ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত ঘোষণা করার পর ২৪ ঘণ্টাও পার হয়নি, এবার শ্রীলঙ্কা সফর স্থগিত ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী জুলাইতে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ খেলার সূচি নির্ধারিত ছিল বাংলাদেশের।
জুলাই-আগস্টে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাসের কারণে, এই সিরিজ খেলতে যেতে পারবে না বলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, তারা এই সিরিজ খেলতে যেতে প্রস্তুত নয়। মঙ্গলবারই ঘোষণা আসে, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে নিউজিল্যান্ডের সফর স্থগিত হওয়ার ব্যপারে। শ্রীলঙ্কা সফরে না যাওয়া নিয়ে আগে থেকে বিসিবি সভাপতি বলে আসছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কোনো ঘোষণা এতদিন দেয়া হয়নি। কিন্তু অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছিল। তারা আশাবাদী ছিল জুলাইতে ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে। এরপর জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে। এরই মধ্যে ভারত জানিয়ে দিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে তারা এই সিরিজ খেলতে আপাতত যাচ্ছে না। এবার না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিলো বাংলাদেশও।
করোনাভাইরাসের কারণে এ নিয়ে পঞ্চম সিরিজ স্থগিত করলো বাংলাদেশ। এপ্রিলে পাকিস্তানের করাচিতে গিয়ে টেস্ট খেলার সূচি নির্ধারিত ছিল বাংলাদেশের। এরপর মে মাসে ছিল বাংলাদেশ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফর। যেটাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা ছিল টাইগারদের। এরপর জুনে ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল বাংলাদেশের হোম সিরিজ। আগস্ট-সেপ্টেম্বরে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ। সর্বশেষ জুলাই-আগস্টে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ স্থগিত হলো বাংলাদেশের।
কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
ক্রীড়া প্রতিবেদক
আগের ম্যাচ গোলশূন্য ড্র হয় সেভিয়ার বিপক্ষে। সেই সুযোগ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রিয়াল মাদ্রিদ। ফলে বার্সেলোনার ওপর চলে আসে বাড়তি চাপ। তা জয় করে লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে কিকে সেতিয়েনের শিষ্যরা।
মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়টি মোটেও সহজ ছিল না। ইভান রাকিটিচের একমাত্র গোলে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বিলবাওয়ের বিপক্ষে দুই বছরের বেশি সময় পর জয় এটি। অথচ ম্যাচের সকল পরিসংখ্যান ছিল বার্সার পক্ষেই। বল দখলের লড়াইয়ে বিলবাওকে পাত্তাই দেননি মেসি, সুয়ারেজ, বুসকেটসরা। আক্রমণের ক্ষেত্রেও প্রতিপক্ষের চেয়ে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের শুরুর দিকে বলার মতো একটি ক্রস ছাড়া তেমন কিছুই করতে পারেনি বিলবাও। অন্যদিকে সারা ম্যাচজুড়েই একের পর এক আক্রমণ করে গেছে স্বাগতিক বার্সেলোনা। কখনও নিজেদের ফিনিশিংয়ের ব্যর্থতা, আবার কখনও বিলবাওয়ের গোলরক্ষকের দৃঢ়তায় পাওয়া হচ্ছিল না জালের দেখা। শঙ্কা জেগেছিল আবার হয়তো পয়েন্ট খোয়াবে লিগ চ্যাম্পিয়নরা। অবশেষে ম্যাচের ৭১ মিনিটে অধিনায়ক মেসির কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল কাঁপান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ। প্রায় এক বছর পর গোলের দেখা পেলেন তিনি। এ গোলের সুবাদেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত হয় বার্সেলোনার।
