Home আঞ্চলিক চতুর্থ দিনে শেখ সোহেলের উদ্যোগে গল্লামারীতে যুবনেতা হাফিজের ইফতার বিতরণ

চতুর্থ দিনে শেখ সোহেলের উদ্যোগে গল্লামারীতে যুবনেতা হাফিজের ইফতার বিতরণ

7

খবর বিজ্ঞপ্তি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নির্বাসন থেকে ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেলের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় হয়ে পরা মানুষ ও পথচারী রোজাদারদের মাঝে গল্লামারী বাজার এলাকায় চতুর্থ দিনের মত ইফতার বিতরণ করা হয়।

খুলনা শহরের বিভিন্ন স্থানে ইফতার বিতরণের অংশ হিসেবে খুলনা মহানগর যুবলীগের সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে ৫শত জনকে ইফতার বিতরণ করা হয়। এর আগে প্রথম দিনে ৩শত দ্বিতীয় দিনে ৪শত মানুষের মাঝে ইফতার বিতরণ হয়।  


আয়োজনে উপস্থিত ছিলেন সোনাডাংগা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শরীফ এনামুল কবির, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, খুলনা মহানগর যুবলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদের শেখ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুবুল আলম, আওয়ামী লীগ নেতা মোঃ তৌহিদুর রহমান দিপু, ১৮ নং যুবলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম লিটন, মহানগর ছাত্রলীগ নেতা মাহামুদুল হাসান রাজেশ, ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহবায়ক কার্তিক চন্দ্র বিশ্বাস,

মনিরুল ইসলাম মন্টু, যুবলীগ নেতা কাইয়ুম বিন জামান, নাজিম উদ্দিন মাতবর, মোঃ শাহালম, মোঃ শাহালম কবির, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায়, সোহেল মোড়ল, শান্ত রহমান বাবু, মহানগর ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ ইমরান হোসেন ইমু, পিজুস মন্ডল প্রমুখ।