স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আমেরিকার দুই প্রতিবেশী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। ফুটবল ম্যাচে এই দুই দলের লড়াইয়ে দুইভাগে ভাগ হয়ে যায় ক্রিকেটবিশ্ব। তাই যেমন প্রতিযোগিতাই হোক, দুই দলের খেলা নিয়ে চর্চায় মেতে থাকেন ফুটবলপ্রেমীরা।
তেমনই একটি ম্যাচ হয়ে গেল গতকাল বৃহস্পতিবার। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। যেখানে আর্জেন্টিনাকে ১০-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।
টুর্নামেন্টে গ্রুপ ‘বি’ তে পড়ে আর্জেন্টিনা ও ব্রাজিল। ৫ দলের এই গ্রুপের অন্য তিনটি দল হলো কলম্বিয়া, পেরু ও ভেনেজুয়েলা। আগের ৩ ম্যাচে বিশাল ব্যবধানে তিন জয় নিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। তাই আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচ তাদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকত। এমন ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ছেলেখেলা করেই গুনে গুনে ১০টি গোল দিল সেলেসাওরা। আর নিজেদের খেলা ৪ ম্যাচের ৩টিতে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। গ্রুপে ব্রাজিলের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া।
আরও পড়ুন:এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়ক সাকিব
এদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্যারাগুয়ে ও চিলি। গ্রুপের অন্য তিনটি দল হচ্ছে উরুগুয়ে, ইকুয়েডর ও বলিভিয়া। সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে আগামী ১২ আগস্ট ভোরে লড়বে চিলি। তার আগে প্যারাগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। চিলির ইকুইকে হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১৩ আগস্ট, ফাইনালের মধ্য দিয়ে।










































