Home খেলাধুলা মেসিকে পেছনে ফেলে ‘হ্যাটট্রিক’ রোনালদোর

মেসিকে পেছনে ফেলে ‘হ্যাটট্রিক’ রোনালদোর

69

স্পোর্টস ডেস্ক।।

একসময় খেলার মাঠে ইউরোপ মাতিয়েছেন দুজন। এখন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কেউই খেলেন না ইউরোপিয়ান ক্লাবে। তাই মাঠের প্রতিদ্বন্দ্বিতায় এখন আর তাদের দেখা যায় না। তবে মাঠে না থাকলেও, মাঠের বাইরের প্রতিদ্বন্দ্বিতা চলছে এখনো।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে কার কত অনুসারী, এসব খাত থেকে তাদের আয় কেমন, বিজ্ঞাপন পেয়ে তারা ঝুলিতে কত পুরেন, সেসব নিয়েও ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই। এমনই এক প্রতিযোগিতায় লিওনেল মেসিকে পেছনে ফেলে টানা তৃতীয়বার পেছনে ফেলে ‘হ্যাটট্রিক’ করলেন রোনালদো। এবার ২০২৩ সাল নিয়ে টানা ৩ বছর ইনস্টাগ্রাম থেকে আয়ে ১ নম্বর ক্রীড়াবিদ হয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো।

ইনস্টাগ্রামে রোনালদো অনুসারী প্রায় ৬০ কোটি, যা সামাজিক যোগাযোগমাধ্যমটির সর্বোচ্চ। অন্যদিকে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির ইনস্টাগ্রামে ভক্তসংখ্যা ৪৮ কোটির মতো। রোনালদো ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য পান ৩.২৩ মিলিয়ন ডলার। আর মেসি প্রতি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার।

আরও পড়ুন:আর্জেন্টাইন খেলোয়াড়ের পা ভেঙে যাওয়ার সেই ঘটনায় নিষিদ্ধ মার্সেলো

ইনস্টাগ্রাম থেকে আয়ে রোনালদো এবং মেসি এগিয়ে অন্য যেকোনো বিভাগের সেলিব্রেটির চেয়েও। ক্রীড়াজগতের অন্য খেলোয়াড়দের মধ্যে ইনস্টাগ্রাম থেকে আয়ের দিক দিয়ে শীর্ষে আছেন ভারতের ক্রিকেটার বিরাট কোহলি এবং ব্রাজিলের ফুটবলার নেইমার জুনিয়র।

এ বছরের শুরুতেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন পর্তুগিজ তারকা রোনালদো। আর ২০২২-২৩ মৌসুম ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে শেষ করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি।