Home আঞ্চলিক খুলনায় এরশাদ শিকদারের ভাগ্নি জামাইয়ের ১০ বছর কারাদন্ড

খুলনায় এরশাদ শিকদারের ভাগ্নি জামাইয়ের ১০ বছর কারাদন্ড

8

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার মাদক মামলায় ভয়ংকর খুনী এরশাদ শিকদারের ভাগ্নি জামাই মোমিন গাজীকে ১০ বছরের সশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। রোববার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ মার্চ সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩য় ফেজের ১নং রোডের ২৮ নং বাড়ির ভাড়াটিয়া মোমিন গাজীর বাসার ডিপ ফ্রিজ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় এস আই আলমগীর কবির বাদি হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা এস আই সাইদুর রহমান ওই বছরের ২৮ মে চার্জশিট দাখিল করেন। সাজাপ্রাপ্ত মোমিন গাজী যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট জামরুলতলা এলাকার মৃত গফুর গাজীর ছেলে।

প্রসঙ্গত, হত্যা মামলায় কয়েক বছর আগে খুলনার আলোচিত এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হয়েছিল।