউল্লা’র ১৫০ তম জন্মসার্ধশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি

ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ১৫০ তম জন্মসার্ধশত বার্ষিকী উদযাপনের মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুরের কামারজুরী সাহেব বাড়ির মোড়স্থ মোনাসেফ আহ্ছানিয়া হেলথ সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

মোনাসেফ আাহ্ছানিয়া হেলথ সেন্টারের মেডিকেল অফিসার ডাক্তার হাসিব আহমেদ খানের নেতৃত্বে ৮ জনের একটি মেডিকেল টিম এই কার্যক্রম পরিচালনা করেন। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার অর্ন্তগত ৩৬ নং ওয়ার্ডের কামারজুরী এলাকার ১৩০জন দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ প্রদান, ডায়াবেটিস পরিক্ষা, ওজন মাপা এবং রক্ত চাপ নির্ণয় করা হয়।

 

প্রেসক্লাব পাইকগাছা এর মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি।

খুলনার পাইকগাছায় প্রেসক্লাব পাইকগাছা এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে মাসিক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান।

 

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছা এর সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ সরদার, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোঃ আব্দুল আলীম, জগদীশ চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মোঃ শামীম আহমেদ, রাজু আহমেদ, মোঃ আজিজুল ইসলাম, এম সম্রাট, আছাবুর রহমান প্রমুখ।

 

মাসিক সভায় প্রেসক্লাবের পাইকগাছা এর সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করার, পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

দাকোপের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত শিশির কুমার দাসের স্ত্রীর মৃত্যু

বাজুয়া ( দাকোপ)  প্রতিনিধি

খুলনার দাকোপের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত শিশির কুমার দাস এর সহধর্মিনী ও বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়ের শাশুড়ি  মৃনালিনী দাস (৮০) বছর বয়সে মঙ্গলবার পরলোক গমন করেছেন। রুপসা মহাশশ্বানে তাকে শেষ বারের মত শ্রদ্ধা জানাতে আসেন খুলনা – ১ আসনের নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ননী গোপাল মন্ডল। ননী গোপাল মন্ডল  রাজনৈতিক গুরু গৃহের প্রিয় কাকিমাকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায় বলেন আমার শাশুড়ি মায়ের জন্য সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করি। এই সময়ে সংসদ সদস্য প্রার্থী ননী গোপাল মন্ডলের সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও লাউডোব ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ যুবরাজ, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাডঃ জি এম কামরুজ্জামান, শিবেন্দ্রনাথ রায় প্রমুখ। সকলে তার পরিবার ও আপনজনদের ধৈর্য্য ধরার শক্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও  আত্মার শান্তি কামনা করেন।

 

মোংলা বন্দর চ্যানেলের নেভিগেশন বয়া চুরি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে আবারও সক্রিয় হয়ে উঠেছেন শক্তিশালী চোরাচালালী ও চোরাই সিন্ডিকেট চক্র। এই চক্র বন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজ থেকে জ্বালানী তেলসহ মূল্যবান মালামাল চুরি করার পর এবার নেমেছেন বন্দরে জাহাজ চলাচল নির্ণয়কারী নেভিগেশন বয়া চুরির কাজে। সম্প্রতি বন্দর চ্যানেলের বঙ্গবন্ধু চর সংলগ্ন এলাকার একটি নেভিগেশন বয়া চুরি করে কেটে আনার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আবুল কালাম আজাদ ওরফে ডুবরি কালামের বিরুদ্ধে এই নেভিগেশন বয়া চুরির অভিযোগ উঠেছে। ডুবুরি কালামের ‘খানজাহান আলী’ নামের মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগের প্রদত্ত ও তালিকাভুক্ত স্যালভেজ ঠিকাদারী প্রতিষ্ঠান রয়েছে।

 

ডুবরি কালামের নির্দেশ ও সহায়তায় ওই নেভিগেশন বয়া কেটে আনায় নিয়োজিত ডেইলি শ্রমিক মোঃ হারুন মোল্লা জানান, সপ্তাহখানেক আগে ডুবরি কালাম তাকেসহ তার লোকজনকে (লেবার) ২৫হাজার টাকার চুক্তিতে বন্দর চ্যানেলের বঙ্গবন্ধু চর এলাকায় পাঠায়। সেখান থেকে নেভিগেশন বয়া ও বয়া স্থাপনের লোহার মোটা চেইন কেটে আনা হয়। এ বয়ার চেইন ইতোমধ্যে  বিক্রি করে ঢাকায় চালান করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এ ব্যাপারে আবুল কালাম আজাদ ওরফে ডুবরি কালাম বলেন, আমি ওই এলাকায় ডুবন্ত রেক উত্তোলনে লোক পাঠিয়েছিলাম, কোন নেভিগেশন বয়া কাটার জন্য পাঠাইনি।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানান, নেভিগেশন বয়া মুলত একটি চ্যানেলের বাম পাশে স্থাপন করা হয়। কারণ এ বয়া জাহাজ চলাচলের ঝুঁকিমুক্ত নির্ধারিত রুট ও বিপদের অবস্থান চিহ্নিত করে থাকে। আর এ বয়া দেখেই মুলত বিদেশী জাহাজ নিরাপদে বন্দরে আগমন-নির্গমন করে থাকে। যদি এই বয়া না থাকে তাহলে জাহাজ চলাচলে মারাত্নক ঝুঁকি থাকে।

