Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

24

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১১৩২পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী  গ্রেফতার

স্টাফ রিপোর্টার

সাতীরা মেডিক্যাল কলেজের সামনে অভিযান চালিয়ে ১১৩২ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’মাদক ব্যবসায়ী হলেন সাতীরা জেলার দেবহাটা থানার খলিশাখালী গ্রামের নুর মোহাম্মদের ছেলে শাহিন হোসেন (২৫) ও  মো. গফফার সরদারের ছেলে মো. হাবিবুর সরদার (২৭)।

র‌্যাব-৬ জানায়, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সাতীরা মেডিক্যাল কলেজের সামনে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান এর নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল। এসময় ১১৩২ পিস ইয়াবাসহ শাহিন হোসেন ও হাবিবুর সরদারকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে সাতীরা জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে  দেবহাটা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ বন্ধ বাংলাদেশিদের

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে গমনেচ্ছু যাত্রী প্রবেশ বন্ধ করেছে ইমিগ্রেশন বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে ভারতে প্রবেশের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ সীমান্ত দিয়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশে আসতে পারবে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে ঢাকার বিশেষ শাখা থেকে ই-মেইলের মাধ্যমে দর্শনা ইমিগ্রেশন পুলিশকে স্থলবন্দর বন্ধের নির্দেশনার পরিপত্র পাঠায়। সে পত্র মোতাবেক গতকাল শনিবার সকাল থেকে দর্শনা সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন বন্ধ রাখা হয়েছে। তবে ভারত থেকে আগত যাত্রী বাংলাদেশে ঢুকতে পারবে। এেেত্র তাদের ভারত সরকারের নিয়ম মেনে সীমান্ত পার হতে হবে।

এদিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন দিয়ে আজই শেষ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল। শনিবার সকালে ভারতের উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস। এসময় ট্রেনে কোনো বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ছিল না বলে জানিয়েছেন দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী।

চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের শুকুর আলীর ছেলে সোনা মিয়া (২৮) ও আলমডাঙ্গা উপজেলার আরজেত মন্ডলের মেয়ে মধুমিতা খাতুন (২৫) ।

স্থানীয় ও প্রত্যদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে হাজরাহাটি মোড়ে ভেড়া ও ছাগল নিয়ে বাড়ি ফিরছিলো সোনা মিয়া। এসময় চুয়াডাঙ্গাগামী একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-১৯-২৪৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে সোনা মিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাজশাহী মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রাইভেটকারের চাপায় তার নয়টি ভেড়া এবং তিনটি ছাগলেরও মৃত্যু হয়। 

এদিকে আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার দিকে আসছিলেন মধুমিতা। এসময় নওদাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান ও আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির এসব তথ্য নিশ্চিত করেন।

নড়াইলে যুবককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কামাল প্রতাব গ্রামে সাফি মোল্লা (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সাফি ওই গ্রামের বজলু মোল্লার ছেলে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কামাল প্রতাব বাজারে একটি দোকানে বসে গল্প করছিলেন সাফি। হঠাৎ করে ৮-১০ জন অস্ত্রধারী তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তরের দ্বন্দ্বে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জে ১১জন হোম কোয়ারেন্টাইনে

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিদেশফেরত ১১ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল শনিবার বিকেলে তাদেরকে হোম করেন্টাইনে রাখার ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য বিভাগ। গত শুক্র ও গতকাল শনিবার ইতালি, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরব থেকে গ্রামের বাড়িতে ফেরেন ওই ১১ব্যক্তি।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন, বিদেশফেরত ১১ব্যক্তির সম্পর্কে খোঁজ নিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলার তিনজন, কোটালীপাড়ার তিনজন, কাশিয়ানীর তিনজন ও মুকসুদপুর উপজেলার দুজন।

তিনি আরো জানিয়েছেন, ওই ১১ব্যক্তি সুস্থ আছেন। অধিক সতর্কতার জন্য তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাদের বিষয়ে খোঁজ রাখছেন।

বন্ধ হয়ে গেল বন্ধন এক্সপ্রেস

বেনাপোল প্রতিনিধি

করোনাভাইরাস ইস্যুতে এবার বন্ধ হলো খুলনা-কলকাতা রুটের ট্রেন বন্ধন এক্সপ্রেস। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা এ ট্রেনটি আজ রবিবার থেকে এক মাস বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ও বেনাপোলে দায়িত্বরত রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান।

সূত্র মতে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে ভারত সরকার ১৩মার্চ থেকে ভিসা স্থগিত করে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। এতে স্থলপথ ও আকাশ পথে আপাতত ভারত প্রবেশে সুযোগ থাকছে না। যে কারণে আন্তর্জাতিক রুটের ট্রেন পরিচালনা কর্তৃপ ট্রেন চলাচল বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছেন। খুলনা-যশোর-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল আজ থেকে ১৫এপ্রিল এক মাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপ।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে খুলনা-যশোর-কলকাতা বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করে। সপ্তাহে বৃহস্পতি ও রবিবার দুদিন করে এ ট্রেন সার্ভিস কলকাতা থেকে ছেড়ে আসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়। খুলনা স্টেশনে পৌঁছে দেড়টায়। খুলনা থেকে আবার দুপুর ২টায় ছেড়ে যায় এবং কলকাতা স্টেশনে পৌঁছায় রাত ১০টায়। এ প্রথম উদ্বোধনের পরে সাময়িকভাবে বন্ধন হলো কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি।

ডুমুরিয়ায় গলায় রশি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় রোগ যন্ত্রনা সইতে না পেরে ইন্দুভূষন কবিরাজ (৬০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।গতকাল শনিবার সকালে উপজেলার গুটুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়,গুটুদিয়া এলাকার শশাধর কবিরাজের ছেলে বৃদ্ধ ইন্দুভূষন দীর্ঘদিন পেটে ব্যাথায় ভুগছিলেন।তারই জের ধরে ঘটনার দিন সকালে জেলের ডাঙ্গা বিলে তার নিজ মৎস্য ঘেরের পাশে একটি কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে যার নং-১৫।

মামলা প্রত্যাহারের দাবিতে ডুমুরিয়ায় শ্রমিকদলের বিবৃতি

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হাসান বাপ্পি,জেলা যুবদলের সাধারন সম্পাদক ইবাদুল হক রুবায়েত,জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক খান ইসমাইল হোসেন,জেলা ছাত্রদলের সভাপতি আঃ মান্নান মিস্ত্রিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্য্যা মালা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা শ্রমিকদলের নেতৃবৃন্দ।এরা হলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি শেখ ফরিদ হোসেন,সাধারন সম্পাদক মোঃ তৈয়বুর রহমান,গাী ফারুক হোসেন,রেজাউল করিম বাচ্চু,আছাবুর খান,শেখ বাবলু,শেখ সেলিম, জহুরুল ইসলাম,হাবিবুর রহমান,হাবিবুর ফকির,সাইফুল ইসলাম,লাচ্চু শেখ,ফয়সাল ইসলাম,আঃ কাদের,হাবিবুর গাজী,নান্টু জোর্দ্দার,জসিম উদ্দিন,আমিনুর জোয়ার্দার,সেলিম শেখ,লিটু রহমান, সেলিম মোড়ল,জাহাতাপ সরদার, কামরুল,লিপু শেখ,আনিচুর খান,নুর ইসলাম,শরিফুল ই্সলাম,আছমত আলী,আব্দুর রউফ,আবুল কাশেম প্রমূখ।