লিগের ৩১ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৬৮ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের ঝুলিতে রয়েছে ৬৫ পয়েন্ট। গতকাল রাতে মায়োর্কার বিপক্ষে জিতলেই টেবিলের শীর্ষে উঠে যাবে রিয়াল।
২০২২ সালে দুই ‘বিশ্বকাপ’ আয়োজন করবে ফিফা
ক্রীড়া প্রতিবেদক
করোনা মহামারির কারণে থমকে যাওয়া ফুটবল বিশ্ব ফের চলতে শুরু করেছে। আর এই চলার পথ মসৃণ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ফিফা ও উয়েফা। তবে এবার আরও বড় খবর সামনে এলো। ২০২২ সালেই ফুটবলের ইতিহাসে চমক জাগানিয়া ঘটনা ঘটতে যাচ্ছে। কারণ, ওই বছর দুই ‘বিশ্বকাপ’ আয়োজন করতে চায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
করোনার কারণে ফুটবলের শিডিউল উল্টাপাল্টা হয়ে গেছে। তবে এটা নিশ্চিত যে, ২০২২ সালের শীতে কাতারের মাটিতে বসবে ফুটবল বিশ্বকাপের আসর। একই বছর গ্রীষ্মে বসবে কাব বিশ্বকাপের আসর। এই পরিকল্পনা খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর মাথা থেকে এসেছে। যাতে সায় দিয়েছে উয়েফাও।
এশিয়া কাপ হবে
ক্রীড়া প্রতিবেদক
করোনা পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে চলছে নানা গুঞ্জন। শোনা গিয়েছিল, আইপিএলের জন্য এশিয়া কাপ চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বাতিল হতে পারে এবারের আসরটি। তবে আয়োজক পাকিস্তান উড়িয়ে দিলো এমন তথ্য। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী জোর দিয়েই বলেছেন, শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে যেখানেই হোক, এশিয়া কাপ হবে।
ওয়াসিম খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এশিয়া কাপ যথারীতি অনুষ্ঠিত হবে। পাকিস্তান ইংল্যান্ড সফর শেষে ফিরবে ২ সেপ্টেম্বর। সে হিসেবে আমরা সেপ্টেম্বর অথবা অক্টোবরেই তা আয়োজন করতে পারি।’ ভেন্যু নিয়ে কিছুটা জটিলতা যে রয়েছে, তা স্বীকার করলেন ওয়াসিম খান। শ্রীলঙ্কা যে সম্ভাব্য ভেন্যুর তালিকায় রয়েছে তা স্বীকার করেছেন পিসিবির এই প্রধান নির্বাহী। তবে বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো দ্রুতই পরিষ্কার হয়ে যাবে, আমরা এশিয়া কাপ নিয়ে আশাবাদী কারণ, শ্রীলঙ্কায় করোনার সংক্রমণ সেভাবে হয়নি। তবে তারা যদি করতে না পারে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত তো আছেই।’
আইপিএলে সাকিবের সেরা একাদশ
ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে আট বছর খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলেছেন সাকিব।
সবচেয়ে বেশি খেলেছেন কলকাতার হয়ে। বাংলাদেশের হয়ে আইপিএলে সবচেয়ে বেশি আসরে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়ও সাকিব। তাই অভিজ্ঞতার ভারে আইপিএলের সেরা একাদশও বেছে নিয়েছেন তিনি। সাকিবের পছন্দের আইপিএল একাদশ : রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডিয়া, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্ণপতি বালাজি ও উমেশ যাদব।
করোনায় সাবেক ফুটবলার বেলালের মৃত্যু : বিভিন্ন সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক কৃতি ফুটবলার বেলাল হোসেন (৫৩) ঢাকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত. বেলাল হোসেন নওয়াপাড়া উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত. দেলোয়ার হোসেন মন্টুর ছেলে এবং নওয়াপাড়া প্রেস কাবের সভাপতি আসলাম হোসেনের ছোট ভাই। এছাড়া তিনি অভয়নগর থেকে প্রকাশিত আঞ্চলিক পত্রিকা দৈনিক নওয়াপাড়ার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
