Home আঞ্চলিক ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিক এর দাফন সম্পন্ন

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তৌফিক এর দাফন সম্পন্ন

7

ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনাায় মটর সাইকেল দূর্ঘটনায় নিহত ডুমুরিয়া উপজেলা সদরের যুবক গাজী তৌফিকুর রহমান কৌশিক(১৮) এর দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নিজ গ্রাম সাহসে যোহর নামাজ শেষে পারিবারিক কবরস্হানে তার দাফন করা হয়।


নিহত যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলা সদরের সার ও কীটনাশক ব্যবসায়ী গাজী মিজানুর রহমানের ছেলে গাজী তৌফিকুর রহমান কৌশিক শুক্রবার রাত ৮ টার দিকে খুলনা নগরীর পাওয়ার হাউজ মোড়ে একটি ইজিবাইকের সাথে তার ব্যবহ্রত মোটর সাইকেলটি দূর্ঘটনার শিকার হন।এতে সে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ সকালে নিহত কৌশিকের লাশ গ্রামের বাড়ি সাহস গ্রামে নিয়ে সেখানে নামাজের জানাযা শেষে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়েছে।