মুজিববর্ষ উপলক্ষে সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তরের বিশেষ ক্যাম্প সহ বিভিন্ন কর্মসূচী পালিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে খুলনার শিরোমণিতে অবস্থিত বাংলাদেশ  ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১টি জেলার বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের মধ্যে থেকে বিএনসিসি’র বাছাইকৃত ৮০জন ক্যাডেটদের সমন্বয়ে ৬দিন ব্যাপী একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ৬দিনব্যাপী বিশেষ ক্যাম্পে ক্ষুদ্রাস্ত্র, ফায়ারিং, রণকৌশল এবং খেলাধুলা সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।  সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাহাত নেওয়াজ ক্যাম্প উপদেষ্টা হিসাবে দায়িত্বপালন করেন। এছাড়াও মেজর মোঃ শরিফুজ্জামান, লেঃ কাজী রিফাত জুবায়ের, ক্যাপ্টেন মোঃ রবিউল ইসলাম, লেঃ আঞ্জুম সুলতানা ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, বিএনসিসিও  অন্যান্য বেসামরিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ১০ মার্চ থেকে অনুষ্ঠিত ক্যাম্পে ক্যাডেটদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের উল্লেখযোগ্য বলিষ্ঠ নেতৃত্বের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা এবং একই সাথে ক্ষুদ্রাস্ত্র, ফায়ারিং, রণকৌশল ও খেলাধুলা সহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মুজিববর্ষ উপলক্ষে বিশেষ ক্যাম্প আজ ১৫ মার্চ শেষ হবে।

থানা আওয়ামীলীগ নেতা মনু’র পায়ের অস্ত্রপচার সম্পন্ন

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ফুলতলা গাড়াখোলা সরঃ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাছলিমা খাতুনের স্বামী গাজী মনির উজ জামান মনু’র (৬২) গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার পায়ে’র  অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। তিনি দির্ঘ্যদিন ধরে ডায়াবেটিস, হার্টজনিত কারনে ভুগছিলেন। তার পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চেয়েছেন। গাজী মনির উজ জামান মনু’র আশু সুস্থতা কামনা করেছেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, গাজী সিরাজুল ইসলাম,শেখ আবুল কালাম, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ আল আমিন,গাজী সোহেল হোসেন,সাজ্জাদ হোসেন সুজা প্রমুখ। উল্লেখ্য গাজী মনির উজ জামান মনু গিলাতলা গাজীপাড়া নিজস্ব বাসভবনের সামনে রাস্তায় পড়ে যেয়ে তার ডান পায়ের গোড়ালী ভেঙ্গে যায়।

ল্যাবরেটরী মোড়ে হেমায়েত ঢালীর বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

ফুলবাড়ীগেটস্থ ল্যাবরেটরী মোড় ঢালীবাড়ী হযরত গওছুল আযম খুলনবী(রঃ)এর ৬৬তম বার্ষিক ফাতেহা শরীফ শতশত ভক্ত আর শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে গতকাল শনিবার আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে শুক্রবার বাদ আছর সুরা-কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা এবং বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি এবং যোহরবাদ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাতে দোয়া পরিচালনা করেন, আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী। মোনাজাত শেষে অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী ফাতেহা শরীফ উপলক্ষে দুপুরের খাবার (তারারক)পরিবেশন করা হয়। ফাতেহা শরীফে কেসিসি ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন মিনা, মাওলানা মোঃ আকরাম হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীনসহ ইউনিটি’র সদস্যবৃন্দ, এলাকার মেম্বর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতশত ভক্ত উপস্থিত ছিলেন। উল্লেখ্য  মরহুম ফকির আব্দুল গফ্ফার (গহর) ঢালী ১৯৫৩ সালের ৩০ ফাল্গুন থেকে এই রেওয়াজ চালু করেন। বর্তমানে তার ছেলে আলহাজ্জ ফকির মোঃ হেমায়েত ঢালী অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী এই ফাতেহা শরীফ পালন করে আসছেন।

খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৪ মার্চ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, “সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে সহযোগিতা করে। লেখাপড়া শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সততার সাথে কাজ করতে হবে”।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেন সরদার, বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন প্রমুখ । অনুষ্ঠানে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এর মাধ্যমিক ও প্রাথমিক শাখা এবং উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৩ মার্চ শুক্রবার সকালে ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল ও উম্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।।

ঝিনাইদহে ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে শেখ মোঃ সুমন (২০) নামের এক ছাত্রলীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে যখম করা হয়েছে। শুক্রবার সন্ধায় সদর উপজেলার মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত সুমন মধুপুর গ্রামের শেখ মোঃ মফিজের ছেলে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের উপ- স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক।

আহত সুমন জানায়, শুক্রবার বিকেলে মধুপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সে। সেসময় স্থানীয় কিছু লোকজন আমার উপর অতর্কিত হামলা চালায়। সেসময় আমার শরীরে লোহার রঢ ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কপিলমুনি কালীবাড়ীতে জেলা আ’লীগের সাঃ সম্পাদক সুজিত অধিকারী

স্টাফ রিপোর্টার, কপিলমুনিঃ

জেলা আ’লীগের সাঃ সম্পাদক এড. সুজিত অধিকারী খুলনার কপিলমুনি কালীবাড়ী পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে আকস্মিক এ পরিদর্শনে আসেন। এসময় তারঁ সাথে জেলা আ’লীগের নেতৃবৃন্দ ছিলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, লতার সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাঃ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন প্রমূখ।

মোড়েলগঞ্জ নৌকায় ভোট চেয়ে পৌর শ্রমীক লীগের র‌্যালী

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাতীয় পৌর শ্রমীক লীগের উদ্যোগে নৌকায় ভোট চেয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমীক লীগের সভাপতি মো. আবুল কালাম খান।

সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, পৌর শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল শেখ প্রমুখ। বক্তারা বলেন, বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলনকে ২১ মার্চ বিপুল ভোটের ব্যবধানে বিজয় করতে হবে। সে ক্ষেত্রে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

করোনা সচেতনতায় মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধাদের জরুরী সভা

 মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতায় বৃদ্ধি, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও উপ নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে জরুরি সভা করেছেন মোরেলগঞ্জের মুক্তিযোদ্ধারা। শনিবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার মো. লিয়াকত আলী খান। মুক্তিযোদ্ধা সন্তান কমার্ন্ডের নেতাকর্মীরা এ সভায় অংশ গ্রহন করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, যুদ্ধকালিন কমান্ডার ডা. মোসলেম উদ্দিন, পঞ্চকরণ ইউনিয়ন কমান্ডার এবি সিদ্দিক, দৈবজ্ঞহাটী ইউনিয়ন কমান্ডার সুনিল কুমার,রামচন্দ্রপুর ইউনিয়ন কমান্ডার আব্দুল করিম, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।

