Home খেলাধুলা ৩ পরিবর্তন নিয়ে অলিখিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩ পরিবর্তন নিয়ে অলিখিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

14


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই শারজা ক্রিকেট স্টেডিয়ামে ভয় পাইয়ে দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। পরশু রাতে তো অঘটন ঘটিয়ে দিল স্বাগতিকরা। রেকর্ড রান তাড়ায় বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে অবিস্মরণীয় জয় তুলে নেয় মধ্যপ্রাচ্যের দলটি। এই হারের ধাক্কা সামলে উঠতে আজ ফের মাঠে নামবে লিটন দাসের দল। তিন ম্যাচের সিরিজের এই ম্যাচটা ‘অলিখিত ফাইনাল’।

Pause

Mute
Remaining Time -9:57

Close PlayerUnibots.com
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আরব আমিরাত। যেখানে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে ঢুকেছেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী হাসান ও হাসান মাহমুদ। তাদের জায়গা দিতে ছিটকে গেছেন নাজমুল হোসাইন শান্ত, নাহিদ রানা ও তানভির ইসলাম। দুইটি পরিবর্তন নিয়ে নামছে আরব আমিরাতও। আরিয়ানশ শর্মা ও মোহাম্মদ জাওয়াদউল্লাহর জায়গায় আজ একাদশে আছেন আকিফ রাজা ও ইথান ডি’সুজা।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া (উইকেটকিপার), আসিফ খান, আলিশান শরাফু, সাগির খান, ইথান ডিসুজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ খান, আকিফ রাজা

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকের আলী (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।