কৃতি ফুটবলার বেলাল হোসেনের মত্যুতে রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সোনালী অতীত কাব ও খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনালী অতীত কাবের সহ-সভাপতি এ মনসুর আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, যুগ্ম-সম্পাদক এস এম সোহরাব হোসেন ও শাহ্ আসিফ হোসেন রিকু, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. খায়বার হোসেন সমেরু, তরিকুল ইসলাম সোহান ও মো. জাহিদ হাসান ডানোসহ কাবের সকল সদস্যবৃন্দ।
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুস ছালাম ঢালী, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ শেখ, সহ-সভাপতি মোসাব্বির মোশের্দ চঞ্চল, কামরুজ্জামান সেলিম, তরিকুল ইসলাম বাবু, হাসান ইমাম রিক্ত, মো. বাবর আলি, লুৎফর রহমান নয়ন, মো. এজাজ আহমেদ ও প্রাণতোষ দাস, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরোজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, আশিকুল ইসলাম জুয়েল, মো. খালিদ সাইফুল্লাহ, আমিনুল ইসলাম রিপন ও লিটন পাল। সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান মহাসিন ও মো. কামাল রেজা সুজা, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন ও মো. আসাদুজ্জামান মুরাদসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।
ক্রীড়া সংগঠক মোতালেবের ভাইয়ের ইন্তেকাল : ক্রীড়া সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব হাজ্বী মো. মোতালেব মিয়া এর বড় ভাই হাজ্বী মো. ইয়াছিন মিয়া ২৩জুন রাত ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯বছর। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।
আর্সেনালে চুক্তি বাড়াল ডেভিড লুইস
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ জায়ান্ট আর্সেনালের সঙ্গে নতুন করে এক বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইস। করোনা ভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে ফেরার পর ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল আর্সেনাল। ওই ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মারাত্মক এক ভুল করে বসেন লুইস। তার ভুলেই সিটির রহিম স্টার্লিং গানারদের জালে বল জড়াতে সক্ষম হন।
ওই ম্যাচের দ্বিতীয়ার্ধেও দলের সর্বনাশের কারণ হন লুইস। এবার সিটির রিয়াদ মাহারেজকে ফাউল করে লাল কার্ড দেখতে হয় তাকে। ওই ঘটনার পর আর্সেনালভক্তরা ধরেই নিয়েছিলেন, লুইসের বিদায় নিশ্চিত। এই মৌসুম শেষে আর্সেনাল ত্যাগ করবেন বলে ভাবা হচ্ছিল। লুইসের কপাল খুলে যায় আসলে ভাগ্যগুণে। কারণ, সিটির বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে ৩মাসের জন্য ছিটকে পড়েছেন আরেক ডিফেন্ডার পাবলো মারি। আর তাতেই আর্সেনালে লুইসের ক্যারিয়ার আরও এক মৌসুম বাড়লো।
এবার পিএসজির ডেরায় করোনার হানা
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে মার্চের মাঝামাঝিতে বন্ধ হয়ে যায় ইউরোপিয়ান শীর্ষ ফুটবল লিগের সব আসর। দীর্ঘ তিন মাসের বিরতি শেষে করোনা সঙ্কট কাটিয়ে আবার মাঠে ফিরেছে জার্মান বুন্দেসলিগা, স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইতালিয়ান সিরি আ লিগ। খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে কেবল ফরাসি লিগ ১ এপ্রিলের শেষে বাতিল ঘোষণা করা হয়।