 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, মোংলা বন্দর চ্যানেলের বঙ্গোপসাগরে ১০নম্বর বয়া মিসিং আছে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, লোকমুখে বন্দর চ্যানেলের বয়া চুরির ঘটনা শুনেছি, তবে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পোস্টার দিয়ে প্রচারণা চালাচ্ছে জাপা প্রার্থী মিল্টন

মো: তাহের, নড়াইল প্রতিনিধি:

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের বাকি এখনো এক মাসের বেশি। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই। ১৮ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে। এরপর শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা। কিন্তু নড়াইল-১ আসনে দেখা গেছে তার ভিন্ন চিত্র। প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পোস্টারিং ও প্রচারণা চালাচ্ছে এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মিল্টন মোল্যা। দেখা গেছে, ফেসবুকে গড়যধসসবফ গরষঃড়হ গড়ষষধ নামে তার নিজ আইডিতে গত কয়েকদিন ধরে পোস্ট ও গতকাল একই আইডির ডে অপশনে একটি সাদাকালো পোস্টার শেয়ার করেছেন। যার উপরের দিকে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরর ছবি এবং নিচের অংশে বড় করে জাতীয় পার্টি থেকে নড়াইল-১ আসনে মনোনীত প্রার্থী মো: মিল্টন মোল্যার ছবি। পোস্টারে লেখা রয়েছে, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ তে  ৯৩ নড়াইল-১ আসন নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তারুণ্যের অহংকার নড়াইলবাসীর প্রিয় মুখ মো: মিল্টন মোল্যাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নড়াইল-১ নির্বাচনী এলাকার উন্নয়ন করার সুযোগ দিন। এদিকে ফেসবুকে পোস্টার পোস্ট করার বিষয়টি অকপটে স্বীকার করে মো: মিল্টন মোল্যা বলেন, আমি তো নির্বাচনী এলাকায় পোস্টার লাগায় নি। লাঙ্গল প্রতীকের পোস্টার যে কোন সময় দেয়া যায়। সারা বছরই প্রাচরণা চালানো যায়। সেভাবেই ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে নড়াইল-১ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা বলেন, নির্বাচনী আচরণবিধি যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ায় খুলনা বিএনপি’র নিন্দা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ ওয়ালিদকে গত সোমবার দিবাগত রাত (৫ ডিসেম্বর) সোয়া একটার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ২৬নং ওয়ার্ডের একটি বাড়ী থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। পরে খুলনা সদর থানায় গত ৪ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় (যার নং ০৭) গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে আওয়ামী রক্ষী বাহিনী পুলিশ। গতকাল মঙ্গলবার (০৫ ডিসেম্বর) এক বিবৃতিতে রাজনৈতিককর্মীদের সাথে পুলিশের এধরণের ন্যাক্কারজনক ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি, বাকশালী কায়দায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করে নিরপেক্ষ জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।।

 

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিনসহ দু’নেতাকে গ্রেফতারে তীব্র নিন্দা নেতৃবৃন্দের

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালিদ ওয়ালিদকে সোনাডাঙ্গা থানাধীন একটি বাসা থেকে তুলে নিয়ে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় দায়েরকৃত গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়েছে বাকশালী পুলিশ। গতকাল মঙ্গলবার (০৫ ডিসেম্বর) এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মফিজুল ইসলাম, হুমায়ুন কবির রুবেল, মশিউর রহমান শফিক, মফিজুল ইসলাম মিঠু, ডিএম আনিচুর রহমান, রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক শেখ ফারুখ, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, মিল্টন রয়, ইমরান খান, জাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, তানভীর আলম, রায়হান, জাফর হাসান, নাজমুল হুদা মিন্টু, ইসমাইল খান, ইস্রাইল বাবু, প্রসেন রয়, কাজী জাকারিয়া, মনিরুজ্জামান সোহাগ, খাইরুল রাজু ও আলামিন হোসেন প্রমুখ। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।।

 

 

 

 

রামপালে যুবলীগের কর্মী সভা

মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের জন্যে ভোট চেয়ে তিনি বলেন, অবহেলিত রামপালে স্কুল, কলেজ, রাস্তাঘাট, কলকারখানাসহ বিভিন্ন স্থাপনা আওয়ামী লীগ সরকার করেছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পন্ন ও খান জাহান আলী বিমানবন্দর নির্মানের কাজ করছেন। শেখ হাসিনা আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে। যে কারণে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূণরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আওয়ামী লীগে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে হবে। রামপাল মোংলা’র নৌকার মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে নির্বাচিত করতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র খালেক।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি আরো বলেন, জনগণের ভোটাধিকার আওয়ামী লীগ সরকারই বাস্তবায়ন করেছেন। জামায়াত, বিএনপির নৈরাজ্য দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ভরাডুবির ভয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় কর্মী সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুল রউফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল কবির ঝিলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, প্রমুখ#

 

বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য আরও এগিয়ে নিতে রাজনীতিবিদ, যুব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অঙ্গীকার

খবর বিজ্ঞপ্তি :

বাগেরহাটে রাজনৈতিক সৌহার্দ্য আরও এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজনীতিবিদ, যুব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার শহরের ধানসিঁড়ি রেস্তরায় অনুষ্ঠিত ‘রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা থেকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) -এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি এতে অংশ নেন জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরাও। কর্মশালায় রাজনৈতিক সৌহার্দ্যের ধারণা এবং সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চর্চার গুরুত্ব ও কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী দিনে বাগেরহাটে  রাজনৈতিক সৌহার্দ্যের সংস্কৃতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এফ সি ডিও-এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত বাংলাদেশ স্ট্রেনদেনিং পলিটিক্যাল অ্যাকাউন্টাবিলিটি ফর সিটিজেন এমপাওয়ারমেন্ট (বি-স্পেইস) প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

