ডুমুরিয়ায় পৃথক হামলার ঘটনায় আহত ২
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পৃথক হামলার ঘটনায় ফারুক মোল্যা (৩৫) ও কালিপদ দাস (৪৫) নামের দু’জন আহত হয়েছে।গতকাল বুধবার সকালে উপজেলার দক্ষিণ মিকশিমিল ও মঙ্গলবার রাতে খর্ণিয়া বাজারে পৃথক এ হামলার ঘটনা ঘটে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।উপজেলার মিকশিমিল এলাকার মৃত হায়দার ওরফে সরু মোল্যার ছেলে আহত ফারুক মোল্যা জানান,মিকশিমিল এলাকার উজ্জ্বল কুমার রায়ের একখন্ড জমি হারিতে নিয়ে তিনি চাষাবাদ করে আসছেন।এমতবস্থায় একই এলাকার মিনহাজ তার ৩/৪জন সহযোগি নিয়ে ওই জমি জবর দখলের চেষ্টা চালায়।বাঁধা দিতে গেলে প্রতিপক্ষ লাঠিসোটা দিয়ে তাকে বেপরোয়া মারপিট করে।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে খর্ণিয়া বাজারস্থ এক গ্রাম্য ডাক্তারের হামলায় শোভনা পশ্চিম শোভনার দাসপাড়া এলাকার কালিপদ দাস গুরুতর আহত হয়েছে।আহত কালিপদ জানান,ঘটনার রাতে জুতা পালিশ শেষে চেম্বরের কাছে পৌছালে ডাক্তার সুরঞ্জিত দেখা মাত্রই পাওনা টাকা দিতে বলে প্রথমে গালিগালাজ পরে ভাই প্রসেনজিতকে সাথে নিয়ে তাকে বেপরোয়া মারপিট করে।এরপর তাকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘটনায় মামলার প্রস্তÍুতি চলছিল।
বটিয়াঘাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর আয়োজনে গতকাল বুধবার সকাল ১০ টায় দাউনিয়াফাঁদ এলাকায় সংগঠন দুটির নিজস্ব কার্যালয়ে গরীব অসহায়, দুঃস্থ, মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ অনুষ্ঠান জলমা আ‘লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রনালয় ও সমবায়ের সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ‘লীগের সাবেক সহ-সভাপতি উইপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ও আলীগ নেতা শিবপদ মন্ডল, আ‘লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ ঢালী, উপজেলা আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বিশ্বাস। অন্যান্যের মধ্যে ইপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, আওয়ামীলীগ নেতা নারয়ণ চন্দ্র রায়, বিজয় টিকাদার, সুবির মল্লিক, প্রদীপ দত্ত, বিধান হালদার, হীরন্ময় রায়, রনজিৎ হালদার, বিকাশ রায়, বিকর্ণ গাইন, প্রদীপ হীরা, সাবেক ইউপি সদস্যা নীলা মিস্ত্রী, গৌতম রায় প্রমূখ। এ সময় বিজয় টিকাদার ব্যক্তিগত উদ্যোগে ১শত পুরুষের মধ্যে কোর্ট ও ১শত মহিলাদের মাঝে ১ টি করে কম্বল বিতরণ করেন।
সাতক্ষীরায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় পুলিশ অভিযান চালিয়ে ৬৬৫ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার রাতে তালা উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে রুবেল হোসেন (২৮) ও তালার তেঁতুলিয়া গ্রামের মৃত কাজী শওকাত আলীর ছেলে হুমায়ুন কবীর (৩৫)। পুলিশ জানায়, তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে মঙ্গলবার রাতে একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তালা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৬৬৫ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার টাকাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদে বিরুদ্ধে তালা থানায় মামলা দিয়ে বুধবার সকালে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
মোড়েলগঞ্জে দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে ৭১নং দোনা এসএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কর বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন খান। বিদ্যালয়ের সভাপতি আব্দুর গফফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারি শিক্ষা অফিসার সজল মহলী। আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে আলোচনা করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তালুকদার ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ, প্রেসকাব সহসভাপতি গনেশ পাল, প্রধান শিক্ষক রেহানা রিয়া প্রমুখ। আলোচনা শেষে কবিতা, নিত্য, একক সঙ্গীতসহ বিভিন্ন বিষয়ের ওপর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
বাগেরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি
“পড়ব বই গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগাররের উদ্যেগে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালিবের হয়। র্যালি উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম। র্যালিটি বােেগরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষে হয়। র্যালি শেষে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য ও গণগ্রন্থাগাররের ভ’মিকা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সরকারি গণগ্রন্থাগার বাগেরহাটের লাইব্রেরিয়ান মোহম্মদ সাইদুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যপক মোজাফ্ফর হোসেন, ম্যাকফারসন পাবলিক লাইব্রেরির সম্পাদক অধ্যাপক শেখ বুলবুল কবীর, শিক্ষাবিদ অধ্যাপক কমল কুমার ঘোষ, মুখার্জী রবিন্দ্রনাথ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “বইয়ের বিকল্প কেবলমাত্র বই। মানুষের সুপ্ত প্রতিভা এবং মননশীলতার বিকাশে বইয়ের কোন বিকল্প নেই”। আলোচনা সভা শেষে জাতীয় গ্রহ্নাগার দিবস২০২০ উপলক্ষে আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতারন করা হয়।
বাগেরহাট বিএনপি, যুবদলের নিন্দা ও প্রতিবাদ
বাগেরহাট প্রতিনিধি
জাসাস কেন্দ্রীয় নেতা এবং বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপনের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতা মামলায় বাগেরহাট জেলা দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
বুধবার (৫ফেব্রুয়ারী) সকালে জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, জেলা যুবদলের সভাপতি মো. হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল বিএনপির এই নেতা বিরুদ্ধে দায়েরকৃত নাশকতা মামলায় রবিবার (০২ ফেব্রয়ারী) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে মঞ্জুর মোর্শেদ স্বপনসহ বিএপির সকল নেতাকর্মীদের নামে ‘হয়রানীমূলক’ মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে আটক বিএনপির সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
চুকনগরে কোমলমতি শিশুরা স্কুল ছেড়ে ইটভাটায়
মোসলেম উদ্দীন খান, চুকনগর
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর সদরসহ আশপাশ এলাকায় কাজের সন্ধানে ইটভাটায় শ্রমিকের কাজ করতে যাচ্ছে বিভিন্ন স্কুল পড়–য়া শিক্ষার্থীরা। শিশুশ্রম বন্ধে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও আইনের কোনো বাস্তবায়ন নেই এখানে। চুকনগর আশপাশ এলাকার গ্রাম থেকেই দেশের বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীকে। ইটভাটার সরদারের খপ্পরে পড়ে কখনও লোভের বসে আবার কখনও বা পারিবারিক অভাব অনটনের কারণে তাদের শিশুদের ইটভাটায় শ্রমিকের কাজে পাঠায় পরিবার। এছাড়া চুকনগরের আশেপাশের এলাকায় বাইরে থেকে আসা কোমলমতি শিশুরা ইট ভাটায় কাজ করছে। চুকনগর গ্রামের ফারুখ হোসেন বলেন, পরিবারের অভাব। আমার একার রোজগারে পাঁচ জনের সংসার চালাতে হিমশিম খেতে হয়। যার কারণে বাধ্য হয়েই স্কুল পড়–য়া শিশু ছেলেকে ইটভাটায় কাজ করার জন্য পাঠিয়েছি। ইটভাটায় এসব স্কুল পড়–য়া শিক্ষার্থীদের পাঠানোর ফলে একদিকে শিশুশ্রম আইনের ব্যবহার হচ্ছে না অন্যদিকে শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে শিশুরা। এভাবে শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে হাজারও শিশু। এইসব শিশুদের ইটভাটায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে ভাটার সরদার। এমন অবস্থা শুধু গোটা চুকনগর এলাকার নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। এক অভিভাবক বলেন, এক মৌসুমের জন্য শিশুকে ইটভাটায় কাজে পাঠিয়ে ৪০-৫০ হাজার টাকা পাওয়া যায়। আমরা অভাবী মানুষ। পরিবার পরিজনদের নিয়ে সংসার চালাতে আমাদের বিকল্প উপায় থাকে না।এ ছাড়া শিশুদের ইটভাটায় শ্রমিকের কাজে নিয়ে যাওয়া হচ্ছে এমন অভিযোগও কাজে আসেনি। তবে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম জানান, শুধুমাত্র আইনের প্রয়োগ নয় এর জন্য জনসচেতনাও জরুরি। যদি জনসচেতনতা বৃদ্ধি করা না যায় তবে শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয়। চুকনগর ডিগ্রী কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ এ.বি.এম শফিকুল ইসলাম জানান, কোমলমতি শিশুদের ৫ বছর বয়স থেকে স্কুলে পাঠানো উচিত। তাদেরকে কোন ক্রমেই ইটের ভাটায় পাঠানো ঠিক নয়। আজকের শিশুরাই আগামী দিনে আমাদের দেশকে নেতৃত্ব দিবে। মোসলেম উদ্দিন খান
