Home আঞ্চলিক কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

18

স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৭৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় কেএমপি’র বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর টি টি কলোনীর মো. বাদশার ছেলে মো. মেহেদী হাসান সানি সর্দার (২১), বড় বয়রা মধ্যপাড়া বোকারিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত. আসলাম হাওলাদারের ছেলে মো. রবিউল ইসলাম ওরফে পঁচা (২২), দৌলতপুর পাবলা দত্তবাড়ি মতিনের বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ শেখের ছেলে মো. হাফিজুল শেখ (২৫) ও যশোর জেলার অভয়নগর থানার
বুঁইকারা এলাকার মো. কামরুল খাঁনের ছেলে ইমনওরফে রিপন (২৫)।
কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে কেএমপি’র বিভিন্ন থানা এলাকা থেকে ৩৭৮ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা রজু করা হয়েছে।