Home আঞ্চলিক খুবির হল থেকে মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

খুবির হল থেকে মাদকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

13

স্টাফ রিপোর্টার।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহসানউল্লাহ হল থেকে মদের বোতল, গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিব্রত খোদ বিশ্ববিদ্যালয় প্রশাসন। হলটির নিচতলা এবং চতুর্থ চলার দুটি কক্ষ থেকে এসব উদ্ধার করা হয়। মাদকের সঙ্গে ইউআরপি এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি শুরু হওয়ার কারণে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেনি।

জানা যায়, দীর্ঘদিন থেকে কয়েকজন শিক্ষার্থী মাদকের সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে অভিযোগ আসছিল। বৃহস্পতিবার খান বাহাদুর আইসানউল্লাহ হলের প্রভোস্ট, ছাত্রকল্যাণ পরিচালকসহ কয়েকজন অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা হলের নিচতলা ১০২ নম্বর কক্ষ এবং চতুর্থ তলার ৪১২ নম্বর কক্ষ থেকে বেশ কিছু মদের বোতল, পাইপ, গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেন। এ ঘটনার এগ্রো টেকনোলজি ও ইউআরপি ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে।

খান বাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট ড. মো. ইকবাল আহমেদ বলেন, রুটিন ওয়ার্কের পাশপাশি তথ্যের ভিত্তিতেও আমরা বিভিন্ন কক্ষ তল্লাশি করি। মাদকসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পূজার বন্ধের ছুটি শেষের পর আমরা তদন্ত কমিটি গঠন করব। প্রাথমিকভাবে সিট বাতিলের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে নেওয়া হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন শুক্রবার যুগান্তরকে বলেন, হলের দুটি কক্ষ থেকে এগুলো উদ্ধার হয়েছে। দুই শিক্ষার্থীর মধ্যে কোনো সম্পৃক্ততা আছে কিনা আমরা যাচাই করব।