বক্তারা করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে পরিস্কার পরিচ্ছনতাসহকারে সর্তক থাকার আহ্বান জানান। একই সাথে তারা চলমান উপ নির্বাচনে নৌকার প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলনকে জয়ী করতে ভোটার উপস্থিতি বাড়ানোর তাগিত দেন সকলকে।

ফকিরহাটের বেতাগায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষে আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে উন্মুক্ত ওয়ার্ড সভা ৭নং ওয়ার্ডের মোমতলা মন্দির চত্তরে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য পুষ্পল কুমার দাশ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। উপদেষ্টা ছিলেন সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা নারী দাশ। শিক্ষক পংকজ কুমার দাশ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ ও আনন্দ কুমার দাশ। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ। সভায় শতাধিক উপকার ভোগী বিভিন্ন চাহিদা দাবী করেন যা ইউপি সচিব এসএম দাউদ আলী খসড়া আকারে একটি রেজুলেশন করেন।

লখপুরে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রধানদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পকিত উন্মুক্ত আলোচনা সভা গতকাল শনিবার সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, প্যানেল চেয়ারম্যান শেখ আলী আহম্মদ, শিক্ষক বিদ্যুৎ ঘোষ বিশ^াস, যমুনা রানী দাশ, মানবেন্দু চৌধুরী, মোঃ আনুসুর রহমান, রবিন্দ্রনাথ শিকদার, রবিউল আলম, লাইজু আক্তার,নাসিমা নার্গিস, গনেশ চন্দ্র দাশ, মাওঃ আব্দুল আজিজ, মাওঃ ওমর ফারুক, মাওঃ আদম আলী, ইউপি সদস্য মোতালেব মোড়ল, হুমায়ুন কবির, আ,লীগ নেতা আসপিয়ার হোসেন মোড়ল, যুবলীগ নেতা মোঃ সেলিম শেখ ও বাজার কমিটির নেতা মধুসুধন ঘোষ প্রমুখ। সভা শেষে ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাবান ও লিফলেট বিতরন করেন।

বটিয়াঘাটায় দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আমিনুল সভাপতি

হালিম সম্পাদক নির্বাচিত

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম সভাপতি, আলহাজ্জ্ব মোঃ আব্দুল হালিম আকুঞ্জী সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহির রায়হান লালন এবং মোঃ লুৎফর রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীন ভাবে ৮৪ জন ভোটারের মধ্যে ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম পেয়েছে ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মতিন সিদ্দিকী মিঠু পেয়েছে ৪১ ভোট। সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আব্দুল হালিম আকুঞ্জী পেয়েছে ৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ বোরহান আক্তার পেয়েছে ১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জহির রায়হান লালন পেয়েছে ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছে ৩২ ভোট। কোষাধ্যক্ষ মোঃ লুৎফর রহমান পেয়েছে ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি দুলাল মহালদার পেয়েছে ৩৫ ভোট। এছাড়া সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম পেয়েছে ৫৯ ভোট। অপর দিকে বিনা প্রতিদ্বন্ধিতায় সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ মাহাবুবুর রহমান মাসুম, দপ্তর সম্পাদক মোঃ শাহ্ আলম, প্রচার সম্পাদক এ,কে,এম মাহাবুবুল হক, ধর্ম, ক্রীড়া ও সমাজ কল্যান সম্পাদক অসিত রায়, কার্য নির্বাহী সদস্য মোঃ জামাল উদ্দীন, আব্দুল গফুর, জয়ন্ত কুমার, নিউটন রায় নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা করেন জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর পিপি এ্যাড. মোঃ ইকবাল হোসেন, জেলা পিপি মোঃ এনামুল হক, এপিপি এ্যাড. সঞ্জয় পাল, এ্যাড. প্রশান্ত কুমার বিশ^াস। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এ্যাড. মোঃ মাসুম বিল্লাহ। সকল পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোঃ নজরুল ইসলাম।

কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে বারটায় চেম্বারের সভা কক্ষে খুলনা বড় বাজার কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির শপথ অনুষ্ঠান প্রধান নির্বাচন পরিচালক আলহাজ্ব মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজের উদ্বর্তন সহ সভাপতি শেখ আসাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক আলহাজ্ব আ. ইকবাল তুহিন, সহকারী নির্বাচন পরিচালক অধ্যাপক আযম খান, মোঃ ফারুক হোসেন।

নব নির্বাচিত কার্যকরী পরিষদের যারা শপথ বাক্য পাঠ করেন তারা হলেন কাঁচা ও পাকা মাল আড়ৎদার সমিতির নব নির্বাচিত সভাপতি আব্দুর রব, সিনিয়র সহ সভাপতি গৌরাঙ্গ সাহা, সহ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল হায়দার পাটোয়ারী মানিক, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সজুত চৌধুরী, প্রচার সম্পাদক শেখ মোঃ নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান।

উল্লেখ গত ৭ মার্চ আড়ৎদার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস জনিত কারণে স্বাস্থ্য অধিদপ্তর কতৃক বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ধরুন এবার অভিষেক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে করা গেলনা, পরিস্থিতি শান্ত হলে পরবর্তীতে অভিষেক অনুষ্ঠান করা হবে। যেহেতু নির্বাচন হওয়ার দশদিনের মধ্যে শপথ অনুষ্ঠান করার বাধ্যবাধকতা থাকায় শপথ করতে হয়েছে।

বেতাগার ১নং ওর্য়াডে মেয়াদের আগেই শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায়

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য শেখ আসাদুজ্জামান তুহিন মেয়াদের আগেই শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জুন কোজিং এর আগেই তার এই সফলতায় এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, বছর শুরু হলেই উক্ত ইউনিয়ন পরিষদে মেম্বরদের মধ্যে হোল্ডিং ট্রাক্স আদায়ের প্রতিযোগীতা শুরু হয়। কারণ যে ওর্য়াডের সদস্য আগে শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায় করতে পারবেন সে পুরস্কার পাবেন। সেই বিষয়টি মাথায় নিয়ে সকল মেম্বররা প্রতিযোগীতায় মেতে উঠেন। কিন্তু এবছর ১নং ওয়ার্ড সদস্য শেখ আসাদুজ্জামান তুহিন মেয়াদের আগেই শতভাগ হোল্ডিং ট্রাক্স আদায় করে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার ওয়ার্ডে মোট খানার সংখ্যা ৪৪৬টি এবং প্রস্তাবিত ধার্যকৃত আদায়ের প্ররিমান ৫৯.৫০০.০০/-টাকা। যা সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত বলে অনেকে মন্তব্য করেছেন।

বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতা শরীফ এনামুলের ভাই-এর মৃত্যুতে শোক

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি শরীফ এনামুল কবীর এর বড় ভাই শরীফ শাহাদাৎ হোসেন(৬৪) শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টায় বানরগাতি বাজারস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না……. রাজেউন)। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ হলেন পরিষদের খুলনা মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি এস এম রাজুল হাসান রাজ্,ু পরিষদের খুলনা জেলা সভাপতি (স্বাস্থ্য) আলহাজ্ব এস এম গোলাম কিবরিয়া, মহানগর কার্যনির্বাহী সভাপতি মোঃ ইউসুফ আলী সাদা, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, মোঃ রকিবুল ইসলাম রকি, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান খান, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন সরদার, রফিকুল ইসলাম বাবু, কবি স ম হাফিজুল ইসলাম, রোটাঃ ইঞ্জি. মিজানুর রহমান, রেহেনা আফরোজ শোভা, ডা. হাফিজুর রহমান সোহেল, জাকির হোসেন বিপ্লব, প্রভাঃ ইফফাত সানিয়া ন্যান্সি, আলহাজ্ব মোঃ শাজাহান খান, এ্যাড. সোহেল পারভেজ, কমান্ডার কাজী আলী আজম, কালাম মোল্লা, শেখ আঃ রহিম, গাজী রকিব উদ্দিন সোহাগ, মোঃ সেলিম চৌধুরি, সাংবাদিক মামুন রেজা, কবি আসাদুজ্জামান মিথুন, কে এম নুরুল হক, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ রেজাউল করিম, আলহাজ্ব হাফেজ শেখ আসলাম, ইঞ্জি. শান্তনু বৈরাগী, বিশ্বজিত কুমার মন্ডল, মোঃ সারাফাত উল্লাহ স্বপন, মহিদুল ইসলাম নান্নু, টিটু মল্লিক, রায়হান চৌধুরী, আফজাল হোসেন আমজালা, আদম গাজী মান্দার, লিয়াকত হোসেন, আঃ জব্বার কমান্ডার, আঃ সালাম সিকদার প্রমুখ।

জেলা হকার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা

খবর বিজ্ঞপ্তি

খাজা খানজাহান আলী হকার্স মার্কেটে খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় মার্কেটের নিজস্ব কার্যালয় ছোট্ট পরিসরে এর আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা দুলাল। সাধারণ সম্পাদক কার্য নির্বাহী সদস্যদের কেষ্ট দিয়ে সম্মানীত করেন। তিনি বলেন, সকল সদস্যদের সহযোগিতায় মার্কেটের উন্নয়ন করা হয়েছে। গেট নির্মাণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোটা মোর্কেট ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। মার্কেটে ব্যবসায়ী ও সদস্যদের সুবিধার্থে সিড়ি মেরামত করা হয়েছে। ড্রেনগুলো সংস্কার করা হরেছে। চলাচলের জন্য রাস্তাগুলা মেরামত করা হয়েছে। তিনি বাকী কাজগুলো সমাপ্ত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিকেল ৫টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। 

শ্রমিক নেতা স্মরণে ও করোনার কবল থেকে রক্ষার জন্য দোয়া

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতাব উদ্দিন আহমেদের ২২তম মৃত্যু বাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দিন ব্যাপী ৪নং ঘাটস্থ লঞ্চলেবার অ্যাসোসিয়েশন কার্যালয় কোরআন খানি, আসরবাদ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন শ্রমিক নেতা মো. বাহরুল ইসলাম বাহার, মো. দোলোয়ার হোসেন, মো. আকবার আলী ও মো. ফারুক মাষ্টার।

শেষে মরহুম প্রতাব উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা ও করোনার কবল থেকে দেশবাসীকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের শোক বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শরীফ এনামুল কবীরের বড় ভাই শরীফ শাহাদাত হোসেন (৬৩) শুক্রবার রাত আনুমানিক ১০ঃ০০ ঘটিকার সময় বানরগাতিস্থ নিজ বাসভবনে স্ট্রোক করে ইন্তেকাল করেন।(ইন্না…………রাজিউন)মরহুমের মৃত্যুতে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগ শোকাহত।শোকসন্তপ্ত পরিবারকে শান্তনাজানিয়ে শোক বিবৃতি প্রদান করে থানা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা,শাহজাহান পারভেজ, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ,  তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম, আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।

২৫নং ওয়ার্ড আ’লীগ নেতার

মৃত্যুতে নেতৃবৃন্দের শোক

খবর বিজ্ঞপ্তি

২৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শরীফ শাহাদাৎ হোসেন (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে  ……………. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ থেকে গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ আত্মীয় স্বপন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা শনিবার বানরগাতি বাজারে অবস্থিত বায়তুন নুর জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মো. শাহাজাদা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মুন্সি আইয়ুব আলী, সরদার আব্দুল হালিম, আব্দুল কাইয়ূম গোরা, শরীফ এনামুল হক সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা আগামী ১৬ মার্চ সোমবার বাদ আসর বানরগাতি বায়তুন নুর জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। দলের ও পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া মাহফিলে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে।

এদিকে শরীফ শাহাদাৎ হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়মাী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, প্যানেল মেয়র আলী আকবর টিপু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ওয়ার্ড সভাপতি মুন্সি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিম।

যশোরে গৃহবধূর আত্মহনন

যশোর অফিস

জরিনা বেগম (৫০) নামে এক গৃহবধূ সাংসারিক কলহের এক পর্যায় কীটনাশক পান করে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি যশারের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রামের কালু মোল্লার স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ জানায়,শনিবার ১৪ মার্চ সকালে গৃহবধূ জরিনা সাংসারিক কলহের এক পর্যায় অভিমান করে কীটনাশক পান করে। বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুপুরে ভর্তি করা হলে ঘন্টা খানেক পর মারা যায়।

যশোরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দু’জন আটক

যশোর অফিস

নৈতিক কার্যলাপে লিপ্ত হওয়ার অভিযোগে স্থানীয় লোকজন খসরু আলম ও  দু’ সন্তানের জননী বনি খাতুন নামে দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। খসরু আলম যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া উপশহর ই ব্লক ১৬ নং বাসার বিপরীত পার্শ্বে বজলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। বনি খাতুন কিসমত নওয়াপাড়া ই ব্লক বাসা নং ৭  এর বিপরীত পার্শ্বে আবেদ হাসান ওরফে তোতার স্ত্রী।

কোতয়ালি মডেল থানার এসআই লিটন জানান,শনিবার ভোররাতে বনি খাতুন স্বামী ও দুই সন্তান রেখে সকলের চোখ ফাঁকি দিয়ে খসরু আলমের ভাড়া বাড়িতে গিয়ে উঠে। সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে। পরে প্রথমে উপশহর পুলিশ ক্যাম্পে ও সেখান থেকে তাদেরকে কোতয়ালি মডেল থানায় শনিবার জরুরী  ডিউটিরত এসআই লিটনের কাছে সোপর্দ করে। এসআই লিটন খসরু আলম ও বনিকে নন এফ আই আর প্রসিকিউশনের ২৯০ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করে। বিষয়টি এলাকায় ছিঃ ছিঃ রব উঠেছে। স্থানীয় লোকজন জানান, বনি খাতুনের সাথে ইতিপূর্বে খসরু আলমের অবৈধ সম্পর্ক নিয়ে এলাকায় কানাঘোসা চলে।

