Home আঞ্চলিক খুলনায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি বাহাউদ্দিনসহ ৩ জন জেলহাজতে : ৫দিনের...

খুলনায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি বাহাউদ্দিনসহ ৩ জন জেলহাজতে : ৫দিনের রিমান্ড আবেদন

14

স্টাফ রিপোর্টার 

নগরীর গোবরচাকা মোল্লাবাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন মোল্লা আলোচিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি খুলনা জেলা ও সদর শাখা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কথিত ভূমিদস্যু এবং বাহা বাহিনী প্রধান  মো. বাহাউদ্দিন খন্দকার (৪৭)সহ ৩ আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। 

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর শেখ শাহাজাহান তাদের আদালতে হাজির করে ৫দিনের রিমা-ের আবেদন করেন। আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। বাহাউদ্দিন নগরীর ১৩৬/১ রায়েরমহল বাউন্ডারী রোডের মৃত. আব্দুস ছাত্তার খন্দকারের ছেলে এবং ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর দু’আসামি হলেন রায়েরমহল মুন্সি পাড়ার মৃত. শেখ আব্দুল ওহাবের ছেলে মো. মিরাজ শেখ (৩৪) ও রায়েরমহল হামিদ নগরের মৃত. রহিম মোল্যার ছেলে মো. সোহরাব মোল্যা (৪৯)।   

সিআইডি ইন্সপেক্টর  শেখ শাহাজাহান জানান, ১৫ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে বয়রা চৌরাস্তার মোড় থেকে এবং রাত ১০টার দিকে খানজাহান আলি রোডস্থ গ্লাক্সো মোড় থেকে বাহাউদ্দিন ও সোহরাব মোল্যাকে গ্রেফতার করা হয়।

হত্যাকা-ের প্রায় সাড়ে তিন বছর পর তাদের গ্রেফতার গ্রেফতার করা হলো। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।  

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৪ জুন ইফতারের পর নগরীর রায়েরমহল এলাকায় মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেনসহ ৭-৮ স্থানীয় হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ৮ থেকে ১০ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে একাধিক গুলি করে। ঘাড়ে, হাতে ও বুকে গুলি লেগে ঘটনাস্থলেই শাহাদাত হোসেনের মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় লিয়াকত খান ও তার ছেলে মোস্তফা, বুলবুল ও রুবেল। ঘটনার পর ১৭ জুন নিহত শাহাদাৎ হোসেন মোল্লার ছেলে আল মামুন সুমন বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নগরীর হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং-৭। পরে মামলার তদন্ত সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, কথিত বাহা বাহিনী প্রধান বাহাউদ্দিন খন্দকার নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দলিল লেখক খান মো. জাকির হোসেন হত্যাকা- এবং নগরীর বয়রা ও রায়েরমহল এলাকায় জমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এমডিএ বাবুল রানা বলেন, বাহাউদ্দিন খন্দকার আগে ১৬ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু বর্তমানে কোনো দলীয় পদে নেই । তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না।