ঢাকা অফিস।।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর, শেষ হবে ২৩ নভেম্বর। তবে বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৪ থেকে ২৯ নভেম্বরের মধ্যে।
শনিবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচনী পরীক্ষাসহ ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্তীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়/বিষয়সমূহে এক থেকে চার বিষয়ে ২০২৫ সালের অকৃতকার্য পরীক্ষার্থীগণের ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য বিষয়/বিষয়গুলোতে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর।
বিজ্ঞান বিভাগে ফরম পূরণের জন্য দুই হাজার ৪৩৫ টাকা, ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগে দুই হাজার ৩১৫ টাকা করে ফি ধরা হয়েছে।











































