Home আঞ্চলিক পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রদানের কথা বলে টাকা হাতানোর অভিযোগ: দুই প্রতারক...

পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রদানের কথা বলে টাকা হাতানোর অভিযোগ: দুই প্রতারক আটক

6

বাগেরহাট অফিস।।

বাগেরহাটে সচিব ও সচিবের সহকারী পরিচয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি প্রদানের কথা বলে টাকা হাতানোর অভিযোগে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার দুপুরে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের পাশে একটি রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে আট হাজার টাকা, তিনটি মোবাইল ফোন ও কনস্টেবল নিয়োগে পাঁচটি প্রবেশপত্র জব্দ করা হয়।

আটকরা হলো- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চরখালী গ্রামের মৃত আফছার মৃধার ছেলে হেমায়েত মৃধা (৪০) এবং বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বারবাড়িয়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে মুজিবুর রহমান (৫৫)। হেমায়েত মৃধা নিজেকে সচিব এবং মুজিবুর রহমান সচিবের সহকারী হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কনস্টেবল পদে নিয়োগপ্রত্যাশীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, জিজ্ঞাসাবাদে তারা পুলিশে নিয়োগের কথা বলে কিছু টাকা সংগ্রহের কথা স্বীকার করেছে।