এমএএফ বাগেরহাটের আহব্বায়ক বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার শুরুতে উদ্দেশ্য ও লক্ষ্য উপস্থাপন করে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল খুলনা  রিজিওনাল ম্যানেজার রুবাইয়াত হাসান ও কর্মশালা পরিচালনা করেন রিজিওনাল কো-অর্ডিনেটর মোহাম্মদ ইয়াসিন আরাফাত।

কর্মশালায় সমাপনী পর্বে বক্তব্য রাখেন মাল্টিপার্টি এডভোকেসী ফোরাম বাগেরহাটের আহব্বায়ক বাগেরহাট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন।

এই কর্মশালা বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল খুলনা ইলেকটোরাল প্রোগ্রাম এসিস্টেণ্ট সিলমী সাদিয়া।

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও কর্মশালায় বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে রাজনৈতিকদগুলোর কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরেন।

 

জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিকের মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

খবর বিজ্ঞপ্তি

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় খুবি উপাচার্য বলেন, ‘বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে ডা. আব্দুল মালিক এর অবদান চিরস্মরণীয়। তিনি একজন সফল চিকিৎসকের পাশাপাশি খ্যাতনামা শিক্ষক এবং সমাজসেবক হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। মানসেবামূলক কর্মকাণ্ডের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারসহ নানাভাবে পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। দেশ ও দশের জন্য তাঁর অবদান মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।’

 

 

 

মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ

খবর বিজ্ঞপ্তি

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রূপান্তর-এর আয়োজনে ৬ ডিসেম্বর সন্ধ্যে ছ’টায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে “মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ” অনুষ্ঠিত হবে। “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” প্রতিপাদ্যকে সমানে রেখে এবার বিশ^ ব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা।

উল্লেখ্য, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রূপান্তর গত ২৭ নভেম্বর অনলাইনে জুম প্লাটফর্মে এক আলোচনা সভার আয়োজন করে।  সভায় রূপান্তর-এর সর্বস্তরের কর্মীরা ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন প্রকল্পের অংশীজন অংশগ্রহণ করেন।

 

 

মোংলায় মিছিলে অংশ নেয়ার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় মিছিলে অংশ নেয়ার অভিযোগে যুবদল নেতা নাজমুল তালুকদার মিঠুন (৩২)কে গ্রেফতার করেছেন পুলিশ। গত রাতে (সোমবার দিবাগত রাত ১টার) পৌর শহরের কুমারখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে নাজমুলকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ উত্থাপিত এ অভিযোগ অস্বীকার করেছেন।

 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন জানান, নাশকতা মামলার আসামী নাজমুলকে সোমবার রাতে কুমারখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নাজমুলসহ কয়েকজন কুমারখালী এলাকায় সরকার বিরোধী কার্যক্রম ও বিএনপি দলীয় কর্মসূচীর মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। নাজমুলকে গ্রেফতারের পর থানায় নিয়ে মারধর করা হয়েছে বলে এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন ওসি সামসুদ্দীন।

 

মিছিলের মত শান্তিপূর্ণ কর্মসূচীতে অংশ নেয়ার অভিযোগে পুলিশ নেতা-কর্মীকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে ফ্যাসিজম উস্কে দিচ্ছেন। এমতাবস্থায় সৃষ্ট উদ্ভুত পরিস্থির দায় পুলিশকেই নিতে হবে। এছাড়া তিনি আরো বলেন, পুলিশ যেখানে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সকল দলকে সমান দৃষ্টিতে দেখে শান্তিপূর্ণ রাজনৈতিক সহবস্থান সৃষ্টি করবেন, তা না করে উল্টো রাষ্ট্রের হয়ে বিএনপির মত একটি বড় ও প্রধান বিরোধী দলকে দমন-পীড়ন চালাচ্ছেন। আমি পুলিশের এমন আচরণ ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহবাণ জানাচ্ছি।

 

 

দাকোপের ৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিখ্যাত ফুটবলার দবির উদ্দিন গাজী আর নেই

বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

খুলনার দাকোপের ৫নং সুতারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিখ্যাত ফুটবলার দবির উদ্দিন গাজী ( ১১৪) আর নেই। সুতারখালী  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সততার মূর্ত প্রতিক, মোঃ দবির উদ্দিন গাজী ০৫ ডিসেম্বর রাত ৩ টা ২০ মিনিটের সময় কালাবগী নিজ বাড়ীতে বর্ধক্যজনিত কারনে ইন্তকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। জানা যায় তিনি জীবনের অধিকাংশ সময় জুড়ে জনগনের জন্য কাজ করে গেছেন। কখনো রিলিফ কমিটির চেয়ারম্যান কখনো ভাইস চেয়ারম্যান সর্বশেষ ৮৪ থেকে ৮৮ পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। দীর্ঘ দিন মানুষের সেবা করার পর ১১৪ বছর বয়সে তিনি মারা যান। তার ৫ছেলে ৩মেয়ে। বড় ছেলে বিদেশী ফার্মে চাকুরীরত অবস্থায় গাড়ী দুর্ঘটনায় মারা যান। মেঝে ছেলেও এক বছর পূর্বে স্টোকে মারা যায়। স্ত্রীও মারা গেছেন অনেক আগে। মরহুমের সেজে ছেলে বাংলাদেশ টেলিভিশনের প্রধান হিসাব রক্ষক তিনি আসার পর দাফনের ব্যবস্থা করা হবে বলে জানা যায়। এই অবস্থায় তার পরিবার ও আপনজনদের ধৈর্য্য ধরার শক্তি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলি ফকির সহ ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ এলাকাবাসী। তারা বলেন মহান রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিফ করুক। সকলে এই কামনা করেন। সাবেক এই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সকলে শোকাহত।