যশোরে এনডিএফের স্মরণ সভা অনুষ্ঠিত

যশোর অফিস

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, ট্রেড ইউনিয়ন সংঘ, নৌযান শ্রমিক ফেডারেশন দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে জেলা কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতাপ উদ্দিন আহম্মেদের ২২তম মৃত্যুবার্ষিকীতে জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সহ সম্পাদক কামরুল হক লিকু, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কোষাধ্যক্ষ শফিকুর জালাল নান্নু, জেলা দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও জাতীয় ছাত্রদল যশোর জেলার অন্যতম নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। সভাটি পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক অ্যাডঃ আহাদ আলী লস্কর।

যশোরে চাঁদা না দেয়ায় শ্রমিক নেতাকে মারপিট

যশোর অফিস

যশোরে চাঁদা না দেয়ায় ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি: ৯১৮) সাবেক নেতা ও যুবলীগ কর্মী নাজিম হোসেন বাহাদুরকে পিটিয়ে গুররুত্বর আহত করেছে দুর্বৃত্বরা। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। নাজিম হোসেন বাহাদুর যশোর শহরের খড়কী হাজামপাড়ার ফারুক হোসেনের ছেলে।

আহত নাজিম হোসনে জানান, চাঁচড়া পালবাড়ি সড়কের আয়েশা আবেদ ফাউন্ডেশনের পুর্ব পাশে ফাট কিনে ব্যবসা করছেন। সেখানে একই এলাকার মুনতাজ আলীর ছেলে হান্নান তার কাছে চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা না দেয়ায় শনিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ে দুই তিনজকে নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তারা  কোদাল দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। যশোর চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর শাহজাহান আলীর কাছে বিষয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন চাঁদাবাজদের হাতে আহত হওয়ার ঘটনা তার জানা নেই বলে জানান।

যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সুষ্ঠু  নির্বাচন অনুষ্ঠিত

ডা. আবুল কালাম আজাদ লিটু কাসেদুজ্জামান সেলিম প্যানেলের নিরঙ্কুশ বিজয়

যশোর অফিস

যশোর ইনস্টিটিউটের ত্রি-বার্ষিক নির্বাচনে ডা. আবুল কালাম আজাদ লিটু ও কাসেদুজ্জামান সেলিম নেতৃত্বাধীন সংস্কার ও উন্নয়ন সমিতি নিরঙ্কুুশ জয় লাভ করেছে। ২০টির মধ্যে এই প্যানেল পেয়েছে ১৮ এবং ড. মোস্তাফিজুর রহমান ও এজেডএম সালেক নেতৃত্বাধীন পরিবর্তন ও উন্নয়ন সমিতি পেয়েছে মাত্র ২ টি। বিজয়ীরা হলেন ডা. আবুল কালাম আজাদ লিটু (১৮৪২),কবি কাসেদুজ্জামান সেলিম (১৬৩০), মোহাম্মদ ইসহক (১৫৭২), আব্দুর রাজ্জাক (১৫২৩), এমএস আকসাদ সিদ্দিকী শৈবাল (১৩৯৮), অ্যাড. চুন্নু সিদ্দিকী (১৩৯৬), এস নিয়াজ মোহাম্মদ (১৩৮২), আহসান হাবিব পারভেজ (১৩৫০), অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা (১৩৪৮), অ্যাড. শাহরিয়ার বাবু (১৩৪৪), এসএম আজহার হোসেন স্বপন (১৩০৬), রওশন আরা রাসু (১২৯৯), অ্যাড. মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু (১২৭৯) এএম মহিউদ্দিন লালু (১২৭৯), এজেডএম সালেক স্বপন (১২৪৭), মুস্তাফিজুর রহমান মুস্তাক (১২৩৭), আবু সেলিম রানা (১২১১), আব্দুর রহমান কিনা (১১৮৮), শেখ রাকিবুল আলম জয় (১১৮২) এবং মিনারা খন্দকার (১১৬৭) ।

এছাড়া প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুস সবুর নান্নু চাকলাদার (১১৬৬),কাজী লুৎফুন্নেসা (১১১৮), শ্রাবস্তী আহম্মেদ (১০৬৮), সানোয়ার আলম খান দুলু (১০৫৭), মাহমুদ হাসান বুলু (১০৩০) বিনয় কুষ্ণ মলিক (১০১৫), ড. মোস্তাফিজুর রহমান (৯৮১), শহীদ আনোয়ার (৯৭২), ডা. জহিরুল ইসলাম (৯৬৯), হাচিনুর রহমান (৯০৮), এমরান সাদিক (৮৮১), প্রশান্ত দেবনাথ ((৮৫৮), আমিনুর রহমান হিরু (৮৫৩), চৌধুরী আশরাফুল ইসলাম (৮৪৮), মোস্তাফিজুর রহমান কাবুল (৮৪৮), শাহিন ইকবাল (৮৪০), এসএম মুস্তাফিজুর রহমান কবির (৮২০), ইবাদত আলী (৮১০), সুখেন মজুমদার (৮০৩), এবং অ্যাড, আবুল কায়েস (৭৪৫) ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ৩০৯৫ ভোটারের মধ্যে ২৪৯৫ তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১১২ টি ভোট বাতিল হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। রাত সাড়ে ১১ টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করেন।

পত্রিকা সম্পাদক বিরুদ্ধে মামলা ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জেইউজের মানববন্ধন আজ

খবর বিজ্ঞপ্তি

দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও পত্রিকাটির প্রতিবেদক আল আমিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে ষড়যন্ত্রমূলক মামলায় আটক ও সাজা দেয়ার প্রতিবাদে ১৫ মার্চ রোববার বেলা ১২ টায় প্রেসকাব যশোরের সামনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মানবন্ধন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচি সফলে সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্য ছাড়াও যশোরে কর্মরত সকল সাংবাদিকদের যথাসময়ে অংশগ্রহনের জন্য সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান আহবান জানিয়েছেন।

কেসিএমসিএইচ’র হৃদরোগ বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনাঞ্চলের রোগীদের হার্টের এনজিওগ্রাম ও রিং পরানোর জন্য ছুটতে হতো ঢাকায়। এ অঞ্চলে হৃদরোগের পূর্ণাঙ্গ চিকিৎসা না থাকায় অনেক রোগীকেই মৃত্যুবরণ করতে হয়েছে। এদিকে গতকাল শনিবার থেকে পদ্মার এ পারে সর্ববৃহৎ আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের দৃশ্যমান প্রতিছবি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে।

