Home আঞ্চলিক ধর্ম যার যার, রাষ্ট্র সবার-আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি: শফিকুল আলম তুহিন

ধর্ম যার যার, রাষ্ট্র সবার-আমাদের মূল পরিচয় আমরা বাংলাদেশি: শফিকুল আলম তুহিন

9

বিভিন্ন মন্দিরে পুজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেছেন, এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের সমান অধিকার রয়েছে। শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের মধ্যকার সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদঢ় করার এক মহামিলনের উপলক্ষ।


শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় খুলনা নগরীর টুটপাড়া গাছতলা মন্দির, কেশব চন্দ্র সার্বজনীন পূজা মন্দির, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির সরেজমিনে পরিদর্শন এবং পুজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শুভেচ্ছা বিনিময়কালে শফিকুল আলম তুহিন তাঁর বক্তব্যে বলেন, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা-ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের সবার মূল পরিচয়-আমরা বাংলাদেশি। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো অপশক্তি বা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীরা যেন আমাদের ঐতিহাসিক এই জাতীয় ঐক্য বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের নাগরিককে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনা মহানগরীর সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গতিনাশিনী মা দুর্গার আগমনে প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আসুক। উৎসবের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে। সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ দেশ গড়ে তুলবÑএটাই হোক এবারের শারদীয় দুর্গোৎসবের প্রধান অঙ্গীকার। মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা চৌধুরী হাসানুর রশীদ মিরাজ,

কে এম হুমায়ূন কবীর, মো. নাসির উদ্দীন, অ্যাডভোকেট মশিউর রহমান নান্নু, শফিকুল ইসলাম জোয়ার্দার জলি, নুরুল আলম দীপু, মোল্লা সালাউদ্দীন বুলবুল, মঞ্জুরুল আলম, জহিরুল ইসলাম খান জুয়েল, সওগাতুল আলম সগীর, জিয়াউর রহমান খান আপন, শাহ আসিফ হোসেন রিংকু, আব্বাস আলম, মফিজুল ইসলাম, মেহেদী হাসান লিটন, এস এম মুরাদ হোসেন, সৈয়দ আজাদ, আলমগীর আজাদ মিলন, শহিদুল ইসলাম, মো. লিটু, শাহরুজ্জামান মুকুলসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলক কান্তি দাস, শুভাগত দত্ত, কৃষ্ণ বণিক, নিখিল কুমার বিশ্বাস, নির্মলেন্দু মন্ডল, সঞ্জিব বণিক, উত্তম গুপ্ত, পপি ব্যানার্জী প্রমুখ।