Home আঞ্চলিক খুলনায় ক্লিনিকের এক নারীকে ধর্ষণ মামলার আসামী পাপ্পু জেলহাজতে

খুলনায় ক্লিনিকের এক নারীকে ধর্ষণ মামলার আসামী পাপ্পু জেলহাজতে

18

 

স্টাফ রিপের্টার ।।

নগরীর  সন্ধানী ক্লিনিকে কর্মরত এক নারী (৩১) ধর্ষণের অভিযোগ থানায় মামলা দায়ের করেছেন। তিনি বেসরকারি ওই ক্লিনিকের চিকিৎসক দেবনাথ তালুকদারের ব্যক্তিগত সহকারী হিসেবে মামলায় নিজের পরিচয় দিয়েছেন। বিয়ের প্রলোভণ দেখিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে ওই মামলায়।

এঘটনায় পুলিশ চিন্ময় সাহা পাপ্পু (৩১) নামের এক যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন। সে ডুমুরিয়া উপজেলার লেবুতলা এলাকার মৃত নিরাপদ সাহা’র পুত্র। মামলায় তাকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। গত ১৬ এপ্রিল খুলনা সদর থানায় মামলাটি রেকর্ড হয় যার নং- ২৩।

মামলার সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা গেছে, চিন্ময় সাহা পাপ্পু নামের যুবক ওই নারীকে বিয়ের প্রলোভণ দেখিয়ে খুলনা নগরীর ছোট মির্জাপুর এলাকার ভাড়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে একসাথে বসবাস করতেন। এসময় তাকে একাধিক বার ধর্ষণ করেছে অভিযুক্ত ওই যুবক। পরে বিয়ে করতে অনাগ্রহী হওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারী।

এবিষয়ে ডা. দেবনাথ তালুকদার মুঠোফোনে জানান, সে আমার চেম্বারে কাজ করে। তার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা চলছিলো বলে শুনেছি। মামলার বিষয়টি এখন জানতে পারলাম।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই উজ্জল সরকার বলেন, এজাহারভুক্ত অসামিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। সে খুলনা জেলা কারাগারে রয়েছে। এছাড়া মামলাটির এখনো তদন্ত কাজ চলছে।