Home আঞ্চলিক কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১৩

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ১৩

7

স্টাফ রিপোর্টার

নগরীর ৮ থানা এলাকায় ৩৩৭ পিস ইয়াবা, ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২০ গ্রাম গাঁজাসহ  ১৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি)। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন সাচিবুনিয়া বাজার এলাকার তপন সরকারের ছেলে অমিত সরকার (৩১),  ডুমুরিয়া, থানার ধামালিয়া গ্রামের আবু সরদারের ছেলে শরিফুল সরদার (৪৫), দেবেন বাবু রোডস্থ ফেরিঘাট মোড়ের মৃত. শফি খানের ছেলে ওয়াহিদ মুরাদ খান (৪৫), খালিশপুর বঙ্গবাসি এলাকার আবিদ আলীর ছেলে  মো. সাব্বির  হোসেন (২০), নয়াবাটি বাংলার মোড়ের মনির  হোসেনের ছেলে মামুন হোসেন (২২), চিত্রালী সুপার মার্কেটের পাশের বাসিন্দা শাহ আলম হোসেনের ছেলে শামীম হোসেন (২৫), দিঘলিয়া থানার সেনহাটি পালপাড়া গ্রামের সরোয়ার শেখের ছেলে লিটন শেখ ওরফে আজা লিটন (৩০),

উত্তর কাশিপুরের মৃত. হান্নান  শেখের ছেলে আসলাম শেখ ওরফে বাট্টু (২৮),

কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার দিশাবন্দ গ্রামের মো. আবু তাহেরের ছেলে  মো. ফয়সাল হোসেন (২৯), সোনাডাঙ্গা জোহরা মেমোরিয়াল ক্লিনিকের সামনের বাসিন্দা  মো. রুবেল হাওলাদার (২৫), বয়রা শ্মশান ঘাট এলাকার লিটন জমাদ্দারের ছেলে মো. রাব্বি হাসান (২০), বটিয়াঘাটা চকরাখালীর কবির উদ্দিন হাওলাদারের ছেলে মামুন হাওলাদার (২৬) ও গোবরচাকা বউ বাজারের আজিজুল হকের ছেলে  মো. রেজাউল ইসলাম রাসেল (৩০)।

কেএমপি জানায়, গত ২৪ ঘন্টায় নগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩৭ পিস ইয়াবা, ১২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২০ গ্রাম গাঁজাসহ  ১৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়

৯টি মাদক মামলা রুজু করা হয়েছে।