Home আঞ্চলিক গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না: জয়ন্ত কুন্ডু

গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না: জয়ন্ত কুন্ডু

10

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি যেকোন মুর্হুতে ক্ষমতায় আসবে উল্লেখ করে বিএনপির খুলনা ভিাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন, গণগ্রেফতার হুমকি ধামকি দিয়ে বিএনপির চলমান গনতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না। সময় যতই অল্প হোক-নির্যাতন যতই তীব্র হোক ০৪ ফেব্রুয়ারির খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবেই। খুলনা বিএনপির ঘাটি উল্লেখ করে জয়ন্ত কুমার কুন্ডু বলেন, কখনো কোন অপশক্তির কাছে বিএনপি মাথা নত করেনি। আগামীতেও কোন ফ্যাসিস্ট কর্তৃত্ববাদীর কাছে মাথা নত করবে না। আন্দোলনের মাধ্যমেই তাবেদার সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কেডি ঘোষ রোডস্থ খুলনা বিএনপি দলীয় কার্যালয়ে আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় খুলনা ভিাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করে আরও বলেন, মামলা দিয়ে হামলা করে, গ্রেফতার করে চলমান গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না। বর্তমান সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম,বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনরি আহবায়ক এ্যাড.শফিকুল আলম মনা, বিএনপি জাতীয় নির্বাহি কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ।

নগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিলটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক বদরুল আলম,কাজী মাহমুদ আলী, নগর স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন,ময়েজ উদ্দিন চুন্নু,কে এম মাহবুব আলম,ইউসুফ মোল্যা,নাসির উদ্দিন,হেলাল ফরাজি,সাইফুল ইসলাম মল্লিক,কাজী মাহবুবুর রহমান,কামাল হোসেন,জাহিদুল ইসলাম বাচ্চু,আলাউদ্দিন তালুকদার,আলআমিন সরদার রতন,মন্জুর শহীন রুবেল,নোমান,নাইম হাসান হাসিব,মিজান সরদার,তুহিন খন্দকার,মাহমুদ হাসান পলাশ,ইকবাল হোসেন বাবু কাজী,এজাজ মোল্লা,ফিরোজ হালদার,শহিদুল ইসলাম ডালিম,জামাল হোসেন ভুট্টো,মোতালেব শেখ,মোঃরিাজুল ইসলাম,লিয়াকত হোসেন,শিমুল,আলআমিন,জাহাঙ্গীর হোসেন,লিটন শিকদার,নুর ইসলাম,নজরুল ইসলাম বাবু,স্বপন তালুকদার,শাকিল আহমেদ,মোঃইয়াছিন,নুর ইসলাম নুরু,আলমগীর হোসেন,মোঃপমিন,রাসেল তালুকদার,মহাসিন হোসেন প্রমূখ।