কার্ডিয়াক ক্যাথল্যাব চালুর ফলে এখন থেকে আর হৃদরোগের পরিপূর্ণ চিকিৎসার জন্য খুলনা অঞ্চলের রোগীদের ছুটতে হবে না ঢাকায়। মরণাপন্ন অনেক রোগীর জীবন বেঁচে যাবে। আধুনিক এ ল্যাবে স্বল্প মূল্যে এনজিওগ্রাম পরীক্ষার পর এখানেই রিং পরানো ও পেসমেকার বসানোসহ প্রয়োজনে বাইপাস সার্জারি করানো যাবে। ল্যাবের কার্যক্রম শুরুর ফলে হার্টের যাবতীয় চিকিৎসা এখানেই পাওয়া যাবে।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের এমডি ও চেয়ারম্যান ডাঃ সৈয়দ আবু আসফার বলেন এ অঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেত কেসিএমসিএইচ নিরালসভাবে কাজ করে যাচেছ। উন্নত স্বাস্থ্য সেবা যাতে খুলনা অঞ্চলের মানুষ খুলনাতেই পায় সেটি নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, এখানে এনজিওগ্রাম ও রিং পরানো সহ সকল ধরনের ওপেনহার্ট সার্জারী করা হবে। শনিবার প্রথম দিন ৪ জন রোগীর এনজিও গ্রাম করা হয়। অত্র কার্ডিয়াক সেন্টারে বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী আনিসুজ্জামান, ডাঃ মোঃ শহিদুললাহ, ডাঃ মঞ্জুর আহম্মেদ, অধ্যাপক ডাঃ পি, কে রায় ও অধ্যাপক ডাঃ এম এ ওহাব নিয়মিত রোগীদের চিকিৎসা প্রদান করছেন।

পাইকগাছায় গ্রাম্য আদালত নিয়ে কটুক্তি : বিচারককে জড়িয়ে থানায় মামলা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় গ্রাম্য আদালত নিয়ে কটুক্তি ও গ্রামপুলিশকে গালিগালাজ করার অভিযোগ। এ ব্যাপারে বিচারক প্রতিবাদীকে উপযুক্ত আদালতে যাওয়ার আদেশ দেওয়ায় প্রতিপক্ষরা চেয়ারম্যানকে জড়িয়ে ১৩জনের নামে থানায় মামলা করেছে। বিচারকের নামে মামলা হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জানা যায়, উপজেলার পশ্চিম দীঘা মৌজায় কল্লোল মন্ডল ও পিযুষ মন্ডলরা ৬২ বিঘা জমি এওয়াজ সূত্রে ১০ বছর ধরে চিংড়ি চাষ করে আসছে। ২০১৯ সালের এক শালিসী বৈঠকে ২০২০ সালে যার যার জমিতে দখলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর পিযুষরা শর্ত ভঙ্গ করলে ৫নং সোলাদানা ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে ২৪ ফেব্রুয়ারি কল্লোল মন্ডল ১১/২০ মামলা করে। নিয়ম অনুযায়ী চেয়ারম্যান উভয়পক্ষকে দুইজন প্রতিনিধি সদস্য মনোনীত করার আদেশ দেন। কল্লোল মন্ডল ২জন সদস্য মনোনীত করলেও পিযুষ মন্ডলরা কোন সদস্যের তালিকা জমা দেননি। বরং সে গ্রাম আদালত ও বিচারককে নিয়ে নানাভাবে কটুক্তি করে। গ্রাম পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিচার কার্য্যে দ্বিতীয়পক্ষের এ অসহযোগিতার কারণে বিষয়টি নিস্পত্তির জন্য উপযুক্ত আদালতে যাওয়ার জন্য আদেশ দেন। কল্লোল মন্ডল জানান, পিযুষরা আদালতের বিচারক ও ইউপি চেয়ারম্যান এস,এম,এনামুল হককে জড়িয়ে ১৩ মার্চ কাল্পনিক ঘের দখলের অভিযোগ তুলে আমি সহ ১৩ জনের নামে পাইকগাছা থানায় মামলা করেছে। ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হক জানান, বার বার উভয়পক্ষকে গ্রাম আদালতে নোটিশ করে হাজিরার কথা বলা হলেও প্রথমপক্ষ হাজির থাকলেও দ্বিতীয়পক্ষ একবার হাজির হলেও পরে আর কোন দিন হাজির হননি। বরং বিচার কার্য্যে তারা অসহযোগিতা করায় তাদেরকে উপযুক্ত আদালতে যাওয়ার আদেশ প্রদান করি।

রামপালে সড়কের উন্নয়ন কাজের পরিদর্শনে কেসিসি মেয়র তালুকদার আঃ খালেক

রামপাল (বাগেরহাট)প্রতিনিধি

রামপালে একটি সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক। শনিবার সকাল ১১ টায় তিনি রামপালের শ্রীফলতলা নিউমার্কেট টু ভেটেনারী হাসপাতাল ভায়া স্বর্নারমাঠ রাস্তার কাজ পরিদর্শন করেন। আইআরআই বিডি – ২ এর আওতাধীন প্রায় ২ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটি বাস্তবায়িত হচ্ছে। পরিদর্শনকালে তিনি বলেন,রাস্তার কাজে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা। সরকারী জায়গাতে অবৈধ স্থাপনা দোকানপাট থাকলে তা দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল,ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, শ্রমিকলীগ সাধারন সম্পাদক ফকির রবিউল ইসলাম,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক শেখ সাদী সহ এলাকাবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের মত বিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ও বিভাগীয় পরিষদের এক মত বিনিময় সভা শনিবার সন্ধ্যা ৬ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে সংগঠনের চেয়ারম্যান কবি এস এম হুসাইন বিল্লাহর সভাপতিত্বে এবং এল কে টফির সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট অধ্যাপক আনোয়ারুল কাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার গুহ।

সভার শুরুতে গত ৭মার্চ জেলা প্রশাসনের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় খুলনা জেলা ষ্টেডিয়ামে ১৯,২০০ ক্ষুদে বঙ্গবন্ধু,বঙ্গবন্ধুর ঐতিহাসিক কাল জয়ী ভাষণ উপস্থাপন করেন ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের শিশুরা। ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কবি এস এম হুসাইন বিল্লাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তার নিপুন প্রশিক্ষণের মাধ্যমে এসকল শিশুদের তৈরী করেন। এ ব্যাপারে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক,প্রিন্ট, অন লাইন ও ইলেকট্রনিক্স মিডিয়া সর্বোপরি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ক্ষুদে বঙ্গবন্ধু সংসদের নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সার্থক ও সফল করতে  অগ্রণী ভূমিকা পালন করায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের আগামী দিনের কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেখ অলিউর রহমান, সঞ্জীব ঘোষ, ড. খান আলাল উদ্দিন,সৈয়দ এমদাদুল হক, আমানত হোসেন সেলিম, মোঃ ইমদাদ আলী, অরবিন্দ মৃধা, পরিমল মল্লিক, সুখময় বিশ^াস, প্রশান্ত কুমার হালদার, এম এম তৈয়াবুর রহমান, তরুন কুমার মজুমদার, মোঃ মোশাররফ হোসেন, চিত্ত রঞ্জন রায়, মোঃ রফিকুল ইসলাম, তপন কুমার রায়, মোজাম্মেল হক সাগর,শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ

খুবিতে আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি

শনিবার আন্তর্জাতিক গণিত দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ইউনেস্কোর ঘোষণার পর এবছরই আজ প্রথমবারের মতো বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের উদ্যোগে ‘ম্যাথমেটিক্স ইজ এভরিহয়ার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসের শুরুতে সকাল ১০টায় প্রধান অতিথি ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্ত্বর হয়ে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সামনে দিয়ে পুনরায় ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সিএসই ডিসিপ্লিনের স্মার্ট কাসরুমে এক আলোচনা সভা ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সর্দার ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বলেন বিলম্বে হলেও তারা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করেছে। এর ফলে এ বিষয়টি বিশ্বব্যাপী আরও গুরুত্ব পাবে। তিনি বলেন গণিত এমন একটি বিষয় যা জীবনের প্রতিটি ক্ষেত্রে সম্পৃক্ত। বিশ্বব্রহ্মা-ের সবই গাণিতিক নিয়মে পরিচালিত হচ্ছে। তাই গণিত চর্চার গুরুত্ব অপরিসীম। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিত চর্চার প্রসারে একটি গণিত কাব প্রতিষ্ঠার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ আজমল হুদা। পরে ম্যাথমেটিক্স ইন বায়োলজি এন্ড মেডিসিন এবং পাওয়ার অব ম্যাট্রিক্স : এলিমেন্টারি ডিসকাশন উইথ অ্যাপ্লিকেশন শীর্ষক বিষয়ের উপরে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস এবং প্রফেসর ড. এ আর এম জালাল উদ্দীন জামেলি। পরে কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয় এবং শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রাবিতে অধ্যয়নরত কয়রা-পাইকগাছার শিক্ষার্থীদের নবীন বরণ

খবর বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়রা-পাইকগাছার শিক্ষার্থীদের পৃথক দুটি নবীন বরণ, প্রবীন শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব কয়রা (রুসাক) আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. মুহাঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু,  বিশেষ অতিথি ছিলেন কয়রা সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল এইচ.এম. নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শেখ ফরাদুজ্জামান তুষার। সংগঠনের সাধারণ সম্পাদক শাহজালাল লাভলুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, রাশেদ হাসান, শেখ মোঃ শাকিল, রায়হান পারভেজ রনি, রমজান সরদার, আমিনুল হক বাদল, মাসুদ রানা শেফার, সদরুল আমিন, সংগঠনের সদস্য মেহেদী হাসান, আফজাল, আবু মুছা, মারুফ, আব্দুল্লাহ, জাকিয়া সুলতানা, হাসিনে জান্নাত, আকিয়া ইবনাত, মাদানি, আরাফাত, তরিকুল, খালিদ হোসেন, আবু বকর, শাহিনা, সাকিল, ফাহিম, তৌহিদুজ্জামান, রকিবুল, আব্দুস সাত্তার রাসেল, জাহিদ, নাজমুল, আব্দুর রহমান, বাদশা, সানাউল্লাহ, খাতুনে জান্নাত প্রমুখ। এছাড়া পাইকগাছা উপজেলা সমিতির উদ্যোগে শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রংধনু পার্কে রাবিতে অধ্যয়নরত নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ এবং প্রবীনদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সংগঠনের সহ-সভাপতি ও রাবির আইবিএসসির প্রফেসর ও ড. এস এম সাহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাবির ফিশারিজ বিভাগের প্রফেসর ড. দিল আফরোজা খানম, সংগঠনের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন লাবন্য সরকার, এইচ.এম. নজরুল ইসলাম, শেখ ফরাদুজ্জামান তুষার, রাশেদ হাসান, মোঃ আবু সাঈদ খান, শরিফুল ইসলাম টিংকু, শেখ মোঃ শাকিল, রায়হান পারভেজ রনি, রমজান সরদার, আমিনুল হক বাদল, মাসুদ রানা শেফার, সদরুল আমিন, এম মজিদ, মাহবুবুর আলম, সবুজ, শেখ আরিফুজ্জামান লিপু, শরিফুল, আবুল হাসান, রাকিব, সানজিদা সুপ্তি, লিপা, লিলি জোয়ার্দার প্রমুখ।

কয়রা-পাইকগাছায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

এ্যাড. সুজিত অধিকারীর সাংগঠনিক শপথ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী কপিলমুনি হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সাথে মত বিনিময় করেন, এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী  লীগ নেতা এ্যাড. ফরিদ আহমেদ, জুবায়ের আহমেদ খান জবা, অধ্যাপক মিজানুর রহমান, অশিত বরণ বিশ্বাস, এম.এ রিয়াজ কচি, যুবলীগ নেতা অজিত বিশ্বাস, জলিল তালুকদার, ছাত্রলীগ নেতা খায়রুল বাশার, অমিয় অধিকারী, মৃনাল বাছাড়, মৃনাল কান্তি বিশ্বাস, হিরণ শিকদার, শ্রীমন্ত অধিকারী রাহুল, তরিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার চেয়ারম্যান রসুলুর জামান মোড়ল, কাউসার আলী জোয়াদ্দার, আনন্দ মোহন বিশ্বাস, ইকবাল হোসেন খোকন, যুগল কিশোর দে প্রমুখ। কপিলমুনি কালী মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেন। কপিলমুনি বাজারের জাফর আওলিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বিকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভার সভাপতিত্ব করেন আনোয়ার ইকবাল মন্টু, সভা পরিচালনা করেন শেখ কামরুল হাসান টিপু, হিমেশ মন্ডল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ সকল সহযোগী নেতৃবৃন্দ।

সন্ধ্যার পর কয়রায় হাতিয়াডাঙ্গা নামযজ্ঞ ও মহেশ্বরীপুর মহা নামযজ্ঞ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেব অংশগ্রহণ করেন। এসময় সাথে ছিলেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় সরদার, উপজেলা চেয়ারম্যান এস.এম. শফিকুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা সহ সহযোগ্য নেতৃবৃন্দ।

রাতে তিনি সম্প্রতি নিহত কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেলের বাড়িতে গিয়ে তিনি সমবেদনা জানান এবং কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

থানা আ’লীগের সাথে বিশেষ সভায় নগর সভাপতি

মুজিববর্ষে বঙ্গবন্ধু’র মত মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করতে হবে

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, জনতার দল বাংলাদেশ আওয়ামী লীগ। দেশ এবং জনগণ নিয়েই আওয়ামী লীগ। আর দেশ ও জনগণের মাঝে কোন দুর্যোগ নেমে আসলে আওয়ামী লীগের সকল সদস্য ওই সকল দুর্যোগ কবলিত মানুষের পাশে গিয়ে অবস্থান নিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই এই দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আজ সারা বিশ্ব করোনা ভাইরাস মহামারীতে রূপ নিয়েছে। করোনায় আতংক নয়; সর্তকতার সাথে এই মহামারীর মোকাবেলা করতে সার্বক্ষনিক মানুষের পাশে থাকতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু যেভাবে যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকেছেন, তেমনি ভাবে আমাদেরকে মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করতে হবে। সুতরাং বঙ্গবন্ধু’র মত মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা করতে হবে।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবীর, সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শেখ শহিদুল ইসলাম, দৌলতপুর থানা সভাপতি শেখ সৈয়দ আলী, সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খানজাহান আলী থানা সভাপতি শেখ আবিদ হোসেন, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, সদর থানার সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান, মহানগর যুব লীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি সীমিত আকারে করার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক ১৬ মার্চ হতে দলীয় কার্যালয়, সড়ক দ্বীপ সাজ সজ্জা ও আলোক সজ্জা করণ, ১৭ মার্চ সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে এবং খুলনা বেতারে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিল, নগরীর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দিনব্যাপী দলীয় কার্যালয় সহ সকল ইউনিট কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, দুস্থদের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ, কেন্দ্রিয় কর্মসূচির সাথে সারাদেশে একযোগে রাত ৮টায় আতশবাজি করা হবে। সহযোগী সংগঠন অনুরূপ কর্মসূচি পালন করবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম

শতবার্ষিকীতে নগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কর্মসূচি সীমিত আকারে করার জন্য সকলের প্রতি আহবান জনিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মোতাবেক ১৬ মার্চ হতে দলীয় কার্যালয়, সড়ক দ্বীপ সাজ সজ্জা ও আলোক সজ্জা করণ, ১৭ মার্চ সকাল ৭.৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৮ টায় খুলনা বেতারে বঙ্গবন্ধু’র ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে কেককাটা ও দোয়া মাহফিল, নগরীর প্রত্যেক মসজিদে বিশেষ দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দিনব্যাপী দলীয় কার্যালয় সহ সকল ইউনিট কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, দুস্থদের মাঝে খাবার বিতরণ, কেন্দ্রিয় কর্মসূচির সাথে সারাদেশে একযোগে রাত ৮টায় আতশবাজি করা হবে।

ট্রাকের চাকায় পিষ্ট মা, অলৌকিকভাবে বেঁচে গেল কোলের শিশু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা বন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবিত্রী দাশ টুকি (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তার দুই বছরের মেয়ে পিংকি দাস। গুরুতর আহত অবস্থায় শিশু পিংকিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোমরা বন্দরের ৩নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবিত্রী দাস টুকি ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দূর্গা দাশের মেয়ে। তার স্বামীর বাড়ি শহরের রাজারবাগান এলাকায়।

স্থানীয়রা জানায়, ভ্যানযোগে দুই শিশু মেয়েকে নিয়ে সাবিত্রী দাস স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন। ভোমরা বন্দরের কাছে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে তাদের ভ্যানকে ধাক্কা দেয়। ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়েন সাবিত্রী ও তার দুই মেয়ে। এ সময় সাবিত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান। সাবিত্রীর কোলে থাকা শিশু পিংকি ছিটকে পড়ে অলৌকিকভাবে বেঁচে যায়। অপর ১০ বছরের মেয়েটিও সুস্থ রয়েছে।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত সরকার বলেন, মরদেহটি উদ্ধার ও ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। পিংকি নামের দুই বছরের শিশুটি একটু আহত হয়েছে। সে সদর হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা মহানগর সিপিবি’র উদ্যোগে মহামতি কার্ল মার্কস-এর প্রয়াণ দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি

বিশ্ববিখ্যাত দার্শনিক, সমাজতান্ত্রিক অর্থনীতির প্রবক্তা মহামতি কার্ল মার্কস-এর প্রয়াণ দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর কমিটির উদ্যোগে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মহানগর সিপিবি’র সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। মহানগর সিপিবি’র সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑবাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, খুলনা জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, খুলনা জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু প্রমুখ। আলোচনা সভার শুরুতে মৃত্যুঞ্জয়ী এ দার্শনিকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিরবতা পালন করা হয়। এ সময়ে বক্তারা বলেন, মুক্ত বাজার অর্থনীতির নামে ব্যুর্জোয়া পূঁজিবাদী ধারার রাজনীতি, অর্থনীতি সকল মানুষের কল্যাণ করতে পারে না, তা প্রমাণিত। কার্ল মার্কসের উদ্বৃত্ত তত্ত্বই রাষ্ট্র ও সমাজের সম্পদের মালিকানা সকল মানুষের মর্মে নিশ্চিত করতে পারে। যেখানে শোষণ-নিপীড়নের বিপরীতে আছে শুধু মানবতার জয়গান। বক্তারা বলেন, পূঁজিবাদী ধারার লুটপাটের রাজনীতি দেউলিয়ত্বের দ্বারপ্রান্তে। সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হলে সমাজতন্ত্র, সাম্যবাদী রাজনীতি প্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই। 

জিরোপয়েন্ট ইলেকট্রনিক্রে বিশেষ মুল্য ছাড়ের মেলা

স্টাফ রিপোর্টার

নগরীর জিরোপয়েন্ট মোড়ে তামান্না ইলেকট্রনিক্র এর শো রুমে বিশেষ মুল্য ছাড়-এ মেলা শুরু হয়েছে। তামান্না ইলেকট্রনিক্র নতুন বছর উপলক্ষে ক্রেতাদের মাত্র দুই হাজার টাকায় ডাউনপেমেন্টে ফ্রিজ, টিভি, সহজ শর্তে ও কিস্তিতে ক্রয় করার সুবিধা দিচ্ছে।

তামান্না ইলেকট্রনিক্রের সত্বাধিকারী মো. আরিফুল ইসলাম রকি জানান, আমাদের শো-রুমের প্রতিটি ইলেকট্রনিক্র পন্য গুনগত মানসম্মত। আমরা যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিটি পন্য ক্রয়-বিক্রয় করে থাকি।  পাশাপাশি নগদ পন্য ক্রয়ের ক্ষেত্রে আকর্শনীয় মূল্যছাড় ও নিশ্চিত উপহার সামগ্রী প্রদান করছে। এছাড়াও রাইস কুকার, কারী কুকার,  প্রেসার কুকার, ব্লেন্ডার, গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, বিভিন্ন ধরনের মোবাইলসহ নানান প্রকার ইলেকট্রনিক্র সামগ্রী সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা থাকছে এ মেলায়। চলতি মেলার বিষয়ে আরো বিস্তারিত জানতে মুঠো ফোন- ০১৯১৮-৬১৬৬৬৬ নম্বরে যোগাযোগের আহবান জানান তিনি।

নগরীতে গাঁজা উদ্ধার: দু’ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

নগরীর খানজাহান আলী থানা এলাকা পুলিশ পৃথক দু’টি আভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে এবং দু’ মাদক কারবারীকে গ্রেফতার করেন। গতকাল শনিবার দুপুর ১টায় থানা পুলিশ অভিযান চালিয়ে বাদামতলার  পাকা রাস্তার উপর থেকে একাধিক মামলার আসামী পুরাতন মাইল পোস্ট গ্রামের মজিবর শেখের পুত্র মো. রুবেল শেখকে ৫০গ্রাম গাঁজা ও বেলা পৌনে দু’টায় গিলাতলা পালপাড়া গ্রামের মৃত: আব্দুল মালেকের পুত্র কিশোর অপরাধি দক্ষিণপাড়া ভাই ভাই স্টোরের সামনে থেকে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। কেএমপি অতিরিক্ত উপ-কমিশনার মনিরুজ্জামান মিঠু এর সত্যতা নিশ্চিত করেছেন।