তবে তাতে করোনা থেকে রক্ষা পেল কই? বাতিল করলেও চলতি লিগ ১ এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। আর তাদের তিনজন ফুটবলার এবং একজন স্টাফের করোনা ধরা পড়েছে। কাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। লিগ ১ এর শিরোপাধারী পিএসজি ফরাসি দুইটি কাপের ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের প্রস্তুতি নেওয়ার জন্য আগামী সপ্তাহ থেকে অনুশীলনে ফেরার কথা। আর তাঁর আগে সবার করোনা টেস্ট করা হয় সেখানে মোট চারজনের করোনা পজেটিভ ধরা পড়ে। তবে কারো পরিচয় জানানো হয়নি।
সাবেক ক্রিকেটারদের নিয়ে টি-টেন টুর্নামেন্ট শ্রীলঙ্কায়
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করতে পারেনি। দেশটির সরকার করোনাকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে লকডাউন ও জরুরী অবস্থা উঠিয়ে দেওয়া হয়েছে। দেশটিতে এখন ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
আন্তর্জাতিক সূচি আয়োজনের জন্য চেষ্টা করলেও সফল হয়নি তারা। আগস্ট-সেপ্টেম্বরে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্য আছে তাদের। এদিকে তার আগে সাবেক ক্রিকেটারদের নিয়ে দেশটিতে টি-টেন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে পুত্তালাম ডিস্ট্রিক ক্রিকেট অ্যাসোসিয়েশন। এতে অনুমতি মিলেছে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে। তবে এসএলসি জানিয়ে দিয়েছে জাতীয় দলের চুক্তিভুক্ত কোনো খেলোয়াড়কে এই টুর্নামেন্টের জন্য ছাড়বে না তারা।
২৫ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইতিমধ্যে খেলার জন্য রাজি হয়েছেন অজন্তা মেন্ডিস, চামারা সিলভা, নুয়ান কুলাসেকারা, সচিত্রা সেনানায়েকা, চামারা কাপুগেদারা, থিলান থুসারা, দামিক্কা প্রাসাদ, আসেলা গুনারতেœরা। এছাড়াও আয়োজক কমিটি আরও অনেক সাবেক খেলোয়াড়দের খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। কেউ কেউ না করলেও অনেকে এখনও কোনো উত্তর জানায়নি।
আর্থারকে ভেড়াতে প্রস্তুত জুভেন্টাস
ক্রীড়া প্রতিবেদক
বার্সেলোনা থেকে আর্থার মেলোকে দলে নিয়ে আসতে প্রস্তুত জুভেন্টাস। ইতালিয়ান মিডিয়া বলছে ব্রাজিলিয়ানের জন্য ৮০ মিলিয়ন ইউরো খরচ করার প্রস্তাবও দিয়েছে বিয়াঙ্কোনেরিরা। এরপর বাকিটা নির্ভর করছে আর্থারের ব্যক্তিগত ইচ্ছার ওপর।
গেল মাসেই আর্থার ও জুভেন্টাসের মিরালেম পিয়ানিচের সোয়াপ ডিলের একটি গুঞ্জন উঠেছিল। তখন আর্থার নিজেই দুই কাবকে পরিস্কার করে জানিয়েছিলেন বার্সা ছাড়ার কোনো ইচ্ছা নেই তার। তবে মাউরিসিও সারির দলে আর্থারকে যোগ করার ব্যাপারে আশা ছাড়েনি জুভেন্টাস। ইতালিয়ান মিডিয়া দাবি করছে, সারির অধীনে চেলসি ও নাপোলিতে জর্জিনিয়ো যে ভূমিকায় খেলেছেন, আর্থারকে দলে ভিড়িয়ে একই কাজ করাতে চায় জুভেন্টাস। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ২০১৮ সালে যোগ দিয়েছিলেন বার্সায়। জুভেন্টাস আর্থারকে পেতে বার্সার চেয়ে বেশি বেতনও প্রস্তাব করেছে তাকে। সে অনুযায়ী বছরে প্রায় ৫ মিলিয়ন ইউরো আয় করবেন ব্রাজিলিয়ান।
ওয়েস্টহ্যামের বিপক্ষে টটেনহ্যামের জয়
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। দলের হয়ে গোল তুলেছেন অধিনায়ক হ্যারি কেন। মঙ্গলবার রাতে নিজেদের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে টটেনহ্যাম। যদিও বিরতিতে যাওয়ার আগে গোলের দেখা পায়নি কোনও দলই।
