Home আঞ্চলিক খুলনা মহানগরীর দুই থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

খুলনা মহানগরীর দুই থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

5

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক টীম এর উপস্থিতিতে আগামী ৬ ও ৮ জানুয়ারী’২১ খুলনা মহানগরের অন্তর্গত পাঁচ থানায় অনুষ্ঠিতব্য মতবিনিময় সভা সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় খালিশপুর থানা স্বেছাসেবক দলের উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে খালিশপুর থানা বিএনপির কার্যালয়ে এবং অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় নবপল্লী কম্যুনিটি সেন্টারে মহানগর সহ-সভাপতি সাইফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত মহানগর সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মো. ফারুক হিল্টন। এসময় উপস্থিত ছিলেন ওহিদুজ্জামান হাওলাদার, ইকতিয়ার উদ্দিন বাবুল, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মিজান সর্দার, আলাউদ্দিন তালুকদার, ইয়াসির সেখ, জাহিদুল ইসলাম বাচ্চু, সাইফুর রহমান জাহিদ, নজরুল ইসলাম, ইফতেখারুল ইসলাম মেহেদী, মফিজুল ইসলাম দেশী, নজরুল ইসলাম বাবু, মাসুম পারভেজ পলাশ, ইদ্রিস হোসেন সোহান, সাইফুল ইসলাম, শাহীন শিকদার, আলাউদ্দিন জমাদ্দার, মোঃ নাহিদ, মনির হোসেন, মিলন হোসেন, নুর আলম নুরু, আবুল কালাম কালু, জাফর হোসেন, সবুজ হোসেন, সাদ্দাম হোসেন প্রমূখ।