 

 

 

মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সিটি মেয়র

সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত

খবর বিজ্ঞপ্তি

প্রখ্যাত রাজনীতিবিদ ও গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও এ্যাড. আইউব আলী শেখ।

সভাপতির বক্তৃতায় সিটি মেয়র বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এ উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের মানুষকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন। একজন প্রতিভাবান রাজনৈতিক সংগঠক হিসেবে তার দক্ষ পরিচালনায় গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আরও বিকশিত হয়। তার সুযোগ্য উত্তরসূরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব পাকিস্তান সরকারের দমনপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে। পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবের দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহান স্বাধীনতা। তিনি আরো বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সোহরাওয়ার্দী ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং অসাম্প্রদায়িক চেতনার পথিকৃত। সাধারণ মানুষের প্রতি তার ছিল অকৃত্রিম মমত্ববোধ। তিনি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক রাজনীতির বিকাশ এবং এ অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল এই রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করা হয়।

 

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শামছুজ্জামান মিয়া স্বপন, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, বাদল সরদার বাবুল, মীর মো. লিটন, কুদরত এ এলাহী, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, জেসমিন সুলতানা শম্পা, খাদিজা কবির তুলি, দিপ্তী রায়, আফরোজা জেসমিন বিথী, মল্লিক নওশের আলী, মো. জিলহাজ্ব হাওলাদার, জব্বার আলী হীরা, রনবীর বাড়ৈই সজল, জহির আব্বাস, মাসুদ হাসান সোহান, মাহমুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদ, নিশাত ফেরদৌস অনি, সংকর কুন্ডুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সাবেক ছাত্রনেতার সহধর্মিণীর মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সাবেক ফোরাম’র শোক

খবর বিজ্ঞপ্তি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক ছাত্রনেতা ও ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক এম.এ হাসিব গোলদার সহধর্মিণী ৩ মাসের এক সন্তান রেখে সোমবার রাত ৩ টায় ঢাকার পিজি হাসপাতালে মৃত্যুবরন করেন (ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রজিউন) মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা’র সাবেক নেতৃবৃন্দ।

 

বিবৃতিদাতারা হলেন, সাবেক ছাত্রনেতা মুফতি আবদুর রহমান মিয়াজী, মোঃ আব্দুল্লাহ আল-মাসউদ, মাওলানা আব্বাস আলী, আবদুল্লাহ নোমান, আলফাত হোসেন লিটন, মুফতি ইসহাক ফরিদী, এস.এম শাহীন হোসেন, মুফতি মঈনুল ইসলাম, মামুনুর রশীদ, শফিকুর রহমান, আব্দুস সবুর, আবু রায়হান সহ প্রমুখ।

 

 

রূপসায় উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি

রূপসায় উপজেলা আওয়ামীলীগ আয়োজনে বিশেষ বর্ধিত সভা ৫ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। সন্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী। আলোকিত অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএম মুজিবুর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম লাবু,শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা মোজাফফর হোসেন।

রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল,জেলা আওয়ামীলীগ সদস্য ফ,ম আ সালাম,জাহাঙ্গীর হোসেন মুকুল,জেলা আওয়ামীলীগ নেতা জামিল খান, অমিয় অধিকারী,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু,আরিফুর রহমান মোল্যা,খান শাহাজাহান কবীর প্যারিস,সৈয়দ মোর্শেদুল আলম বাবু,যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাস,ইমদাদুল ইসলাম,সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোতালেব হোসেন,উপজেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক এসএম হাবীব,এমডি রকিব উদ্দীন, দপ্তর সম্পাদক আকতার ফারুক,শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ,কোষাধ্যক্ষ সেলিম মোল্যা, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী ফারহানা আফরোজ মনা,সাবিনা ইয়াসমিন,আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার,শ,ম জাহাঙ্গীর,সোহেল জুনায়েদ,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: জাহাঙ্গীর শেখ,শেখ মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান মোস্তাক,রবিউল ইসলাম বিশ্বাস, আরিফুজ্জামান লিটন,সরদার মিজানুর রহমান,কামাল হোসেন বুলবুল,চঞ্চল অধিকারী,বিনয় কৃষ্ণ হালদার, তাহিদুল ইসলাম মোল্যা,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,যুবলীগ নেতা সরদার জাকির হোসেন,এবিএম কামরুজ্জামান, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা পারভিন,খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার,আওয়ামীলীগ নেতা মনিশংকর নাগ,আলমগীর মল্লিক,প্রভাষক ওয়াহিদুজ্জামান,মুনীর হোসেন মোল্যা,যুবলীগ নেতা  আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান পিলু,আসাদ শেখ,ফরিদ শেখ,আঃ মান্নান শেখ,আশরাফ আলী রাজ,নাসির হোসেন সজল,ব্রজেন দাস,হারুন মোল্যা, ফরিদ শেখ,রুহুল আমিন টাল্টু,রাজীব দাস টাল্টু, কামরুল ইসলাম সরদার,কামরুল ইসলাম মোল্যা,বাসুদেব রায়,আওরঙ্গজেব স্বর্ণ,কামরুজ্জামান সোহেল,আ: রশিদ শেখ,আনিসুর রহমান মিঠু,আকলিমা খাতুন তুলি, সারমিন সুলতানা রুনা,আবু আহাদ হাফিজ বাবু,মামুন শেখ,ওয়াহিদুজ্জামান আরমান মিয়া,সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন,মোস্তাফিজুর রহমান হেলাল, সিদ্দিক চৌধুরী,মামুন নীরব,মিজানুর রহমান, ইলিয়াস শেখ,রবিউল ইসলাম,আবুল কালাম আজাদ প্রমূখ।

