খবর বিজ্ঞপ্তি।।
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিশ্ববিদ্যাল শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক সংগঠন মাতৃভূমি শোভনালীর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য তৈয়েবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি মাতৃভূমি শোভনালীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে এখন কিছুই পাওয়া যায় না। আর ঠিক সে সময়ই এই সংগঠনটি বিনামূল্যে এই ইউনিয়নের জনগণকে সেবা দিচ্ছে তাতে আমাদের ইউনিয়নকে আরো অগ্রগণ্য করেছে। ভবিষ্যতে আরো জনকল্যাণমুখী কাজে মাতৃভূমি শোভনালীর সকল সদস্য নিয়োজিত থাকবে এবং আমিও এই সংগঠনের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও সাতক্ষীরা সরকারি মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. বিশ্বজিৎ কুমার, ডা. নওয়াব আলী, আনসার ভিডিপির ইউনিয়ন দলপতি ডা. আবুল হোসেন ও হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজের প্রভাষক ডা. আদিত্য মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুহাম্মাদ রিয়াজ, মুসান্না গালিব, রিয়াজুল ইসলাম, তাওফিকা মিম, পারভেজ মোশারফ, ইমন হোসেন, গোলাম রসূল প্রমুখ।











