বিরতি থেকে ফিরে আরও গতি বাড়ায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচের ৬৪ মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। ৬৪ মিনিটে নিজেদের জালে বল জড়ান টমাস সুচেক। ইংলিশ লিগের চতুর্থ চেক প্রজাতন্ত্রের ফুটবলার হিসেবে আত্মঘাতী গোল করলেন তিনি। এরপর গোল শোধে মরিয়া ওয়েস্টহ্যাম আর ব্যবধান বাড়াতে চায় টটেনহ্যাম। ম্যাচের ৮২ মিনিটে হ্যারি কেনের গোলের মধ্য দিয়ে জয় নিশ্চিত হয় টটেনহ্যামের। দিনের অপর ম্যাচ লিস্টার সিটি আর ব্রাইটনের ম্যাচটি ে গাল শূন্য ড্র হয়েছে।
লিগ প্রত্যাবর্তনে জিতল নাপোলি
ক্রীড়া প্রতিবেদক
লকডাউন থেকে বের হয়েই ক্রিশ্চিয়ানো ে ানালদোদের হৃদয় ভেঙেছে নাপোলি। ছিনিয়ে নিয়েছে কোপা ইতালিয়ার ট্রফি। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালের দুরন্ত ফর্মটা তারা এবার বয়ে নিয়ে এসেছে ইতালিয়ান লিগেও।
তাই তো সেরি এ’তে ফিরেই জয়ের দেখা পেল আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সাবেক এ কাব। প্রতিপক্ষ হেল্লাস ভেরোনাকে হারিয়ে দিল ২-০ গোলে ভেরোনার মাঠে ম্যাচের ৩৮তম মিনিটে অতিথি নাপোলিকে লিড এনে দেন আরকাদিউজ মিলিক। এই এক গোলেই জিততে পারতো সফরকারীরা। তবে ম্যাচের শেষ মিনিটে জয়ের ব্যবধানটা দ্বিগুণ করেন হার্ভিং লোজানো। ২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নাপোলি। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে গত আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাৎসিও। ২৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে ভেরোনা।
সিপিএলে খেলবেন না গেইল
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছর ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল) শুরুর ও শেষের তারিখ ঠিক হয়ে আছে। শুরু ১৮ আগস্ট। শেষ ১০ সেপ্টেম্বর। তবে করোনাভাইরাস কালে এই টুর্নামেন্ট শুরুর জন্য এখনো ক্যারিবীয় সরকারের অনুমতি পাওয়া যায়নি। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত অবশ্য জানিয়ে দিয়েছেন ক্রিস গেইল। এই বছরের সিপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টি-টোয়েন্টির এই সুপারস্টার।
গেইল জানিয়েছেন লকডাউনের কারণে পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎও তার ঠিক মতো হচ্ছে না। তাই পরিবারকে সময় দিতেই এই বছরের সিপিএলে তার না খেলার সিদ্ধান্ত। চলতি বছর সিপিএলে ক্রিস গেইলকে দলে টেনেছিল সেইন্ট লুসিয়া জুকস। ফ্র্যাঞ্চাইজির মালিককেও গেইল নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির মালিক গেইল। সিপিএলেও এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২৩৪৪ রানের মালিক এই বাঁহাতি ওপেনার।
হাঁটুর ইনজুরিতে আগুয়েরো
ক্রীড়া প্রতিবেদক
আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। এ সম্পর্কে গার্দিওলা জানিয়েছেন ইনজুরির কারণে আগামী কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকতে পারেন তিনি। সোমবার প্রিমিয়ার লিগে বিরতির ঠিক আগে বার্নলি অধিনায়ক বেন মির চ্যালেঞ্জে হাঁটুতে আঘাত পান ৩২ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার।
এ সম্পর্কে গার্দিওলা বলেছেন, ‘বিষয়টি ভাল মনে হচ্ছেনা। গত মাসেও সে হাঁটুর সমস্যায় ভুগেছে। এখনকার ইনজুরির বিষয়টিও তাকে ভোগাতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন তার সুস্থ হতে সময় লাগবে’। ফিল ফোডেন, রিয়াদ মাহারেজ ও ডেভিড সিলভার গোলে ম্যানচেস্টার সিটি সোমবার বার্নলিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। ৩০ ম্যচে ৬৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।









