 

 

 

ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা বিক্রি

নিজস্ব প্রতিনিধি

পিঠা বাঙালির প্রিয় খাবার। এ দেশে এমন মানুষ কমই আছে, যে পিঠা পছন্দ করেন না। পিঠা নিত্যদিনের খাবার না হলেও শীতকালে বাঙালির ঘরে ঘরে পিঠার ব্যাপক কদর রয়েছে। শীত এলেই বাঙালির মনে পড়ে পিঠার কথা। পিঠা ছাড়া বাংলার শীত যেন পরিপূর্ণ হয় না।

 

ঐতিহ্যবাহী শীতের বাহারি পিঠা খাওয়ার রীতি বাংলার সংস্কৃতির অংশ। নতুন ধানের নতুন পিঠা, পোলাও, পায়েস, ক্ষীর এবং রকমারি খাবার তৈরি করা হয় ঘরে ঘরে। প্রতিটি পাড়া-মহল্লা এবং বাড়ি বাড়ি নতুন চাল রান্নার মৌ মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ে। খেতেও বেশভালো লাগে। ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে গ্রামগঞ্জের পরিবারের ঝি-জামাই এবং আত্মীয়-স্বজনকে দাওয়াত করে নতুন চালের বিভিন্ন রকমের পিঠা তৈরি করে ভূরিভোজের আয়োজন করা হয়।

শীতকাল আর পিঠা একসূত্রে গাঁথা। কিছুদিন থেকে হালকা আকারে শীত শুরু হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারায়। প্রকৃতিতে শীতল হাওয়া বইতে শুরু করার সঙ্গে সঙ্গে ভেড়ামারা শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ শীতকালীন পিঠার দোকান। প্রতিদিন বিকেল থেকে এসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় জমছে মানুষজনের। বিক্রেতারা পিঠা তৈরি করছেন আর ক্রেতারা দাঁড়িয়ে বা বসে বসে গরম গরম এসব শীতের পিঠার স্বাদ নিচ্ছেন। এ যেন শীতের আরেক ধরনের আমেজ।

 

 

ভেড়ামারা শহর ঘুরে দেখা যায়, বিভিন্ন মোড়ে ও পাড়া-মহল্লায় স্বল্প আয়ের লোকজন গড়ে তুলেছেন পিঠার দোকান। শহরের কোর্চ বাসস্ট্যান্ড, উপজেলার মোড়ের সামনে, রেলওয়ে স্টেশন প্লাটফর্ম, শাপলা চত্বর, উত্তর রেলওয়ে গেট,দক্ষিণ রেলওয়ে গেটসহ বিভিন্ন হাটের রাস্তা বা এলাকায় এসব পিঠার দোকান বসেছে। মূলত সেখানে ভাপা ও চিতই পিঠা তৈরি হচ্ছে এসব দোকানে।

 

রিকশাচালক, দিনমজুর, শিশু-কিশোর, চাকরিজীবী, শিক্ষার্থী সব শ্রেণি-পেশার মানুষ পিঠার দোকানের ক্রেতা। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে অনেককে আবার পিঠা খেতে দেখা যায়। অনেকে আবার পরিবারের সদস্যদের জন্য পছন্দের পিঠা নিয়ে যাচ্ছেন বাড়িতে।

 

 

পৌরসভার অফিসের সামনে সড়কের পাশে বসেছে বেশ কয়েকটি ভাপা-পিঠার দোকান। সেখানকার পিঠা বিক্রেতারা আলম হোসেন বলেন, আমরা চালের গুঁড়া, ভর্তা আর প্লাস্টিকের পিরিচ সাজিয়ে দোকান খুলি। পরে ভাপা-চিতুয়া ও অন্যান্য পিঠা বানিয়ে হটপটে ঢুকিয়ে রাখি। এরই মধ্যেই ক্রেতার ভিড় জমে গেলে সেখান থেকে বের করে তাদের সামনে পরিবেশন করি। পাশাপাশি সিদ্ধ ডিম, ডিম চিতুয়া ইত্যাদিও চলে বেশি।

 

 

এসব পিঠার দোকানে আসা ফারাকপুর গ্রামের ইয়ামিন বলেন, ছোটবেলার একটা সুখকর স্মৃতি হচ্ছে শীতের সকালে চুলার পাশে বসে ঝোলা গুড় মিশিয়ে চিতই পিঠা খাওয়া। গ্রাম থেকে শহরে এসে পিঠার সঙ্গে যুক্ত হয়েছে নানা ভর্তা।

 

 

