নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা শহরে ১৯ বছর ধরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ভ্যানে করে ভাজা বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন নুর ইসলাম।
বাদাম বিক্রেতা মো. নুর ইসলাম শ্যামনগরের আটুলিয়া এলাকার মৃত সানাউল্লাহ ঢালীর ছেলে।
তিনি জানান, ২০০৫ সাল থেকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ভ্যানের ওপর বাদাম বিক্রি করে আসছেন। বাদাম বিক্রি করে তিন মেয়ের লেখাপড়ার পাশাপাশি তার সংসার নির্বাহ করছেন। তিনি দুই মেয়েকে অর্নাস পর্যন্ত ও এক মেয়েকে এইচএসসি পর্যন্ত লেখাপড়া করিয়ে তাদেরকে আবার বিয়ে দিয়েছেন।
তিনি আরো জানান, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানসহ তার কন্যা শেখ হাসিনাকে ভালোবাসেন বলেই ২০০৫ সাল থেকে খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে তিনি এখনো বাদাম বিক্রি করে আসছেন। যতদিন তিনি বেঁচে থাকবেন এবং শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন তিনি খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে বাদাম বিক্রি করে যাবেন।











