ফকিরহাটে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সেমিনার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিদেশ গমন বিষয়ক প্রেসব্রিফিং ও সেমিনার। প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১০০০জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বর্তমান সরকারের উন্নয়ন রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিতকরণের ক্ষেত্রে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থাপনীয় সরকার বিশেষঞ্জ স্বপন দাশ। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসময় সংশ্লিষ্ট বিভাগের মোঃ শামিম হাসান, এ হাফিজ জামান,অভিষেক সরকার, মোঃ সাইফুল ইসলাম মামুন, রেজাউল করিম সহ বিভিন্ন কর্মকর্তা, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও সংবাদকর্মী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটের মৌভোগ গোসাই বাড়ী ১৫৩তম মহাৎসব
ফকিরহাট প্রতিনিধি
প্রতিবছরের ন্যায় এ বছরও উৎসব মূখর পরিবেশে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গোসাইবাড়ী আশ্রমে গতকাল বুধবার দিনব্যাপি মহাসাধক শ্রী শ্রী হরিদাশ গোস্মামীর গোপাল জিউর ১৫৩তম তিরোধাম দিবস উপলক্ষে বার্ষিক কির্ত্তন ও মহাৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশ্রমের সভাপতি ও উদযাপন কমিটির আহবায়ক রনজিৎ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কাজি মোঃ মহসিন। এসময় অন্যান্যদের মধ্যে কমিটির শীবনাথ ঘোষ, দিপু দাস, মহাদেব দাস, তাপস দাস, ডাঃ অশোক কুমার বিশ্বাস, অরুন কুমার গুহ, নান্টু দাস, নারায়ন চন্দ্র বসু, তরুন দাস, বিশ্বনাথ ঘোস, সঞ্জিৎ দাস, মিঠুন দাশ, সুখ দাস, অমৃত দাস, অমর শীল, উত্তম শীল, তাপস মিত্র, বলরাম চক্রবর্তী, আশিষ কুমার দে, সরুপ ঘোষ, মিলন সেন, অরুপ ঘোষ, আশিষ চক্রবর্তী, নিলমনি সিংহ, মধুসুদন বসু, চিত্ত শীল সহ আগত অসংখ্য ভক্তবৃন্দ ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।
ফকিরহাটে যুবদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৭দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন মঙ্গলবার বেলা ১১টায় নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজি মুহাম্মদ মহসিন। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আমজাদ হোসেন সরদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রেডিট সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, অফিস সহকারি মোঃ রহমতউল্লাহ, ইউপি সদস্য মৃদুল সরদার, নিতিশ ঢালী প্রমূখ। এদিন ৩৫জন নারী-পুরুষকে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
কেশবপুরে ধারের টাকা পরিশোধে তালবাহানা প্রতিবাদে পাওনাদারের সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ধারের টাকা পরিশোধে তালবাহানার প্রতিবাদে পাওনাদার সংবাদ সম্মেলন করেছে।
বুধবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসকাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার সানা বলেন, জমি বিক্রয়ের নাম করে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত মনোরঞ্জন দাসের পূত্র পরিমল দাস ০১-১০-২০১৮ তারিখে আমার নিকট থেকে ১০ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু পরিমল দাস জমির দলিল না করে আমাকে ঘুরাতে থাকে। ২০/১২/২০১৮ তারিখে পাওনা টাকা চাইলে পরিমল দাস তার নিজ নামীয় রূপালী ব্যাংক লিমিটেড পাঁজিয়া বাজার শাখায় সঞ্চয়ী ৩১৫২০১০০১০১২৮ নং হিসাবের স্বক্ষরযুক্ত একটি চেক প্রদান করেন। যে চেকটি ০৮/০১/২০১৯ তারিখে উক্ত শাখায় নগদায়নের জন্য জমা প্রদান করিলে ৩১৫২০১০০১০১২৮ নং হিসাবে টাকা নাথায় ডিজঅনার স্লিপ-সহ ফেরত দেয়। পারবর্তীতে ১৪-০২-২০১৯ এবং ১৮-০২-২০১৯ তারিখে অনুরূপভাবে চেকটি উক্ত শাখায় নগদায়নের জন্য জমা প্রদান করিলে ৩১৫২০১০০১০১২৮ নং হিসাবে টাকা নাথায় ডিজঅনার স্লিপ-সহ ফেরত দেয়। পরবর্তীতে ৩০ দিনের মধ্যে টাকা পরিষধের জন্য আইনজীবি মারফাত পরিমল দাসকে লিগাল নোটিশ প্রেরণ করি এবং ২০-০২-২০১৯ তারিখে লিগাল নোটিশ প্রাপ্ত হয়েও পরিমল দাস পাওনা টাকা পরিশোধ করেনি। বাধ্য হয়ে আমি আমি পরিমল দাসের বিরুদ্ধে যশোর বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ আদালতে মামলা করি। মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিমল দাস ১২/০১/২০২০ তারিখে উপজেলা শিক্ষা অফিস ও ০২/০২/২০২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করেন। শুধু তাই নয় পরিমল দাস সাংবাদিককে উক্ত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগের কপি প্রদান করে ০৪-০২-২০২০ তারিখে দৈনিক গ্রামের কাগজে “কেশবপুরে সরকারি চাকরির পাশাপাশি এক শিক্ষকের সুদে ব্যবসা- সুদে টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছে অনেকেই” শিরোনামে একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার পাওনা টাকা আদায়ের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।
কেশবপুরে নওরীন সাদেকের পক্ষে গণ-মিছিল
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আয়োজনে সাবেক শিক্ষামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রয়াত ইসমাত আরা সাদেকের কন্যা যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নওরীন সাদেকের পক্ষে বুধবার বিকালে এক বিশাল গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বি.এম. শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় কেশবপুর শহরে অনুষ্ঠিত গণ-মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, প্রবীন আওয়ামী লীগনেতা আলতাফ হোসেন বিশ্বাস, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি.এম. আলতাফ হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা আবু বক্কর সিদ্দিক, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগনেতা কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান হাবিব, মনোয়ার হোসেন মিন্টু, রফিকুল ইসলাম, শ্রমিকলীগনেতা শহিদুজ্জামান শহিদ, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল আলাল দিলু, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তুহিন রেজা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অলোক চক্রবর্তী, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান তহিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব, ছাত্রলীগনেতা শ্রীকান্ত দাস, টিপু সুলতান, আব্দুল্লাহ আল মামুন, তানজিল, তরিকুল, ইমরান, মাসুদ হুসাইন, তুরান, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ইসমত আরা সাদেক ২১ জানুয়ারি মৃত্যুবরণ করেন। জাতীয় সংসদে ২৮ জানুয়ারি আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ফুলতলা সংবাদ
ফুলতলা প্রতিনিধি
পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে অনামিকা রানী দাস (১৮) নামে এক কলেজ ছাত্রী আতœহত্যা করে। সে দক্ষিণডিহি মঠবাড়ি এলাকার আনন্দ কুমার দাসের কন্যা। ময়না তদন্ত শেষে পুলিশ বুধবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
।।প্রতিবন্ধিদের কর্মশালা।।
প্রতিবন্ধিতা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও এনসিডিডব্লিউ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধি নারীদের জাতীয় পরিষদ সভাপতি নাসিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস ও উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, জাগরণী চক্র ফাউন্ডেশনের তাসলিমা আক্তার। প্রোগ্রাম অফিসার মমতাজ জাহানের পরিচালনায় প্রতিবন্ধিদের মধ্যে বক্তৃতা করেন রাসিদা নার্গিস, হোসনেয়ারা বেগম, লামিয়া ইসলাম মেধা, আয়েশা আক্তার, সানজিদা দত্ত, আঃ গফ্ফার, মুন্নী খাতুন প্রমুখ।
।।ইয়াবাসহ দু’ সহোদর আটক।।
থানা পুলিশ মঙ্গলবার রাতে ফুলতলার যুগ্নিপাশা এলাকা থেকে ২০পিচ ইয়াবাসহ দুই সহোদরকে আটক করে। আটককৃতরা হলো অভয়নগর বুইকারা এলাকার মৃতঃ আবুল কালাম হাওলাদারের পুত্র রহিম (২৭) আলমগীর হাওলাদার (২০)। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।
।।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।।
ফুলতলা উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রুলী বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিল্পপতি মোঃ হুমায়ুন আহমেদ ভুইয়া, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার কুন্ডু। শিক্ষক মোঃ ইউসুফ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, মারুফা সুলতানা, দীপজয় কুমার, বিকু ভুইয়া প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দেবহাটায় পুলিশের অভিযানে ওয়ারেন্টের ৫ আসামী আটক
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের ৫ আসামী আটক হয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই হেকমত আলী ও এএসআই সুজিত কুমার বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে জিআর ১০৩/১৬ মামলার আসামী দেবহাটা উপজেলার বহেরা গ্রামের গোলাম রহমানের ছেলে আজিয়ার রহমান ওরফে আলীম (৪০), জিআর ১০৩/১৬ মামলার আসামী পুষ্পকাটি গ্রামের ওমর আলী গাজীর ছেলে পলাশ গাজী (৩৮), জিআর ১২১/১৬ মামলার আসামী বালিয়াডাঙ্গা গ্রামের ওজিয়ার রহমানের ছেলে আবুল কাশেম (৩৫), জিআর ৮৭/১৯ মামলার আসামী দক্ষিন পারুলিয়া ্রামের রুস্তম গাজীর ছেলে খায়রুল ইসলাম (৩২) ও জিআর ৯৫/১৯ মামলার আসামী মাঝ সখিপুর গ্রামের মৃত শাহাজউদ্দীন গাজীর ছেলে আব্দুল করিম (৫৪) কে আটক করেন। তাদেরকে আদালতের মাধ্যমে বুধবার জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দেবহাটায় স্বল্প সময়ে ইউএনওর গনশুনানীতে ভোগান্তি কমেছে সাধারণ মানুষের
দেবহাটা প্রতিনিধি
নাগরিকের অধিকার নিশ্চিত করতে এবং স্বল্প সময়ে সেবা পৌঁছে দিতে জেলা ও উপজেলা প্রশাসনের নেওয়া গনশুনানী গ্রহনের উদ্যোগে সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এখন আর বিচার পেতে কিংবা কোন সমস্যা সমাধানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না সেবাগ্রহীতাদের। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয় সূত্রে জানা গেছে, নাগরিক সেবার মান বৃদ্ধি করতে এবং হয়রানি কমাতে এই উদ্যোগ গ্রহন করা হয়। আর এই কর্মসূচি বাস্তাবায়নের লক্ষে সপ্তাহের একদিন (বুধবার) সরাসরি জনগনের সমস্যা শুনে সমাধান করা হয়ে থাকে। আর এতে অল্প সময়ে সমস্যা সমাধান হওয়ায় স্বস্থি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। হয়রানী মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক দেশ গড়তে কাজ করে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের গনশুনানী গ্রহনের কার্য্যক্রমের সূত্র ধরে তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলায় ২০১৮ সালে চালু হয় গনশুনানি কার্যক্রম। বর্তমান এই কর্মকান্ড চলমান রয়েছে। সপ্তাহের প্রতি বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে গনশুনানি পরিচালনা করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশে সরকারের প্রতিটি দপ্তরে নাগরিকের অধিকার প্রদানে হয়রানি, দূর্নীতি, অনিয়ম প্রতিরোধে গনশুনানি চালু হয়। পরে এটি জনপ্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আসেন এই শুনানিতে। এতে উভয় পক্ষের কাছে সরাসরি উন্মুক্তভাবে সমস্যার বিষয়গুলো জেনে তা দ্রুত সময়ে সমাধান করা হচ্ছে। ইউএনও সাজিয়া আফরীন বলেন, গনশুনানিতে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দাবির বিষয় নিয়েও আসছেন সাধারণ মানুষ। অনেকে আসেন জমিজমার সমস্যা নিয়ে, পানি নিস্কাশন সমস্যা, নারী নির্যাতন প্রতিরোধ, গৃহনির্মান, আর্থিক সহযোগীতা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে সাধারন মানুষ আসেন গনশুনানিতে। তবে ধীরে ধীরে মানুষ গনশুনানির বিষয়ে খুশী হয়ে এবং দ্রুত বিষয়গুলোর সমাধান হচ্ছে জানতে পেরে সমস্যা সমাধানের জন্য আসছেন। এদিকে, বুধবার (৫ ফেব্রুয়ারী) গনশুনানিতে ১০টি দায়ের করা অভিযোগের সমাধান প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। এতে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।
জেইউজে পক্ষ থেকে প্রেসকাব যশোরকে ধন্যবাদ জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য পুনর্মূল্যায়নের জন্য যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) গত ২৬ জানুয়ারি প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীরের সাথে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে প্রেসকাব যশোরের কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়ে ফরমের মূল্য কমিয়েছে।
প্রেসকাবের এই সাংবাদিকবান্ধব পদক্ষেপের জন্য যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) প্রেসকাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছে। জেইউজে সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এক বিবৃতিতে এই ধন্যবাদ জানান।
মুজিব বর্ষে যশোরে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ফ্রি কার্ড দেয়া হবে
যশোর অফিস
বেনাপোল আন্তর্জাতিক বন্দরে ২৩হাজার ৪৭৬ জন বিদেশী নাগরিকের করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। এছাড়া যশোরে বিভিন্ন হাসপাতালে ১৪টি করোনা ভাইরাস রোগীদের জন্য আলাদা শয্যা স্থাপন করা হয়েছে। বুধবার দুপুরে যশোর সিভিল সার্জন অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় যশোরের নবাগত সিভিল সার্জন শেখ আবু শাহিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতে যাওয়া এবং আসার সময় প্রত্যেকের করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। তবে কোন চীনা নাগরিক এ বন্দর দিয়ে যাওয়া আসা করেনি। পরীক্ষায় এ পর্যন্ত কাউকে করোনা ভাইরাস সনাক্ত করা যায়নি। ১৪টি পৃথক করোনা ভাইরাস রোগীর পৃথক শয্যার মধ্যে রয়েছে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪টি, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪টি এবং বাকি ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি করে রয়েছে।
মুজিব শতবর্ষ উপলক্ষে যশোর জেনারেল হাসপাতালে বর্হি:বিভাগে চিকিৎসার জন্য যশোরের মুক্তিযোদ্ধার ফ্রি কার্ড দেয়া হবে।
মতবিনিময় সভায় ডেপুটি সিভিল সার্জন প্রতিভা ঘরাই, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাশুক আহমেদ উপস্থিত ছিলেন।
যবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন
যশোর অফিস