তিনি বলেন, যেহেতু এটা শীত মৌসুম বাসাবাড়িতে তো পিঠা বানায় সেটার একটা স্বাদ আর এখানকার পিঠার মধ্যে স্বাদের বেশ পার্থক্য। বাসাবাড়ির পিঠায় সাধারণত আইটেমটা কম থাকে। আর এখানে যে পিঠা তৈরি হয় বিশেষ করে এখানকার ভর্তার আইটেমটা অসাধারণ, চার-পাঁচটা আইটেমের ভর্তা থাকে সবগুলোই আলাদা আলাদা স্বাদের সবকিছু মিলে এখানে বসে পিঠা খাওয়ার চমৎকার একটা পরিবেশ মনে হয়।

 

 

শহরের প্রফেসর পাড়া মহল্লার জমির উদ্দীন বলেন, বাসাবাড়িতে পিঠা বানানো বেশ ঝামেলা। খেতেও তো ইচ্ছে। তাই কী আর করা। দোকান থেকেই কিনে খাই।

 

 

পথচারী জাহিদ ইকবাল জানান, তিনি প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফেরার পথে দুটি চিতই পিঠা খান। পুরো শীতকাল সন্ধ্যার নাশতা পিঠা দিয়েই সারেন। পাশ থেকে আরেকজন বলেন, ঘরে পিঠা বানানোর রীতি উঠে যাচ্ছে। সেটা পুষিয়ে দেয় রাস্তার পাশের এই দোকানগুলো।

 

 

রেল লাইনের মধ্যে বসা জমেলা খাতুন জানান, এবার শীত শুরু হাওয়ার আগেই প্রচুর পিঠা বিক্রি হচ্ছে। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত পিঠা বিক্রি হয়। তবে রাতে পিঠার চাহিদা বেড়ে যায়। তাই আয়ও এবার একটু বেশি হচ্ছে। প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার টাকার মতো লাভ হচ্ছে। তবে তিনি চাল, চালের গুঁড়া, ডিম, চিনি, গুড়, জ্বালানি দ্রব্যাদির দাম অনেকাংশে বেড়ে যাওয়ায় বেশি লাভ করা যাচ্ছে না বলে জানান তিনি।

 

 ‘৮০ ভাগ ধর্ষণের ঘটনায় মামলা হয় না’

ঢাকা অফিস

দেশে ৮০ শতাংশ ধর্ষণের ঘটনায় কোনো মামলা হয়না। আইনের দুর্বলতা, সামাজিক অসচেতনতা, হয়রানি ও বিচারিক দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগী ও তাদের আত্মীয়স্বজনরা পুলিশের কাছে যেতে চায় না। তাই যৌন হয়রানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন বিশিষ্টজনরা।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের বক্তারা।

বক্তারা জানান, নারী নির্যাতন সংক্রান্ত সাড়ে ২৭ হাজার মামলা ঝুলে রয়েছে। দেশের সকল রাজনৈতিক দলের কাছে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

 

লিখিত তথ্য উপস্থাপন করে কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এডুকো বাংলাদেশের সহায়তায় ৭০টি জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ২৮টি ইলেকট্রনিক মিডিয়া থেকে তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত তথ্যে দেখা যায়, ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৬৯৫ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ৫০২ জন নারী এবং ১৯৩ জন কন্যাশিশু। গৃহের অভ্যন্তরে সহিংসতার শিকার হয়েছে ১৭৯ জন নারী এবং ২০ জন কন্যাশিশু। পাচার এবং কিডন্যাপের শিকার ৩২ জন নারী এবং ১৩৬ জন কন্যাশিশু, ধর্ষণের শিকার হয়েছেন মোট ১ হাজার ২২জন। এদের মধ্যে ৩৬২ জন নারী এবং ৬৬০ জন কন্যাশিশু এবং ধর্ষণের চেষ্টা করা হয়েছিল আরো ৫৩ জন নারী এবং ১৩৬ জন কন্যাশিশুকে। ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন ১৩ জন নারী এবং ৩৪ জন কন্যাশিশু। যৌন হয়রানির শিকার হয়েছেন ৩৫২ জন, যার মধ্যে ৯৬ জন নারী এবং ২৫৬ জন কন্যাশিশু।

সংবাদ সম্মেলনে বলা হয়,পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী দেশের সব থানায় বিগত পাঁচ বছরে (২০১৮-২২) ২৭ হাজার ৪৭৯টি ধর্ষণের মামলা হয়েছে। নারী নির্যাতনের মামলা হয়েছে ৫৯ হাজার ৯৬০টি। অন্যদিকে ডিএমপির তথ্য মতে, গত পাঁচ বছরে রাজধানীতে ৩ হাজার ৪২টি ধর্ষণ মামলা করা হয়েছে। এর মধ্যে নারী ২ হাজার ৪৭০ জন এবং শিশু ৫৭২ জন। তাদের তথ্যানুযায়ী গত পাঁচ বছরে শুধু ঢাকা মহানগরীতে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা মাত্র ২৪ জন।

 

তিনি আরও বরেন, যৌন হয়রানির ঘটনার বিচারের জন্য সুনির্দিষ্ট আইন না থাকা ন্যায়বিচার পাওয়ার পথে একটি বড় প্রতিবন্ধকতা। এ সমস্যার কার্যকর সমাধানের জন্য প্রয়োজন একটি যথাযথ আইন।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরকম একটি প্রেক্ষাপটে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম মনে করে, সংসদ নির্বাচনের পূর্বে সকল রাজনৈতিক দলসমূহের নিকট নারী ও কন্যাশিশুদের সমস্যার ব্যাপকতা তুলে ধরা। যাতে দলসমূহ তাদের নিজ নিজ নির্বাচনী ইশতেহারে নারী ও কন্যাশিশুদের কল্যাণে প্রয়োজনীয় প্রতিশ্রুতি ও পদক্ষেপ তুলে ধরে এবং বিজয়ী দল সেগুলো বাস্তবায়ন করতে পারে।

