রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন ।
জানা গেছে বুধবার দুপুরে তেরখাদা উপজেলার শেখপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার পুত্র আলামিন মোল্লা (৩৪) এলাকায় পুরাতন মালামাল ক্রয় করতে আসে । নির্জন এলাকায় এক স্কুলছাত্রীকে পেয়ে সে শ্রীলতাহানি ঘটায় । এলাকাবাসী তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে । পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট , উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।











