গ্রন্থাগারের গুরুত্ব ও মর্যাদার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সবার মধ্যে বই পড়ার আনন্দ ছড়িয়ে দিতে শোভাযাত্রাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০। দিবসটির এবারের প্রতিবাদ্য ছিল ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
দিবসটি উপলক্ষে বুধবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ-প্রশাসনিক ভবন ঘুরে আবার গ্রন্থাগার ভবনের সামনে এসে শেষ হয়। পরে গ্রন্থাগার ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান। আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান যবিপ্রবির গ্রন্থাগারিক মোহা. আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো: আমজাদ হোসেন, পরিচালক (হিসাব) মো: জাকির হোসেন, প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মন্ডল, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মৌমিতা চৌধুরী, উপ-গ্রন্থাগারিক স্বপন কুমার বিশ^াস, সহকারী গ্রন্থাগারিক মো. মেহেদী হাসান, মো: জাহাঙ্গীর কবীরসহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।
এনডিএফ প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে লাল পতাকা মিছিল
যশোর অফিস
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে বুধবার দুপুরে এক লাল পতাকার র্যালি শহর প্রদক্ষিণ করে। সংগঠনের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালিটি পাইপপট্টি মোড় থেকে শহর প্রদক্ষিণ করে পুনরায় পাইপপট্টি মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। সভায় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।
যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন
মল্লিক-সালেক-কবির পরিষদের প্যানেল পরিচিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্প উত্থাপন
যশোর অফিস
যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উপলক্ষে মল্লিক-সালেক-কবির পরিষদের প্যানেল পরিচিতি উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। আজ দুপুরে শহরের একটি হোটেলে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে মল্লিক-সালেক-কবির পরিষদের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এসময় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ইয়াকুব কবির সকল প্রার্থীর পরিচয় করে দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রার্থী সফিউর রহমান মল্লিক, এ জেড এম সালেক, মির্জা আক্তারুজ্জামান সান্টু, আনিসুজ্জামান পিন্টু এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, এবি এম আক্তারুজ্জামানসহ সকল প্রার্থী।
সংবাদ সম্মেলনে মল্লিক-সালেক-কবির পরিষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে ১৯ দফা উপস্থাপন করা হয়। এছাড়া বিগত মেয়াদে বর্তমান পরিষদের উন্নয়ন মূলক কর্মকা-ের ২১টি ফিরিস্তি তুলে ধরা হয়।
যশোরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা
যশোর অফিস
যশোরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন নিহতের মা ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নেয়ামতপুর গ্রামের সিরাজুলর স্ত্রী ছবেদা বেগম। এ মামলায় অভয়নগর উপজেলার দক্ষিন দেয়াপাড়া গ্রামের তবিবুর শেখের ছেলে পিটু শেখকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগের বিষয় আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ সংক্রান্ত থানায় কোনো মামলা আছে কিনা এ বিষয়ে অভয়নগর থানাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর মেয়ে নিহত মর্জিনা খাতুনর সাথে আসামির বিয়ে হয়। বিয়ের পর তাদের ঔরশে কন্যা সন্তানের জন্ম হয়। কয়েকদিনের মাথায় বাদী পরিবারের কাছে আসামি পিটু এক লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা না পেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে পিটু। সর্বশষ গত ২৩ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে মর্জিনাকে বেধড়ক মারপিটকরে অচেতন করে ফেলে। এরপর শ্বাস রোধ করে মর্জিনাকে হত্যা করে পিটু। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ভিকটিমের ওড়না নিয়ে গলা পেচিয়ে ঘরের আঢ়ার সাথ ঝুলিয়ে রেখে দেয়। এরপর ঘটনা আঢ়াল করতে মর্জিনা আত্মহত্যা করেছে বলে মিথ্যা প্রচারণা চালায়। মৃত্যুর পর ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়।
শিরোমণিতে ভূমি কর(খাজনা)আদায় ক্যাম্প অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
“রাখবো নিষ্কন্ঠক জমি- বাড়ী, করবো সবাই নামজারী” এই স্লোগানে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা দামোদর ইউনিয়নের ভূমি অফিসের উদ্যোগে ২দিন ব্যাপী আটরা গিলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ শিরোমণি কালভার্ট মোড়ে ভূমি কর (খাজনা) চলতি অর্থ বছরের এবং বকেয়া আদায় ক্যাম্প গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। বকেয়া আদায় ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ফুলতলা ভূমি উপ-সহকারী কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, গিলাতলা ইউপি সদস্য শেখ আব্দুস সালাম, মোঃ শাহিনুল ইসলাম, মোঃ অনু সরোয়ার, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, শেখ মোহাম্মাদ আলী, মোঃ জিহাদ হোসেন, শেখ সাখাওয়াত হোসেন, সৈয়দ মহসিন আলী, সাইদুল হোসেন, মোঃ হাবিব, মনিরুল ইসলাম, মিয়া খালিদ হাসান, মিয়া সোহানুর রহমান প্রমুখ।
বিজয় সরদারের সহধর্মিণীর সুস্থতা কামনায় এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার সরদারের সহধর্মিণী রিতা সরদার শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়ে খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বারাকপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে নাসির সভাপতি আনসার সাধারণ সম্পাদক নির্বাচিত
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার বণিক সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে গতকাল বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৫টি পদে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে পুণরায় গাজী নাসির উদ্দিন সাইকেল প্রতিক নিয়ে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকট তম প্রতিদ্বন্দ্বি হাদিউজ্জামান বিশ্বাস চেয়ার প্রতিক নিয়ে ৯৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আনসার শেখ দোয়াত কলম প্রতিক নিয়ে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হেমায়েত বিশ্বাস গরুর গাড়ী প্রতিক নিয়ে ৯৮ ভোট পান। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ- সভাপতি শেখ মোজাফ্ফর ও সিরাজ গাজী, সহ-সাধারণ সম্পাদক ইয়াজুল শেখ ও লাভলু , সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক , প্রচার সম্পাদক ইসরাঈল মিয়া, দপ্তর সম্পাদক আবজার হোসেন, কোষাধ্যক্ষ দাউদ আলী সরদার, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক রহিম গাজী, এছাড়া কার্যনির্বহী সদস্যরা হলেন আকবার আলী, নাসির ঢালী, মুজিবর শেখ ও বাচ্চু মোল্যা। রাত ৮টায় ফলাফল ঘোষনার সময় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম জানান মোট ২’শ ৫৪জন ভোটারের মধ্যে ২৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়। নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম।
অসহায় শীতার্থ মানুষের মাঝে জেলা আ’লীগ নেতা জামালের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল রাত ৮.০০ টায় আহসান আহমেদ রোডে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা জামিল খান, আওয়ামী লীগ নেত্রী পাপিয়া সরোয়ার, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, আল-মোমিন লিটন, কবির আহম্মেদ মনা, তাপস জোয়াদার, আরিফ চৌধুরী, ছাত্রনেতা তানভীর রহমান আকাশ, শুভ সেন, কাজী নাজিব, বিপ্লব মন্ডল বাবু, চঞ্চল রায়, কবির হোসেন, রাজু, আসাদ প্রমুখ।
রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির মিলনায়তনে কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
সংসদ সদস্য খুলনা-২ সেখ সালাউদ্দিন জুয়েল কর্তৃক প্রদত্ত শীতার্ত মানুষের মাঝে প্রদানকৃত কম্বল বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার ব্যবস্থাপনায় বুধবার রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির মিলনায়তনে বিকেল ৫টায় প্রদান করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ও কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার কোষাধ্যক্ষ ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের সভাপতি বিজয় ঘোষ। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑখুলনা জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সম্মানিত সদস্য ও সাবেক ছাত্রনেতা চৌধুরী মোঃ রায়হান ফরিদ, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, খুলনা সদর থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খুলনা সদর থানা সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, ৩০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা তুরান আহমেদ, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্তী, উজ্জল রায়, পুলোকেশ সাহা, নিতাই সরদার, অলোক দে, রবীন দাস, সবিতা মজুমদার, সন্ধ্যা বিশ্বাস, অশোক ঘোষ, দুলাল সরকার, সুশীল দাস প্রমুখ।
বিডব্লুসিসিআই-এর খুলনা বিভাগীয় বার্ষিক সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ইডঈঈও), খুলনা বিভাগীয় ১০ জেলার নারী উদ্যোক্তাদের নিয়ে বার্ষিক সাধারণ সভায় গতকাল রূপসা স্ট্যান্ড্র রোডস্থ সি এস এস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু।
প্রধান অতিথি ছিলেন নার্গিস ফাতেমা জামিন। বিশেষ অতিথি ছিলেন ইডঈঈও-এর প্রশাসনিক কর্মকর্তা নূরুজ্জামান, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিভাগীয় প্রতিনিধি গৌরাঙ্গ নন্দী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক লুৎফুন হক পিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑখুলনা বিভাগের জেলা প্রতিনিধিদের মধ্যে রিজিয়া পারভীন, লায়লা কানিজ বানু, শরিফা খাতুন, নূরজাহান রহমান, নন্দিতা গোস্বামী, মুর্শিদা আক্তার রনি, মনোয়ারা খাতুন শিউলি, তানজিলা জেসমিন, শাকেরা বানু, জেসমিন আরা , নীরা নেওয়াজ, সৈয়দা লায়লা আক্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপন করেনÑচিশতি মুস্তারি বানু, কানিজ সুলতানা ও রূপা বিশ্বাস।
সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
জরুরি বিভাগসহ পূর্নাঙ্গ হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
আজ বুধবার সকাল থেকে তারা এই কর্মসূচি শুরু করে মানববন্ধন করেছেন। সাতক্ষীরা ভোমরা সড়কের বাঁকালে হাসপাতালের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে তারা বলেন ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সাতক্ষীরা মেডিকেলে জরুরি বিভাগ চালু হয়নি। এতে সাতক্ষীরাবাসী চিকিৎসা বঞ্চিত হচ্ছেন জানিয়ে তারা আরও বলেন জরুরি বিভাগে দায়িত্ব পালনের শিক্ষা ও অভিজ্ঞতা থেকে ইন্টার্ন চিকিৎসকরা বঞ্চিত হচ্ছেন । ভবিষ্যত পেশাগত জীবনে তাদের শিক্ষাগত এই ঘাটতি থেকে যাবে বলে জানান তারা। ইন্টার্ন চিকিৎসকরা আরও জানান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সরকার কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলেও তা কাজে আসছে না। টেকনিসিয়ানের অভাবে এসব সরঞ্জাম পড়ে থাকায় রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্টার্ন ডা. হুমায়ুন কবির, ডা.আমিনুল ইসলাম, ডা. কবিরুল আলম, ডা. রবিউল ইসলাম, ডা. ফারিয়া টুম্পা প্রমূখ।
এর আগে সাতক্ষীরা বিএমএ সভাপতি ডা. আজিজুর রহমান ইন্টার্ন চিকিৎসকদের সাথে একাত্মতা ঘোষনা করেন।
বেনাপোল সীমান্তে ৭০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের বার সহ আটক-১
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামি- মোঃ জিহাদ হোসেন (২৪) সে বেনাপোল পোর্ট থানাধীন ১ নং ওয়ার্ড সাদীপুর গ্রামের তাহাজ্জত হোসেনের ছেলে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে নায়েব সুবেদার আঃ মালেকের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের পুকুরপাড় মসজিদের সামনে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রামের ১০ পিচ স্বর্ণের বার সহ জিহাদ নামের একজনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ৯৬ হাজার টাকা।
তিনি আরও বলেন, আটককৃত স্বর্ণের বার সহ আসামীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
নওয়াপাড়ায় গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভৈরব নদে তলিয়ে যায়
অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়ায় এলপিজি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভৈরব নদে ডুবে যায়।৪জানুয়ারি মঙ্গলবার রাতে নওয়াপাড়া বাজার খেয়াঘাট এই দূর্ঘটনার ঘটনা ঘটে। পত্যক্ষদর্শীরা জানান, এলপিজি গ্যাস বোঝায় একটি ট্রাক (যশোর-ড-১১-০৯৯৯) আনলোডের জন্য প্রস্তুতি নেওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে ভৈরব নদে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দফায় দফায় উদ্ধার চালিয়ে গ্যাস ভর্তি ১২১ পিস সিলিন্ডার উদ্ধার করা হয়। দূর্ঘটনা পরা ট্রাকের ড্ররাইভার ও হেলপার কে পাওয়া যায়নি। এ ব্যাপারে শংকরপাশা গ্রামের খুশি এন্টারপ্রাইজের মালিক ফিরোজ হোসেন জানান, মোংলা এলাকার নাভানা কোম্পানির গ্যাসের ডিপে থেকে ১২১ পিস এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে রাতে শংকরপাশা খেওয়া ঘাটে এসে পৌছায়। লোড ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার ঘাটের পাশে আনলোড করার প্রস্তুতি নেওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে সরাসরি ভৈরব নদে তলিয়ে যায়। তলিয়ে যাওয়া ট্রাকে থাকা ১২১পিস গ্যাস সিলিন্ডার উদ্ধার হওয়াই তার তেমন উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
খুবিতে জাতীয় গ্রন্থাগার দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
জ্ঞান অর্জনে বইয়ের কাছে যেতে হবে লাইব্রেরিতে যাতায়াত বাড়াতে হবে: উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল জাতীয় গ্রন্থাগার দিবস পালন উপলক্ষে সকাল সাড়ে দশটায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি কটকা স্মৃতিস্তম্ভ হয়ে হাদি চত্ত্বর থেকে অদম্য বাংলার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি উপাচার্য বলেন যুবকেরা, শিক্ষার্থীরা সন্ধ্যার পর মাঠ-ঘাটে আড্ডা দেয়, কিন্তু তারা বই নিয়ে বসে না। গ্রন্থাগারে যায়না। জ্ঞান অর্জনে বইয়ের কাছে যেতে হবে, লাইব্রেরিতে যাতায়াত বাড়াতে হবে। জ্ঞান আহরণের মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠনে বইয়ের বিকল্প নেই। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাাইব্রেরিতে প্রচুর বই রয়েছে। আমরা এ লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করতে নানাভাবে উদ্যোগ নিয়েছি। নতুন বই কেনার জন্য ত্রিশ লাখ টাকার টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত প্রায়। খুলনা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উন্নয়নে আমরা সবই করবো, প্রয়োজনে সময় বাড়াবো, কিন্তু আমরা চাই পাঠক বৃদ্ধি পাক, শিক্ষার্থীরা যেনো বেশি করে গ্রন্থাগারমুখি হয়। তা না হলে আকাঙ্খা পূরণ হবে না। তিনি বলেন বই নিয়ে নাড়াচাড়া করলেও জ্ঞান বাড়ে, এমনকি বইয়ের ভেতরে না গেলেও বইয়ের প্রথমে যে ভূমিকা দেওয়া থাকে তা পড়েও অনেক কিছু জানা যায়। বইটি পড়ার সময় কোন প্রকাশনা সংস্থা সেটা প্রকাশ করেছে তাও জানা দরকার। তিনি আরও বলেন বঙ্গবন্ধু নিজে বই পড়তে ভালোবাসতেন, তিনি নিজে বই লিখেছেন। চিন সফর নিয়ে তাঁর লেখা সম্প্রতি একটি বই প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীদের প্রতি তিনি এবারের গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবছরই বই পড়ার জন্য আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি বলেন জ্ঞান আহরণের বড় মাধ্যম হচ্ছে বই। বর্তমান সময়ে মোবাইল, ফেসবুক, ইন্টারনেটসহ নানা প্রযুক্তি মাধ্যম রয়েছে। কিন্তু বইয়ের বিকল্প কিছু হতে পারে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক ড. কাজী মোখলেছুর রহমান। সঞ্চালনা করেন উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদৌস। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারিসহ খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল বুধবার সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালী শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। র্যালী পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও একটিং ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগান নিয়ে খুলনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
স্টাফ রিপোর্টার
গতকাল বুধবার খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উপলক্ষ্যে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার অফিস খুলনা থেকে দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালীতে খুলনা শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও টিএন্ডটি মাধ্যমিক বিদ্যালয়, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, পাবলিক কলেজ, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, ন্যাশনাল হাই স্কুল, ডাক বিভাগীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী ও শিক্ষকবৃন্দসহ বেসরকারি পাঠাগার ও সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত মুজিববর্ষ একুশে বইমেলায় এসে শেষ হয়। বইমেলার মঞ্চে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর খান আতিয়ার রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান মো: আক্কাছ উদ্দিন পাঠান, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পাবলিক লাইব্রেরির সভাপতি অধ্যাপক মো: আলমগীর কবীর এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, খুলনা জেলা শাখার সভাপতি মো: আলমগীর। এবারের জাতীয় গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল-‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’। এই প্রতিপাদ্যের উপর আলোচনাকালে অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং আলোকিত সমাজ বিনির্মাণে গ্রন্থ ও গ্রন্থাগারের প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে আলোকপাত করেন। দেশের ভবিষ্যৎ কান্ডারি তরুণপ্রজন্মকে বেশি করে গ্রন্থাগারমুখি হওয়ার আহবান জানান। আলোচনা অনুষ্ঠান শেষে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের বিজয়ী ২৮ জন প্রতিযোগীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মো: আহছান উল্যাহ। পরিশেষে দিবসটি উপলক্ষে শিল্পকলা একাডেমি খুলনার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
মাকে কুপিয়ে হত্যা করলো মেয়ে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফিরোজা নাসরিন (৫৬) নামে এক বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন মেয়ে তামান্না জেবীন রুমানা (২৮)। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের উত্তর কলেজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত রুমানাকে পুলিশ আটক করেছে। নিহত বৃদ্ধা ফিরোজা নাসরিন মঠবাড়িয়া পৌর শহরের কলেজ পাড়ার সাবেক অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক মৃত হেমায়েত উদ্দিন হাওলাদারের স্ত্রী। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ফিরোজা নাসরিন তার স্বামীর মৃত্যুর পর এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। ছেলে রিয়াজ বিয়ে করে শহরের হাসপাতাল এলাকায় আলাদা বাসা নেন। অপরদিকে মেয়ে রুমানার গত ১০ বছর আগে বিয়ে হয়। কিন্তু কিছুদিনের মধ্যে বিয়ে ভেঙে যাওয়ায় সে মায়ের সঙ্গে থাকতো। সম্প্রতি রুমানা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। গত মঙ্গলবার মায়ের সঙ্গে ঝগড়া হলে রুমানা বাসায় ভাঙচুর করে। খবর পেয়ে ভাই রিয়াজ বাসায় এসে বোনকে শান্ত করে। বুধবার সকালে ভাই রিয়াজ বাসায় এসে বোনের জন্য ঔষধ কিনতে বাজারে যান। এসময় বাসায় মা ও বোন ছিলেন। সকাল ১০টার দিকে রুমানা উত্তেজিত হয়ে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করে।
নিহত বৃদ্ধার ছেলে রিয়াজ উদ্দিন জানান, তিনি বোনের জন্য ঔষধ কিনতে গেলে বাসায় ফিরে দেখেন রুমানা বিছানায় নিস্তেজ আর রান্নাঘরে মায়ের রক্তাক্ত লাশ। ওসি মাসুদুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রুমানাকে আটক করা হয়েছে। এঘটনায় নিহতের ছেলে রিয়াজ উদ্দিন বাদী হয়ে রুমানাকে আসামি করে হত্যা মামলা করেছেন।’
ঝিনাইদহে ৩ ইটভাটাকে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ৩টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো, টিনের চিমনি ব্যবহার করা ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় তিনটি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বড়িয়া ইমরান ব্রিকসকে ৫ লাখ, তমালতলা রবিন ব্রিকসকে ৩ লাখ ও কামান্না থ্রি স্টার ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপির বিক্ষোভ ও আন্দোলন নিয়ে আওয়ামী লীগের কোনও মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। জনগণও এটা নিয়ে ভাবছে না। বিএনপি জাতীয় নির্বাচনের পর হরতাল ডেকেছিল। তবে জনগণ বিএনপিকে ভোট ও আন্দোলনের দিক থেকে প্রত্যাখ্যান করেছে। বুধবার দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই দলটি (বিএনপি) এখন জনগণের কাছে প্রত্যাখ্যাত দল। দলটি বিভিন্ন অপকর্মের কারণে জনগণের কাছে ধিকৃত। এদের কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের ভাবার কোনও প্রশ্নই ওঠে না, জনগণও ভাবে না।’ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারকে ইঙ্গিত করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ইসির অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরে প্রকাশ করা কোনোমতেই যুক্তিযুক্ত হতে পারে না। কেউ যদি মনে করেন, কাজ করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তার সেই যোগ্যতা নেই, সেই পথও তার জন্য খোলা আছে। ইচ্ছে করলে তিনি অবসরেও যেতে পারেন। যিনি বা যারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন, দেশবাসীর কাছে বিষয়টি তার অযোগ্যতা এবং অদক্ষতাই প্রমাণ করে। এ সময় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ কলেজের শিক্ষার্থী ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের জন্য ৬৫ হাজার ডলার দিয়ে ৬টি ঘোড়া আনা হয়েছে
বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্সের ট্রাকে করে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, বুধবার সকালে ঘোড়াগুলো ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনসের উদ্দেশে পাঠানো হয়।
ঘোড়াগুলোর সাপ্লাইকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘ঘোড়াগুলো বাংলাদেশ পুলিশের জন্য কেনা হয়েছে।’ ঘোড়া ছয়টির দাম ৬৫ হাজার ডলার বলেও জানান তিনি। জানা গেছে, কলকাতার বারাসাত এলাকার বিধাতা সাপ্লায়ারস নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো ক্রয় করা হয়েছে। শার্শা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র প্রদান করা হয়েছে।’