 

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে ভূমিকা রাখা প্রতিটি রাজনৈতিক দলসহ সকলের নাগরিক দায়িত্ব। সেই অবস্থান থেকে, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম কন্যাশিশুসহ সকল শিশু ও নারীদের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করার জন্য দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানায়। প্রতিটি রাজনৈতিক দলের কাছে ‘যৌন হয়রানী প্রতিরোধ ও সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সোচ্চার ভূমিকা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ২দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো, যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন করা যার মাধ্যমে সকল ধরণের এবং সর্বস্তরে সংগঠিত এ ধরণের সহিংসতার শিকার নারী ও শিশুরা আইনের আশ্রয় লাভ করতে পারে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিশুদের জন্য একটি আলাদা অধিদপ্তর গঠন করা।

এডুকো বাংলাদেশের সহায়তা ও চাইল্ড রাইটস স্পেশাইজড এন্ড অ্যাক্টিভিষ্ট টনি মাইকেল গোমেজের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক ও জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ-সভাপতি শাহীন আক্তার ডলি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহ-সম্পাদক ও অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, এডুকো বাংলাদেশের ডিরেক্টর অফ প্রোগ্রামস ফারজানা খান, গুডনেইবারস বাংলাদেশের হেড অব এডুকেশন এন্ড হেলথ রাজিয়া সুলতানা।

 

 

বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে। ফলে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়েও ঘাটতি দেখা দিয়েছে। বেনাপোল কাস্টম হাউসে ব্যাপক কড়াকড়ির কারণে পচনশীল ও বানিজ্যিক আমদানিকারকরা এই বন্দর দিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। উচ্চ শুল্ককরের পণ্য এ বন্দর দিয়ে আমদানি কমে গেছে। মোটরপার্টস, ফেব্রিকস, আয়রন, স্টিল, আপেল ও মোটর গাড়ির যন্ত্রাংশ আমদানিকারকরা বেনাপোল দিয়ে আমদানি বন্ধ করে দিয়েছেন। আমদানি কমে যাওয়ায় এসব পণ্য থেকে প্রায় ২০১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা যায়।

 

চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের মোট লক্ষ্যমাত্রা ছিল ৬ হাজার ২৩৮ কোটি টাকা। গত ৪ মাসে লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৯৯২ কোটি টাকা। তার বিপরীতে আদায় হয়েছে মাত্র ১ হাজার ৭৫১ কোটি টাকা। সেই হিসাবে ২৪০ কোটি টাকার রাজস্ব কম আদায় হয়েছে। সব মিলিয়ে ৩১৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কাস্টমস বিসয়ক সম্পদক আব্দুল লতিফ বলেন, মূল কারণ হচ্ছে ব্যাংক থেকে এলসি ওপেন করা যাচ্ছে না। ডলার সঙ্কটের কারনেই আমদানি বানিজ্যে এ ধরনের ধ্বস নমেছে। ফলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য কমে যাওয়ায় রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

আমদানিকারক আমিনুল ইসলাম আনু বলেন, ‘বর্তমানে বাংলাদেশে টাকার বিপরীতে ডলারের মূল্য ১১০ দশমিক ৪২ টাকা। এলসির সমুদয় টাকা ব্যাংকে পরিশোধ করলেও ব্যাংক এলসি দিচ্ছে না। এলসি করতে গেলে পিআই অনুমোদনের জন্য ব্যাংকের উচ্চ মহলে ধর্না দিয়েও কোন কাজ হচ্ছে না। তিনি বলেন, ‘গত সপ্তাহে এলসি করতে ডলারের বিপরীতে টাকার মূল্য ছিল ১১২ টাকা। চলতি সপ্তাহে তা বেড়ে ১৩০ টাকা হয়েছে। বাণিজ্যিক পণ্যের এলসি না হওয়ায় আমদানি বাণিজ্য কম গেছে ও রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে।

ব্যবসায়ীদের বৈধ সুবিধা নিশ্চিত হলে আশা করছি বাণিজ্যে আবারও গতি ফিরবে বেনাপোল বন্দরে।’

সি অ্যান্ড এফের ব্যবসায়ী জুয়েল রানা জানান, ভারতের নাসিক থেকে আসা আপেলসহ অন্যান্য উচ্চ পচনশীল পণ্যের চালান আসতে প্রায় তিনদিন সময় লাগে। ফলে পচে যায়  অধিকাংশ কার্টুনের ফল। পচা মালের রাজস্ব আদায় করায় অধিকাংশ আমদানিকারক বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশসেন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বর্তমানে দেশে ডলার সঙ্কট চলছে। ডলার সঙ্কট দেখিয়ে ব্যাংক কর্তৃপক্ষ এলসি দিতে চাচ্ছে না। আর এলসি দিলেও ডলারের রেট অনেক বেশি। ডলার বাইরে থেকে কেনার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে তারা। এলসি না হওয়ার কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি অনেক কমে গছে।’

বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ে ধস নামার কারণ আমদানি বাণিজ্য কমে যাওয়া। এলসি করতে ব্যাংক ম্যানেজার ব্যবসায়ীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করার কারণে এলসি কমে গেছে। এলসি করতে ব্যাংকে অতিরিক্ত খরচ হওয়ার কারণে ব্যবসায়ীরা আমদানি করতে নিরুৎসাহী হচ্ছে।’

