- স্টাফ রিপোর্টার
দৈনিক খুলনাঞ্চল’র মোংলা প্রতিনিধি আবু হোসাইন সুমনের শ্বশুর বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বর ফারুক আহমেদ খোকন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। শুক্রবার বিকেল পৌনে ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি তার নিজ বাড়ীতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও গুনগ্রাহী-আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় নিজ বাড়ীতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে দৈনিক খুলনাঞ্চল’র মোংলা প্রতিনিধি আবু হোসাইন সুমনের শ্বশুরের মৃত্যু গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।











