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘আমদানি করা ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’
করোনা ভাইরাস নিয়ে বেনাপোলেও সর্বোচ্চ সতর্কতা
বেনাপোল প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।পাশাপাশি নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ কারণে বেনাপোল চেকপোস্টে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিশেষ ‘আইসোলেশন’ ইউনিট চালু রাখা হয়েছে। আরোপ করা হয়েছে কড়াকড়ি। শুরু হয়েছে ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা। এদিকে চীনসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়াা করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। তবে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশনে করোনা ভাইরাস নির্ণয়ে চিকিৎসকদের প্রাথমিক ভরসা সোয়াইন ফু নির্ণয়ে স্থাপন করা থার্মাল স্ক্যানার। বেনাপোল চেকপোস্টে গত ১৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে প্রায় ৪৫ হাজার যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হলেও কারো দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও ভ্রমণের কাজে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার দেশি-বিদেশি পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে। বিশেষ করে বিদেশিদের মাধ্যমে এ ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বেনাপোলের মাত্র ৮৪ কিলোমিটার দূরে ভারতে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। কলকাতার হাসপাতালে মৃত্যু হয়েছে থাইল্যান্ডের এক তরুণীর।
সংশ্লিষ্টরা বলছেন, করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি বিশেষ ‘আইসোলেশন’ ইউনিট চালু রাখা হয়েছে। আরোপ করা হয়েছে কড়াকড়ি। শুরু হয়েছে ভারতীয়সহ বিভিন্ন দেশের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা। করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্টে দায়িত্ব পালন করছে চারটি মেডিক্যাল টিম। প্রতিটি টিমে একজন করে মেডিক্যাল কর্মকর্তা আছেন। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুটি এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অন্য দুটি টিম পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেনাপোল চেকপোস্টে ভাইরাসটি শনাক্তের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সংকট রয়েছে। নেই পোর্টেবল লেজার ডিটেক্টর, ইনফারেন্স থার্মোমিটার ও ইলেকট্রনিকস অণুবীক্ষণ যন্ত্র। সোয়াইন ফুর সময় যে থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছিল সেটি দিয়েই চলছে স্বাস্থ্য পরীক্ষার কাজ। তবে যন্ত্রটি নষ্ট।
মেডিক্যাল টিমে দায়িত্বরত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘স্ক্যানারটি নষ্ট না। মনিটরটি নষ্ট। স্ক্যানারের মধ্য দিয়ে কেউ প্রবেশ করার সময় তার শরীরে বেশি তাপমাত্রা থাকলে জোরে আওয়াজ করছে। শুধু মনিটরে ছবি দেখা যাচ্ছে না। এতে কোনও অসুবিধা হচ্ছে না। কারণ যে যাচ্ছে তাকে সামনাসামনি দেখা যাচ্ছে। তারপরও অতিরিক্ত হ্যান্ড থার্মাল স্ক্যানার সঙ্গে রাখা হয়েছে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বলেন, ‘মেডিক্যাল টিম, আইসোলেশন রুম, কন্ট্রোল রুম, পারসোনাল প্রটেকটিভ জিনিসপত্রসহ প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত রাখা হয়েছে। সব কিছুর প্রতি সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। এখন পর্যন্ত আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু পাওয়া যায়নি।’
বেনাপোল চেকপোস্টের মেডিকেল টিমের প্রধান ডা. বিচিত্র মল্লিক বলেন, স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিভিন্ন দেশের পাসপোর্টধারী যাত্রীদের স্ক্যান করা হচ্ছে। বিশেষ করে সন্দেহজনক ও বিদেশি নাগরিকদের বিশেষভাবে দেখা হচ্ছে। শঙ্কামুক্ত হয়েই যাত্রীদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি খোরশেদ আলম বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত কোনও পাসপোর্টধারী যাত্রী যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ। বিশেষ করে বিদেশি নাগরিকরা এ পথে বাংলাদেশে প্রবেশ করলে তাদের বিষয়ে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে জানাচ্ছে পুলিশ।’
গোপালগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ইসরাফিল মোল্যা (৪২) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় গোবরা নিলামাঠে এ ঘটনা ঘটে। ইসরাফিল গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলামাঠ এলাকার রোকন উদ্দিন মোল্লার ছেলে। স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, ইসরাফিলের ৬ বছর বয়সী মেয়ে অন্যের জমিতে শাক তুলতে গেলে জমির মালিক ইসলাম ও নাবিল তাকে মারধর করে। এ সময় ইসরাফিল তার শিশুকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে এসআই সাখাওয়াত হোসেন বলেন, ওই ব্যক্তির আত্মীয়-স্বজন অভিযোগ করেছেন তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাটে এক রাতে ৩ সরকারি অফিসে চুরি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট শরণখোলা উপজেলাবাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের সরকারি তিনটি দফতরে চুরি ও একটিতে চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। চোরেরা প্রতিটি দফতরে প্রবেশ করে আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙে কাগজপত্র এবং মালামাল তছনছ করার পাশাপাশি প্রায় অর্ধলাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ওইদিন গভীর রাতে চোরচক্র প্রাথমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী দারিদ্র বিমোচন দফতরের দরজার কড়া খুলে ভেতরে প্রবেশ করে। তারা প্রতিটি দফতরের আলমারি ও টেবিলের ড্রয়ার ভেঙে ফেলে। শেষে সাবরেজিস্ট্রি অফিসের দরজা ভাঙার চেষ্টা করলে ওই অফিসের নৈশপ্রহরী টের পাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উচ্চমান সহকারী ও কম্পিউটার অপারেটরের আলমারি থেকে তাদের বেতনের ৪০ হাজার এবং শিক্ষা অফিসারের আলমারি থেকে দেড় হাজারসহ মোট ৪১ হাজার ৫০০ টাকা খোয়া গেছে। উপজেলা সাবরেজিস্ট্রার মো. আবু রায়হান জানান, রাত আনুমানিক তিনটার দিকে তার অফিসের দরজা ভাঙার চেষ্টা করা হয়। এসময় তাদের নাইটগার্ড টের পেয়ে চিৎকার শুরু করলে দুই চোর দৌঁড়ে পালিয়ে যায়। তার অফিসে পাঁচ হাজারেরও বেশি দলিল ও মূল্যবান কাগপত্র রয়েছে। চোরেরা অফিসে প্রবেশ করতে পারলে অনেক বড় ক্ষতি হয়ে যেতো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিটি অফিসের নিজস্ব সিকিউরিটি বাড়ানোসহ দ্রুত অফিস ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো হবে। আপাতত গ্রাম পুলিশ এনে রাতে অতিরিক্ত পাহারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, চুরি হওয়া অফিসগুলো পরিদর্শন করা হয়েছে। চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড, খুলনা’র পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের স্বার্থসম্বলিত বিভিন্ন দাবী-দাওয়া পূরণার্থে প্রধানমন্ত্রী বরাবর খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের নিকট স্মারকলিপি গতকাল বিকেলে প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের সকল প্রশ্নের ঊর্ধ্বে রাখাটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। আপনিও সে লক্ষ্যে অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আপনার স্বাক্ষরিত সাময়িক সনদপত্র প্রদান করায় মুক্তিযোদ্ধারা গর্বিত ও সম্মানিত। কিন্তু