খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রাম ও রাঙামাটির পর এবার কক্সবাজার জেলাতেও আজ বুধবারের (০৮ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষায় স্থগিত ঘোষণা করা হয়েছে| বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমš^য় কমিটি| তবে এদিন খাগড়াছড়ি ও বান্দরবান জেলা এবং অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে|
মঙ্গলবার (০৭ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমš^য় কমিটি এক বিজ্ঞপ্তিতে প্রথমে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়| পরে আরেক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়|
কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ˆসয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিগুলোতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলায় বুধবারের এইচএসসি, আলিম এবং এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়ে স্থগিত পরীক্ষার সূচি পরে জানানোর কথা বলা হয়|
এদিন, অন্যান্য শিক্ষা বোর্ড ও চট্টগ্রাম বোর্ডের আওতাধীন খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষা যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে আন্তঃশিক্ষা বোর্ড সমš^য় কমিটি|
চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে| যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির কথা বিবেচনা করে প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন করা হয়েছে বলে পরীক্ষা শুরুর আগের দিন গত ১ জুলাই সংবাদ সম্মেলনে জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন|
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়| এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন|








































