স্টাফ রিপোর্টার:
মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা এম.আর জামিল হোসাইনের মা আলেয়া বেগম(৭০) শুক্রবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি..রাজিউন)। তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার সকাল ১০টায় তার রাজৈর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা এমআর জামিল হোসাইন।
এদিকে আওয়ামী লীগ নেতার মাতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহ-সভাপতি নজরুল ইসলাম শরীফ, সহ-সভাপতি গণেশ পাল, সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন বাপ্পা, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ, মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, ফজলুল হক খোকন, রাজীব আহসান রাজু, শাহ্ আলম তালুকদার, শামীম আহসান মল্লিক, এইচএম মইনুল ইসলাম, মো. জামাল শরীফ, এইচ.এম শহিদুল ইসলাম, জসিম উদ্দিন শাহীন, আবুল কালাম খোকন, এসএম সাইফুল ইসলাম কবির, হেমায়েত হোসেন হিমু, মো. আবু সালেহ। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক শোক জানিয়েছেন।
মোড়েলগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের কমিটি গঠন ও বীজ বিতরণ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের বারইখালী ১নং ওয়ার্ড শাখার এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দরা হলেন মো.মিজানুর রহমান বিপু(সভাপতি) ও দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিস প্রধান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম শরীফ(সাধারণ সম্পাদক) করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এর পরে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে ৩০ জন চাষীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বারইখালী ১নং ওয়ার্ডে চাষীদের মাঝে এ সব বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মিজানুর রহমান বিপু, দি হাঙ্গার প্রজেক্টের নাহিদা সুলতানা, মোড়েলগঞ্জ প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ প্রমুখ। প্রতিটি প্যাকেটি ছিলো লাউ, সিম, লাল, ডাটা, পুই, শসা ও মুলা।

মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মোড়েলগঞ্জে বিক্ষোভ
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
মহানবী হযরত মুহম্মদকে(স.) নিয়ে কটুক্তি ও ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাগেরহাটের মোড়েলগঞ্জের তেলিগাতীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় তেলিগাতী ইউনিয়নে চাপরি হিফজুল কোরআন মাদ্রাসা মাঠে ও এতিমখানা মাঠে এ বিক্ষোভ প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জনতা।
এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মধ্যম তেলিগাতি জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি খান মাসরুব রহমান, চাপরী মাদ্রাসার পরিচালক মুফতি হোসাইন আহম্মদ, মাওলানা আবু বকর মোস্তফা রাব্বি, জাহাঙ্গীর হোসাইন, মো. মহাসিন হাওলাদার, মাওলানা রেজাউল করিম তালুকদারসহ স্থানীয় বিভিন্ন মুসল্লিগন।
সভায় বক্তারা বলেন, মহানবীকে নিয়ে ব্যাঙ্গ চিত্র প্রদর্শন ও কটুক্তি করায় ফ্রান্সের ম্যাক্রোর দৃষ্টান্তমূলক বিচারের দাবি সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী’র নিকট ফ্রান্স সরকারের সাথে কুটনৈতিক সর্ম্পক ছিন্ন ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জোর দাবি জানান।











































