Home আঞ্চলিক খুলনার লবণচরা থানা পুলিশের অভিযানে ১৫টি সোনার বারসহ গ্রেপ্তার ২

খুলনার লবণচরা থানা পুলিশের অভিযানে ১৫টি সোনার বারসহ গ্রেপ্তার ২

51

স্টাফ রিপোর্টার ।।
নগরীর জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী ব্রীজ হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ জানুয়ারি) দুুপুর সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন চট্টগ্রাম জেলার রাউজান থানার মোহাম্মদপুর পশ্চিম রাউজান এলাকার বিটু বড়ুয়ার ছেলে ইমন বড়ুয়া (২২) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ডলবা মোল্লা বাড়ির আবুল কাশেম মোল্লার ছেলে আবুল হোসেন (৩৮)।

কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, শনিবার দুুপুর সাড়ে ১২টার দিকে জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী ব্রীজ হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে লবনচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস টীম বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় আরাফাত ড্রাগ হাউজের সামনে পাঁকা রাস্তার উপর হতে ইমন বড়ুয়ার ডান পায়ের জুতার সুকতলার নিচে রক্ষিত অবস্থায় সাদা স্কচ টেপে মোড়ানো ৮ পিস এবং বাম পায়ের জুতার সুকতলার নিচ থেকে রক্ষিত অবস্থায় সাদা স্কচ টেপে মোড়ানো ৭ পিস স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে সহযোগী আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। যার বাজার মুল্যে এক কোটি চল্লিশ লক্ষ টাকা। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-১২