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, ‘জেনেছি ডলার সঙ্কটে এলসি না হওয়ার আমদানি কম হচ্ছে। আগের তুলনায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য অনেক কমে গেছে। বিশেষ করে মোটরগাড়ি ও মোটরপার্টস থেকে ২০১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। আপেল সহ অন্যন্য ফলে আমদানিতে ২৪ কোটি ও ফেব্রিকস আমদানিতে ২১ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। সর্বমোট ৩১৩ কোটি টাকার রাজস্ব ঘাটতি আছে।

 

 

 

নির্বাচনী তপশীল

কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ২০২৩ গঠনের লক্ষে নির্বাচনী তপশীল ঘোষনা করা হয়েছে। মনোনয়ন পত্র গ্রহন ও জমাদান ০৭/১২/২৩ হতে ০৯/১২/২৩ পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ১১/১২/২৩। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৪/১২/২৩। সাধারন নির্বাচন ২৬/১২/২৩। স্থান উক্ত বিদ্যালয়।

পরিতোষ কুমার আউলিয়া

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার কালিনগর গোবর্দ্ধন চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়

দাকোপ, খুলনা।

 

 

দাকোপে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

দাকোপ প্রতিনিধি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ এর অবহিতকরণ ও পরিকল্পনা সভা দাকোপে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা মন্ত্রাণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুদীপ বালা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুমন্ত পোদ্দার। সভা পরিচালনা করেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক , সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী বৃন্দ।

আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা ৯টি ইউনিয়ন ও চালনা পৌসভায় ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হবে। ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানাগেছে।

 

দাকোপে নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

দাকোপ  প্রতিনিধি

দাকোপে উলাসী সৃজনী সংঘের আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ‘র অর্থায়নে নারী ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে দাকোপ গ্রুফ লেভেলে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন অত্র দপ্তরগুলোর সহকারী কর্মকর্তা বৃন্দ। এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উলাসী সৃজনী সংঘের উই প্রকল্পের রিজিওনাল কোডিনেটর মোঃ হারুনুর রশিদ, উপজেলা ফিল্ড কোডিনেটর ব্রজেন্দ্রনাথ শীল, ইউপি সদস্য বিশ^জিত রায়, দেবব্রত সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। নির্বাচনে সভাপতি পদে শামসুন্নাহার বেগম, সহ সভাপতি হিমাদ্রী মৃধা, শিবানী মন্ডল, সাধারণ সম্পাদক রত্মা সানা, যুগ্ম সম্পাদক অপর্না রায়, কোষাধ্যক্ষ অনুরাধা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শাহানাজ বেগম, দপ্তর সম্পাদক লিপিকা মন্ডল, সদস্য অসিমা মন্ডল, লতিকা মোড়ল, আলেয়া খাতুন নির্বাচিত হয়েছে।

 

 

মহেশপুরে সাংবাদিকদের সঙ্গে নৌকা প্রার্থীর মতবিনিময়

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য মেজর জেনারেল(অব)সালউদ্দীন মিয়াজী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার(৫ডিসেম্বর) সকালে পৌর এলাকার চৌগাছা বাসস্টান্ডে আওয়ামীলীগের অস্থায়ী কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- নৌকার প্রাথী মেজর জেনারেল(অব) সালাউদ্দীন মিয়াজী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম পাঠান,সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুর সাত্তার প্রমুখ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হাসান লিটন,সাধারণ সম্পাদক অসীম মদক, মহেশপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামূল হক দুলু,প্রেসক্লাক মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ সকল সাংবাদিক বৃন্দ।

 

ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে সুশাসন প্রতিষ্টার লক্ষে সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে জনঅংশীদারিত্বে স্বচ্ছাতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনের লক্ষে উন্মুক্ত ওর্য়াড সভা ৫নং ওয়ার্ডের জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য সঞ্জয় ধর সুমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উদ্ভোধক ছিলেন পিলজংগ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী ও উপজেলা সমাজসেবা অফিসার অতিশ কুমার সরদার। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা শামীমা ইয়াসমীন পলি। অমিত কুমার মুখ্যাজীর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উন্নয়ন সহযোগী প্রভাষক অঞ্জন কুমার দে, উপসহকারী কৃষি অফিসার বিপুল কুমার পাল ও প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামান। সভায় দু”শতাধিক উপকারভোগী তাদের বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন। যা খসড়া আকারে একটি রেজুলেশন করা হয়। ##

 

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৬ নভেম্বর, ২০২৩ইং তারিখ  দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় “খুলনা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ” ইত্যাদি শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে যাহা মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। আমি এহেন মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। এককথায় প্রকাশ করলে বলতে হয় সরকারি নিয়ম-নীতি মেনে পত্রিকায় একাধিক বার বিজ্ঞাপন দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে গাছ নিলাম করা হচ্ছে তা বর্তমানে চলমান প্রক্রিয়ায় রয়েছে। অপরদিকে আমার কার্যালয়ের ড্রাইভারকে গায়ে হাত দেয়া সবৈর্ব মিথ্যা। পত্র-পত্রিকায় সংবাদ ছাপা হওয়ার আগে সত্যতা যাচাইয়ের জন্য কোন রির্পোটার আমার সাথে কথা বলেননি যা সংবাদে নীতি নৈতিকতা পরিপন্থী বলে আমি মনে করি।

-কাজী বরকতুল ইসলাম

অধ্যক্ষ

কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, খুলনা।