অতি দুঃখের বিষয় কিছু কুচক্রীমহল মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের নামে এ সম্মাননা স্মারক বাতিলের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্মারকলিপিতে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান মর্যাদা অক্ষুণœ রাখা ও বৃদ্ধির লক্ষ্যে মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-এর পক্ষ থেকে কতিপয় সুপারিশ প্রদান করা হয়Ñপ্রধানমন্ত্রীর নিজ তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই বন্ধ করে তাদের উপর দ্বিধাদ্বন্দ্ব না রেখে সকল মুক্তিযোদ্ধাদের উপর থেকে কলঙ্ক দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত করে সর্বোচ্চ মর্যাদায় জাতীয়/আন্তর্জাতিক মানের পদকে ভূষিত করে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রীয় সম্মাননা স্বরূপ মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা করতে কমপক্ষে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা মূল্যমানের নিজ এলাকায় কোনো শর্তবিহিন ভূমি প্রদান এবং পরিবারের জন্য বাড়ি নির্মাণ, চাকুরী, লেখাপড়া, চিকিৎসাসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ন্যূনতম ৩০ (ত্রিশ) লক্ষ টাকা নগদ প্রদান। সরকারিভাবে মুক্তিযোদ্ধাদের অসহায়/দুস্থ ভাতা, অনুদান, কোটাভিত্তিক সুযোগ-সুবিধা প্রদান প্রশংসনীয় উদ্যোগ হলেও তা প্রদান ও গ্রহণের প্রক্রিয়াজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা ও তাদের রেখে যাওয়া উত্তরসুরীরা বেশির ভাগ ক্ষেত্রে হয়রাণি, অমানবিক কষ্টের শিকার হন। ফলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে এককালীন অনুদান প্রদানপূর্বক তাদের বিব্রতকর পরিস্থিতি ও কষ্টের হাত হতে রক্ষাপূর্বক মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণœ রাখা। সংগঠনের সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেনÑখুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, সাংবাদিক আবু আসলাম বাবু, নতুনতারার সম্পাদক সাইফুর মিনা, মনিরা সুলতানা, শেখ এনামুল হক হৃদয়, নজরুল ইসলাম প্রমুখ।
মাগুরাঘোনায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ
আঠারমাইল (খুলনা) প্রতিনিধি
মাগুরাঘোনায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগমের ছেলের বিরুদ্ধে কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর মাতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী ওই কিশোরী (১৪) বেলা ১০ টার দিকে তার শয়ন কক্ষে একা শুয়েছিল। এ সময় তাদের বাড়িতে কোন লোক না থাকার সুবাদে একই গ্রামের সামাদ গাজী ও মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগমের পুত্র মোঃ রাসেল গাজী (১৮) তার শয়ন কক্ষে প্রবেশ করে তার মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে বিবাদী প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
খুলনায় মুজিববর্ষ একুশে বইমেলার ৫ম দিন
খবর বিজ্ঞপ্তি
বুধবার ছিল মুজিববর্ষ একুশে বইমেলা, খুলনা- ২০২০’ এর ৫ম দিন। ধীরে ধীরে জমে উঠছে খুলনাবাসীর প্রাণের বইমেলা। মেলাপ্রাঙ্গণে বইপ্রেমী ক্রেতা দর্শকদের পদচারণা ক্রমশ বাড়ছে। বিকাল ৫ টায় বইমেলার মঞ্চে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২০ উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি, খুলনা, অনিকেত সাংস্কৃতিক সংগঠন ও সুরঝংকার এর শিল্পীবৃন্দ। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বইমেলার সামগ্রিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম মল্লিক।
পাইকগাছায় চিংড়ি ঘেরের বাসা বাড়ী ভাংচুর ও মারপিটে মহিলাসহ আহত ৬
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় চিংড়ি ঘেরে ঢুকে বাসা বাড়ী ভাংচুর ও মারপিটে মহিলাসহ ৬জন আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লতা ধলাই গ্রামের সবুজ মৎস্য খামারে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার লতার ধলাইতে প্রয়াত ঘের মালিক ফসিয়ার রহমানের বড় ছেলে মাশফিয়ার রহমান সবুজের নামে ৪শ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। স্থানীয়রা জানান, ঘের মালিক সবুজ সার্বজনীন দুর্গা মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তা স্বরূপ ঘের থেকে আনুমানিক সাড়ে ৩ বিঘার একটি ঘের পৃথক করে গ্রামবাসীদের দিয়েছেন। কিন্তু গ্রামবাসীদের একাংশ অভিযোগ তোলেন, ঘেরে দায়িত্বে থাকা স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ রায়ের পরিবার হিসাব-নিকাশ নিয়ে তঞ্চকী করে আসছেন। যার প্রেক্ষিতে এ বছর উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এ সম্পর্কে ঘের মালিক সবুজ বলেন, চলতি মৌসুমে গ্রামবাসীদের মধ্যে অনেকেই এ ঘেরটি দাবী করলে আমি কাউকে না দিয়ে তা নিজে করার সিদ্ধান্ত নিয়ে বাঁধ কেটে বড় ঘেরের সঙ্গে মিশিয়ে দিলে দেবাশীষ মেম্বরের পরিবার তা আবার বেঁধে দেয়। ঘের কর্মচারী স্থানীয় বরুন রায় ও সুব্রত মন্ডল জানান, ঘটনার দিন সকালে তারা আবারো বাঁধ কেটে বাসায় গেলে ইউপি সদস্য দেবাশীষ, পিতা সুনীল রায়, ভাই আশীষ, সাগর সহ আরো ৮/১০জন হামলা চালিয়ে বাসা বাড়ী ভাংচুর করে আমাদেরকে লাঠিশোটা দিয়ে মারপিট করে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। এতে বরুন রায়, কুমারেশ সরকার, সুব্রত মন্ডল, মনিশংকর রায়কে মারপিট করা অবস্থায় ঠেকাতে গেলে সন্ধ্যা ও রিক্তা মন্ডল আহত হয়। এ ঘটনার পরপরই পুলিশের এস,আই মিন্টু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ঘের ম্যানেজার মনিশংকর রায় বাদী হয়ে দেবাশীষ, সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। যার আইনী প্রক্রিয়া চলছে।
রহস্য খুঁজছে পুলিশ
পাইকগাছায় কওমী মাদরাসা ছাত্রের আত্মহত্যা!
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা পৌর সদরে শিববাটি কওমী মদরাসার বাথরুম থেকে গঁলায় রশি দেওয়া অবস্থায় হেফজ খানার ছাত্র হাফেজ শেখ শাকিল (১৩)’র মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। সংশ্লিষ্ট মাদরাসা শিক্ষকরা জানান, বুধবার ভোরে ফজরের আগে শাকিল পড়াশুনা করে নামাজ পড়তে যাবার পুর্বে বাথরুমে ঢোকে। এক পর্যায়ে বের হতে দেরি হওয়ায় অন্য ছাত্ররা বাথরুমের দরজায় ধাক্কা দিলে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশের এসআই মিন্টু মিয়া লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেন। মৃত্যুর পিছনে কি কি কারণ থাকতে পারে তা পুলিশ এ রহস্য খোজার চেষ্টা করছে। সে তালা উপজেলার কানাইদিয়া গ্রামের শেখ ওদুদ মিয়ার ছেলে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, এটি আত্মহত্যা, না হত্যাকান্ড তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরিস্কার হওয়া যাবে।
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিযায় বিদ্যুৎস্পৃষ্টে বাপ্পি মন্ডল (২৩) নামের এক যুবকের মৃত্যু ও পিতা খোকন মন্ডল আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার আমুড়বুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার মাগুরখালী ইউনিয়নের আমুড়বুনিয়া এলাকার খোকন মন্ডলের ছেলে মাদারতলা বাজারস্থ জুতা ব্যবসায়ী বাপ্পি মন্ডল মঙ্গলবার রাতে নিজ বাড়ির পাশে থাকা মৎস্য ঘেরের বাসায় ঘুমায়।ঘটনার দিন সকালে সে ঘুম থেকে উঠে বাসায় জ্বালানো বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এরপর পিতা খোকন মন্ডল তাকে উদ্ধার করতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়।খবর পেয়ে এলাকাবাসি ঘটনাস্থলে ছুটে এসে বাপ্পিকে মৃত ও খোকন মন্ডলকে আহত অবস্থায় উদ্ধার করে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।










































